বন্দর প্রতিনিধি: বন্দরে স্ত্রী পরকীয়া ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী স্বামী। রোববার (৫ এপ্রিল) দুপুরে সাঈদ মিয়া বাদী হয়ে স্ত্রী ওম্মে সালমা লায়লাকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, গত ২ বছর পূর্বে বন্দর উপজেলার কল্যান্দী এলাকার মৃত মফিজুল প্রধানের মেয়ে ওম্মে সালমা লায়লাকে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে করে একই থানার শাহী মসজিদ এলাকার মঞ্জু ঢালী ছেলে সাঈদ মিয়া। তাদের সংসারে আনাবিয়া নামে ১১ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। সে সাথে সাঈদ মিয়ার স্ত্রী সোনারগাঁ চৌধুরীগাও উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করে আসছে। বিয়ের পর থেকে ওম্মে সালমা লায়লা পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয় এবং নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড করে বেড়ায়। এ ব্যাপারে স্বামী সাঈদ মিয়া কিছু বলতে গেলে বিবাদী ওম্মে সালমা লায়লা নানা ধরনের হুমকি ধামকি দেয় এবং ক্ষয়ক্ষতির চেষ্টা করে। বিবাদীওম্মে সালমা লায়লা রাত-বিরাতে বাসা থেকে বের হয়ে সারারাত বাহিরে কাটিয়ে সকালে বাড়িতে আসে। ওম্মে সালমা লায়লা মাদকাসক্ত নারী। এর ধারাবাহিকতায় ১নং বিবাদী ওম্মে সালমা লায়লা সারারাত বাহিরে কাটিয়ে
রোববার (৫ এপ্রিল) সকাল ৬টায় বন্দর কল্যান্দীস্থ বাড়িতে আসলে সে সারারাত কোথায় ছিল তাহা জিজ্ঞাসা করিলে বিবাদী ওম্মে সালমা লায়লা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী সাঈদকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারমুখী আচরণ করে। স্বামী সাঈদ মিয়া তার স্ত্রী অনৈতিক কর্মকান্ডে বাধা দিলে এতে করে উল্লেখিত স্ত্রী ক্ষিপ্ত হয়ে স্বামী সাঈদকে হত্যার হুমকি প্রদান করে। স্ত্রী ওম্মে সালমা লায়লা তার
পরিবারের সহযোগিতায় পর্ন ভিডিও করে ইন্টারনেটে ছাড়ে যাহার ভিডিও রয়েছে। উল্লেখিত স্ত্রী নেতিবাচক কর্মকাণ্ড জেনে যাওয়ার কারনে ১নং বিবাদী ওম্মে সালমা লায়লা স্যাটালাইট, ড্রোন চিপসেটের মাধ্যমে বিভিন্ন কৌশল ব্যবহার করে ভুক্তভোগী স্বামী ব্রেইনে নানা নেতিবাচক প্রভাব ফেলে ক্ষতি করার চেষ্টা লিপ্ত হচ্ছে।




