নারায়ণগঞ্জ শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
রূপগঞ্জে শিক্ষিকা লাঞ্ছিত: হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০৫
জরুরী ঘোষনা
পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৮৭
আদালতপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান: আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩
ফতুল্লায় ফ্ল্যাটে তরুণীর ঝুলন্ত লাশ, প্রেমিক গ্রেফতার
প্রতারণা চিরতরে বন্ধ করতে জনসচেতনতা বাড়ানো হচ্ছে – প্রবাসীকল্যাণমন্ত্রী
হত্যা মামলায় জামিন পেয়েই আইভীর ‘জয় বাংলা’ স্লোগান,
রনির ভাগিনার রিফাতের নেতৃত্বে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ!!
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
বন্দরে স্ত্রীর গলা কেটে হত্যার পর স্বামীর আত্মসমর্পন
রূপগঞ্জের ভুলতায় মহাসড়কে দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
সোনারগাঁয়ে দেশীয় মদসহ গ্রেফতার-২
বিধবা কার্ড চালু হলে এমপির বউও কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ
বন্দরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১১
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে ১৪৫ ধারা অমান্য করে জমি দখলের চেষ্টা, এলাকায় উত্তেজনা

বন্দরে ১৪৫ ধারা অমান্য করে জমি দখলের চেষ্টা, এলাকায় উত্তেজনা

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে আদালতের জারি করা ১৪৫ ধারা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ ও জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসতবাড়িতে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ এনে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. রোমান (৩৮)।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বন্দর থানাধীন স্বল্পেরচক এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গোবিন্দমণ্ডলী মৌজায় মো. রোমানের পৈতৃক ও খরিদকৃত জমি নিয়ে মতিউর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে। এ বিরোধের জেরে আদালত থেকে ১৪৫ ধারা জারি হলে রোমান নির্মাণকাজ বন্ধ রাখেন এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

 

রোমানের অভিযোগ, দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে মতিউর রহমানসহ ১০ জন এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জন ধারালো রামদা, চাপাতি ও কাঠের ফালিসহ দেশীয় অস্ত্র নিয়ে তার বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজের পর কাঠের ফালি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় বলে তিনি অভিযোগ করেন।

 

তিনি আরও অভিযোগ করেন, তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ছোট বোন তাজিন (২৫)-কে চুলের মুঠি ধরে মারধর ও শ্লীলতাহানি করা হয়। পাশাপাশি জবাই করে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।

 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেন। অভিযোগকারী দাবি করেন, বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

 

এ বিষয়ে বন্দর থানার এএসআই জহিরুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছে। যেহেতু জমি নিয়ে আদালত থেকে ১৪৫ ধারা জারি রয়েছে, তাই সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বিরোধপূর্ণ জমিতে কোনো ধরনের পরিবর্তন বা নির্মাণকাজ না করার জন্য উভয় পক্ষকে নিরুৎসাহিত করা হয়েছে।

 

তবে অভিযোগে উত্থাপিত হামলা ও জমি দখলের চেষ্টার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!