জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের বন্দর থানার পুলিশের বিশেষ অভিযানে পূর্বের মামলার এক আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানার পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিনের নেতৃত্বে মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল মাজার সংলগ্ন মাঠ এলাকা থেকে মোঃ আকাশ (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মোঃ আওলাদের ছেলে।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানামূলে মোঃ আব্দুল মালেক, ইমন চন্দ্র দাস ও মুফতি মোঃ ফয়েজুল্লাহ নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।




