নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে রমজানকে মাদক ব্যবসায়ী বানানোর অপচেষ্টা

সিদ্ধিরগঞ্জে রমজানকে মাদক ব্যবসায়ী বানানোর অপচেষ্টা

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে নিজের আপন ভাই মোস্তাককে কোপানোর ঘটনায় থানায় মাদকের ডন বাবলা ও নাহিদ গ্রুপের বিরুদ্ধে মামলা করায় কনস্ট্রাকশন ব্যবসায়ী রমজানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত দেখানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকটি ভুয়া অ্যাকাউন্ট ও কিছু পত্র পত্রিকা থেকে রমজানকে “মাদক কারবারের অন্যতম নেতা” হিসেবে আখ্যায়িত করে ভুয়া তথ্য ছড়ানো শুরু হয়। নিউজে সংযুক্ত করা হয় বিকৃত ছবি ও মনগড়া বর্ণনা। তাঁকে জুলাই আন্দোলনের মামলার আসামি বানানোর চেষ্টা করা হয়েছে। অথচ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে রমজানের বিরুদ্ধে এ ধরনের কোনো মামলা থানায় রেকর্ডভুক্ত নেই।প্রাথমিক তদন্তে জানা গেছে, কনস্ট্রাকশন ব্যবসায়ী  রমজানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে রচিত সবকটি পোস্ট একই উৎস থেকে তৈরি করা হয়েছে এবং রাজনৈতিক মিছিলে অন্য জনের ছবিগুলো কেটে রমজান পরিচয়ে বিকৃত করা হয়েছে। “এটি একটি সংগঠিত অপপ্রচার। কাউকে অপরাধী বানানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এগুলো ছড়ানো হয়েছে।” এ বিষয়ে রমজান বলেন, আমি একজন সাধারণ কনস্ট্রাকশন মিস্ত্রি। দিন আনি দিন খাই। আমার বিরুদ্ধে থানায় কোনো মাদকের মামলা নেই। আমি গত ০৪ বছর ধরে এলাকার বাইরে থাকি। জীবনে কোনোদিন সিগারেট পর্যন্ত মুখে দেইনি। আমার ভাই মাদক ব্যবসায় রাজি হয়নি বলে তাঁকে হত্যার উদ্দেশ্যে কোপানো হয়েছে। এ ঘটনায়    মাদকের ডন খ্যাত বাবলা ও নাহিদ বাহিনীর বিরুদ্ধে আমি থানায় মামলা দায়ের করি। এরপর থেকেই আমাকে মাদক ব্যবসায়ী বানানোর জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে বাবলা-নাহিদ বাহিনীর অর্থায়নে। বাবলাকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বৈষম্য মামলায় গ্রেফতার করেছে। বর্তমানে সে জেল হাজতে রয়েছে। বাবলার ভাই মিঠুন সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।  প্রতিদিন আমার বিরুদ্ধে মানহানিকর মিথ্যা ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। আমাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। আমি সিদ্ধিরগঞ্জ থানার ওসির কাছে এর সুষ্ঠু প্রতিকার চাচ্ছি। এদিকে রমজানের বিষয়ে কথা হলে আদমজী বিহারী ক্যাম্পের বাসিন্দারা বলেন, রমজান কনস্ট্রাকশনের কাজ করে খায়। সে অত্যন্ত ভালো ছেলে। তার বিরুদ্ধে মাদকের অভিযোগ মিথ্যা অপপ্রচার ছাড়া কিছুই নয়। ওর ভাইকে মাদকব্যবসায়ীরা কুপিয়ে পঙ্গু বানিয়ে দিয়েছে। এখন ওর পেছনে লেগেছে।’

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!