নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় গৃহ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার
নদী দূষন ও দখলমুক্ত করতে সরকার কাজ করছে-জোনায়েদ সাকি
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
দুই জেলার প্রশাসন কি দুই নায়েবের কাছে জিম্মি!  
আড়াইহাজারের ইউএনও ‘র বিরুদ্ধে ডিসির নিকট লিখিত অভিযোগ 
বুলবুলের হত্যাকারীদের ফাঁসির দাবীতে চাষাড়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল
জামালপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় হামলার শিকার শিক্ষার্থী
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত আসামি সহ গ্রেপ্তার-১৪
বকশীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
র‌্যাবের জালে সহযোগি সহ ফতুল্লায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজ্জাক!
সিফাত – জুম্মান বাহিনীর তান্ডব লীলা আর কত দিন?
বন্দরে পুলিশ ও র‌্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার- ৪
নারী ও শিশু ট্রাইব্যুনালে নতুন পিপি, দায়রা আদালতে দুই এপিপি নিয়োগ
নারায়ণগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস
রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার বিষয়ক কর্মশালা
সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? প্রতিদিন গড়ে ১০ খুন
সোনারগাঁয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
রূপগঞ্জে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩
অদুদ হত্যা মামলায় বিশেষ পেশার পরিচয়দানকারী নুরুজ্জামান গ্রেপ্তার
বন্দরে আইনশৃঙ্খলা কমিটির সভা: কিশোর অপরাধ রোধে পরিবারকে সচেতন হওয়ার আহ্বান
২ মাসে ৪ হত্যা: আতঙ্কে দিশেহারা বন্দরে জনজীবন, নেপথ্যে মাদক ও কিশোর গ্যাং
বন্দরে পুলিশের অভিযানে নুরুজ্জামানসহ গ্রেপ্তার- ৪
গার্মেন্টস ওয়েস্টেজ মালের জন্য বহিষ্কৃত বিএনপি নেতা সুমন মাহবুবের হুমকি
কর্মকর্তার আদেশ অমান্য, ঘুষখোর নায়েব স্বপ্নার আরও একটি জালিয়াতির তথ্য ফাঁস
ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার-৩
রুপগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
প্রান্তিক জনগোষ্ঠীর ও কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
আমতলীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১
আমতলীতে ৮ মামলার আসামি নয়া গ্রেপ্তার
Next
Prev
প্রচ্ছদ
বুলবুলের হত্যাকারীদের ফাঁসির দাবীতে চাষাড়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বুলবুলের হত্যাকারীদের ফাঁসির দাবীতে চাষাড়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বন্দর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক যুব নেতা জাহিদ আল-আমীন বুলবুল ভাইয়ের হত্যাকারীদের ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার, চাষাড়ায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব আবদুর রশিদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ মামুনুর রশিদ।

প্রোগ্রামে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি হাফেজ মুহাম্মাদ রবিউল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , ৬ মাস যাবত নতুন সরকার দায়িত্ব পালন করলেও দেশের আইন-শৃঙ্খলা এখনো নিয়ন্ত্রণে আসেনি। পলাতক স্বৈরাচারের সন্ত্রাসী বাহিনী সদস্যরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং পূর্বের মতোই অপরাধমূলক বিভিন্ন কাজে সম্পৃক্ত আছে।

প্রশাসনের ব্যর্থতার জন্যই আজ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্ধ থানার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল আমিন বুলবুলযে হত্যার শিকার হতে হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সিফাত গ্যাং আর তার সহযোগীরা প্রায় ১৪ টি মামলার আসামি ছিল। প্রশাসন পূর্বেই তাদের গ্রেফতার এবং শাস্তি নিশ্চিত করলে তারা আর কোন অপরাধ করার সুযোগ পেত না। এবং তাদের দেখে অন্যান্য অপরাধীরাও শিক্ষা গ্রহণ করত।

দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই হত্যাকান্ডের সাথে জড়িত সকল অপরাধীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের দাবী জানাচ্ছি।

পাশাপাশি  তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

সমাবেশে অন্যান্য বক্তারাও জাহিদ আল-আমীন বুলবুল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং আইনানুগ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশ শেষে নেতাকর্মীরা চাষাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডি.আই.টি. মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে নিহত জাহিদ আল-আমীন বুলবুলসহ সকল নিহতের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!