নারায়ণগঞ্জ রবিবার | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জনগণের প্রত্যাশা পূরণে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল – কৃষিবিদ তুহিন
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি : লুট হওয়া শটগান উদ্ধার
কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের হিড়িক!!
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার ৫
ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সহিদুল গ্রেপ্তার
ফতুল্লায় কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলনে তানভীর আহমেদের যোগদান
নিজে কষ্ট করলেও সন্তানদের উচ্চশিক্ষিত করার আহ্বান আতাউর রহমান মুকুলের
সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান
সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি
শাহজালালে আরেক বালিশ-কাণ্ড: ৫০০ টাকার গাছের চারা ১ লাখ
জুলাই আন্দোলনে ৭.৬২ গুলি, স্নাইপারের ব্যবহার নিয়ে প্রশ্ন, তদন্ত হবে কবে?
শাহজালালে আরেক ‘বালিশ-কাণ্ড’ : লুটের মহোৎসব থার্ড টার্মিনালে
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী!
ব্ল্যাকমেইল করে অর্থ আদায়, ফতুল্লায় নারী গ্রেফতার
বকশীগঞ্জে সাড়ে ৩ লাখ  টাকার কারেন্ট ও চায়না রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে সংঘবদ্ধ চাঁদাবাজি, গ্রেফতার ৪
গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য উদঘাটন, ঘাতক গ্রেফতার
সোনারগাঁয়ে তিতাস এর অভিযানে চুনা ও ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন  
আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি : লুট হওয়া শটগান উদ্ধার

বন্দরে বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি : লুট হওয়া শটগান উদ্ধার

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের কাছ থেকে ডাকাতিতে লুট হওয়া শটগান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর মধ্য দিয়ে আলোচিত এ ডাকাতির ঘটনায় লুট হওয়া দুটি শটগানই উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান।

এর আগে শুক্রবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে রূপগঞ্জ থানার চনপাড়া ৯ নম্বর ওয়ার্ডে জলিলের জমির পাশের ধইঞ্চা ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় লুট হওয়া দ্বিতীয় শটগানটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২ জুলাই ভোরে বন্দর থানার হরিপুর ২৭ নম্বর ওয়ার্ডের ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রের নদীঘাটসংলগ্ন ডিউটি পোস্টে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য সৈকত মিয়া ও মো. মনিরুজ্জামান মুন্সী। এ সময় ইঞ্জিনচালিত নৌকায় করে আসা ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে দুটি শটগান লুট করে পালিয়ে যায়।

এ ঘটনায় প্লাটুন কমান্ডার মো. মনির মিয়া বাদী হয়ে বন্দর থানায় ডাকাতি মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, ‘১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রে সংঘটিত ডাকাতির ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করে লুট হওয়া দুটি শটগানই উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ মামলার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

প্রসঙ্গত, গত ১৩ জুলাই একই মামলায় একটি শটগান উদ্ধার এবং একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। সর্বশেষ উদ্ধার অভিযানের মাধ্যমে ডাকাতির ঘটনায় লুট হওয়া দুটি শটগানই উদ্ধার করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!