নারায়ণগঞ্জ সোমবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
সোনারগাঁয়ে পশু খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে জরিমানা
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬
এরিবস স্কুলে শাসনের নামে বেত্রাঘাত? প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ
সীমান্ত পেরিয়ে মাদক ঢোকে, কোথায় কোথায় বসে বড় বাজার
সিদ্ধিরগঞ্জে ফের বেপরোয়া মাদকের গডফাদার কাইল্ল্যা আকতার !
বন্দরে উপ-সহকারী প্রকৌশলীর আলাদিনের চেরাগ! ৪০ হাজার টাকা বেতনে ৫০ কোটি টাকার সম্পদ!!
দেশব্যাপী ঊর্ধ্বমুখী অপরাধে উদ্বিগ্ন মানুষ
দ্য ওয়ালকে শেখ হাসিনা: আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম
ফতুল্লা সমবায় বাজারের উন্নয়ন কাজের তদারকিতে সেক্রেটারী-ক্যাশিয়ার!
শাস্তি পাওয়া কর্মকর্তাদের ফিরিয়ে আনার সংস্কৃতি কী বার্তা দিচ্ছে?
শুভ দাস হত্যা: ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ৩
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে উপ-সহকারী প্রকৌশলীর আলাদিনের চেরাগ! ৪০ হাজার টাকা বেতনে ৫০ কোটি টাকার সম্পদ!!

বন্দরে উপ-সহকারী প্রকৌশলীর আলাদিনের চেরাগ! ৪০ হাজার টাকা বেতনে ৫০ কোটি টাকার সম্পদ!!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

চাকরি শুরু অফিসের ফাইল টানাটানি দিয়ে। মাস শেষে বেতন ৪০ হাজার টাকা। সেই মানুষটাই ২৪ বছরে ঢাকা, নারায়ণগঞ্জ ও ফেনীতে গড়েছেন বাড়ি, ফ্ল্যাট, মার্কেট আর শত শত শতক জমির সাম্রাজ্য। নাম – মিজানুর রহমান, বর্তমানে বন্দর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী।

অভিযোগ জমা পড়েছে দুদকে। প্রশ্ন উঠেছে – একজন তৃতীয় শ্রেণির কর্মচারী কীভাবে অর্ধশত কোটি টাকার মালিক?

২০০০ সালে ক্লার্ক, ২০২৪ সালে প্রভাবশালী প্রকৌশলী

তথ্য বলছে, ২০০০ সালে চট্টগ্রামের মীরসরাই উপজেলায় অফিস সহকারী হিসেবে যোগ দেন মিজানুর। দীর্ঘ সময় ছিলেন সীতাকুণ্ডে। স্থানীয়দের অভিযোগ, তৎকালীন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ঘনিষ্ঠতার সুযোগে তিনি ২৪ বছর একই বেল্টে থেকে গেছেন। যতবার বদলির অর্ডার এসেছে, ততবার প্রভাব খাটিয়ে তা বাতিল করিয়েছেন।

মাঝখানে দুর্নীতির দায়ে একবার চাকরিচ্যুতও হয়েছিলেন। কিন্তু রাজনৈতিক তদবিরে আবার চাকরিতে ফিরে আসেন। ২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর তাকে ভোলার মনপুরায় বদলি করা হয়, কিন্তু কয়েক মাসের মধ্যেই অদৃশ্য শক্তিতে তিনি চলে আসেন নারায়ণগঞ্জের বন্দরে।

ফাইল আটকে টাকা আদায়ের অভিযোগ

মীরসরাইয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “তার টেবিলে ফাইল গেলে নির্দিষ্ট হারে চাঁদা দিতে হতো। চাঁদা ছাড়া ফাইল ছাড়তেনই না।”

ভুক্তভোগী আবুল কালাম বলেন, “উনি টাকা ছাড়া কিছু বোঝেন না। মন্ত্রীর নাম ভাঙিয়ে দিনের পর দিন আখের গুছিয়েছেন।”

কাগজে-কলমে যে সম্পদের হিসাব

অভিযোগপত্র ও সরেজমিন অনুসন্ধানে যে সম্পদের তালিকা এসেছে:

ডেমরা, রসুলনগরে: ৫ তলা ভবন, দাম সাড়ে ৬ কোটি টাকা

ঢাকায় স্ত্রীর নামে: ১৭৫০ বর্গফুটের ফ্ল্যাট, ৮০ লাখ টাকা

শপিং কমপ্লেঙ্ েবিনিয়োগ: ১ কোটি ২০ লাখ টাকার শেয়ার

ফেনী পরশুরামে: ১ কোটি ৮০ লাখ টাকার ৩ তলা বাড়ি

একই এলাকায়: ২ কোটি ৫০ লাখ টাকার মার্কেট

কৃষিজমি: ৪৫০ শতাংশ, মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ

অভিযোগকারীদের দাবি, এর বাইরেও নামে-বেনামে আরও কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে।

অভিযুক্তের দাবি ও প্রশাসনের অবস্থান

এ বিষয়ে বক্তব্য জানতে মিজানুর রহমানের মুঠোফোন নাম্বার ০১৭৯১২৩২৮@@ কল করা হলে এক মহিলা ফোন রিসিভ করে স্ত্রীর পরিচয় দেন। অপর একটি নাম্বার ০১৯২৩২৮৫৬@@ নাম্বারে ফোন দিয়ে বোন জামাই পরিচয় দিলেও নাম না বলে বলেন,জাগো ফাগো দিয়ে কিছু হবে না। দূর্নীতি দমন কমিশন আছে। পরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।

এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার বলেন, “যদি কোনো কর্মকর্তা অবৈধভাবে সম্পদ অর্জন করে থাকেন, তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

এখন দেখার বিষয়, দুদকের টেবিলে পড়ে থাকা এই অভিযোগ কতদিনে আলোর মুখ দেখে। নাকি বদলি আর তদবিরের ফাঁক গলে আবারও পার পেয়ে যাবেন এই আলোচিত উপ-সহকারী প্রকৌশলী।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!