নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় টর্চারসেলে নির্যাতনের ঘটনায় বাচ্চু মন্জু গ্রেপ্তার, উদ্ধার আড়াইলাখ
সাইবার সুরক্ষা আইনে কী পরিবর্তন এলো?
জুলাই শহীদদের স্বরণে দোয়া ও বৃক্ষরোপণ খোরশেদের
মহাসড়কে একপাশে নাসিকের ময়লার ভাগাড়, অন্যপাশে খানাখন্দ
গায়ে কেরোসিন ঢেলে মাদক ব্যবসায়ীর আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি
দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান 
সাংবাদিকদের গুলি, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নিন্দা
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড
পণ্যবাহী গাড়ি থেকে ডাকাতি বন্ধের দাবিতে ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন
আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলসের গোডাউনে আগুন, তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু
ফতুল্লায় হলি ফেব্রিক্স ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২
আদমজী বিহারী ক্যাম্পের মাদকসম্রাট জাকির, জাহিদ ও ছনু ধরাছোঁয়ার বাইরে:
সিকিউরিটি গার্ড মিলন যখন যমুনা ও মেঘনা ডিপোতে তেল চোরের মহানায়ক!
ফার্মের মুরগীরা রাস্তায় নেমেছিলো বলেই আজ আপনি শিক্ষা মন্ত্রী হয়েছেন…হাসনাত আবদুল্লাহ
সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ২
আশ্বাসে প্রত্যাহার হলো নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে অবরোধ
ফতুল্লায় জাহিদ বাহিনীর সক্রিয় সদস্য ও শুটার গিট্টু রিপন গ্রেপ্তার
বন্দরে মাদক ব্যবসায়ীর প্রত্যাবর্তনে ৯০ হাজার টাকায় রফাদফা ও সালিশ বৈঠক!
চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে
মন্ত্রীর কথপোকথন ভাইরাল : ‘এরা ফার্মের মুরগি, বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে’
ফতুল্লায় অবৈধ সংযোগ দেওয়ার সময় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪
শেখ হাসিনার ‘দেশে ফেরার’ বাস্তবতা কতটা?
বক্তাবলীতে জোরপূর্বক বিধবার জমিতে নির্মান কাজ! কাজলগংদের বিরুদ্ধে অভিযোগ
ফতুল্লায় অটো চোর সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
বন্দরে পন্যবাহী ট্রাক থেকে চাঁদা আদায় বন্ধের দাবীতে মানববন্ধন
বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
অবশেষে গাইবান্ধার বহুল আলোচিত রাম মূর্তির নির্মাতা হরিদাস গ্রেপ্তার
নারায়ণগঞ্জে পৃথক ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৫ ; শটগান ও স্বর্ণালংকার উদ্ধার
কসাইখানায় পরিণত চাষাড়ার পপুলার ডায়াগনস্টিক ? রক্ত নিতে গিয়ে শিশুর হাত অবশ!
Next
Prev
প্রচ্ছদ
মহাসড়কে একপাশে নাসিকের ময়লার ভাগাড়, অন্যপাশে খানাখন্দ

মহাসড়কে একপাশে নাসিকের ময়লার ভাগাড়, অন্যপাশে খানাখন্দ

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিবেদক, বন্দর: মদনগঞ্জ-মদনপুর মহাসড়কের কলাগাছিয়া ইউনিয়ন অংশে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। একদিকে সড়কের একপাশে গড়ে ওঠা ময়লার ভাগাড়ের তীব্র দুর্গন্ধ, অন্যদিকে ফরাজীকান্দা পেট্রোল পাম্প থেকে হাজীপুর স্ট্যান্ড পর্যন্ত রাস্তার বেহাল দশা ও বড় বড় খানাখন্দ এই দুইয়ে মিলে ওই এলাকায় জনজীবন ও যাতায়াত ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।

 

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগ, সড়কের পাশে যত্রতত্র ময়লা ফেলার কারণে চারপাশের বাতাস প্রতিনিয়ত দূষিত হচ্ছে। তীব্র দুর্গন্ধের কারণে রাস্তা দিয়ে হেঁটে চলা তো দূরের কথা, আশেপাশের এলাকায় বসবাস করাও এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই ভয়াবহ পরিবেশ দূষণের কারণে স্থাবর-অস্থাবর বাসিন্দা ও পথচারীরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন।

 

যানবাহন চালকদের সাথে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ময়লা কালাগাছিয়া ইউনিয়নের হাজীপুর এলাকার মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে ময়লার স্তূপ গড়ে তোলা হচ্ছে। ফলে দীর্ঘস্থায়ী জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।

 

দুর্গন্ধের পাশাপাশি এই মহাসড়কের ফরাজীকান্দা পেট্রোল পাম্প থেকে হাজীপুর স্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ অংশ জুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত ও খানাখন্দ। খানাখন্দে ভরা এই বেহাল সড়কের কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে যেমন নষ্ট হচ্ছে বিভিন্ন যানবাহনের পার্টস, তেমনই অপচয় হচ্ছে যাত্রীদের মূল্যবান সময়।

 

ক্ষোভ প্রকাশ করে এক গাড়ি চালক বলেন:”একদিকে ময়লার দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়, তার ওপর রাস্তার এই করুণ দশা। সাধারণ যাত্রী বা সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে সহজে আসতেই চায় না। কিন্তু কোনো বিকল্প উপায় না পেয়ে বাধ্য হয়ে মানুষ আমাদের গাড়িতে ওঠে। আমরা চরম ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছি।”

 

ভুক্তভোগী এলাকাবাসী ও চালকদের দাবি, এই মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। তাই জনস্বার্থের কথা বিবেচনা করে দ্রুত এই স্থান থেকে ময়লার ভাগাড় অপসারণ করা এবং খানাখন্দে ভরা সড়কটি সংস্কার করার জন্য তারা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!