নারায়ণগঞ্জ বুধবার | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
খানপুর হাসপাতালে রোগীর স্বজনদের মোবাইল চুরি, চোর আটক
আমরা চাই সিন্ডিকেট বলে কোনো শব্দ যেন না থাকে: খাদ্যমন্ত্রী
তিতাসের দালাল ছাত্রলীগ নেতা জুয়েল রানা অবৈধ সংযোগ দিয়ে কোটিপতি!
শিশুদের অধিকার রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব – ডিসি
পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়া আমাদের অঙ্গীকার – ডিসি
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৪
ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার
মদনপুরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের সহায়তায় বিএনপি নেতার হিরনের মার্কেট দখল
বক্তাবলী ফেরিঘাটে দুই যানবাহনের মাঝে চাপা পড়ে লাইনম্যান নিহত
চারারগোপ বায়তুস সালাত জামে মসজিদ সংলগ্ন অবৈধ দোকান উচ্ছেদ দাবী
সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার
ফতুল্লায় যৌতুকের দাবিতে স্ত্রী, পুত্র ও পুত্র বধূকে শারীরিক নির্যাতন!
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত জুট মিল থেকে এলজি ও কার্তুজ উদ্ধার
ফতুল্লায় শিশুকে ধর্ষণের অভিযুক্তকে আটক করতে গিয়ে আহত ওসি
পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৪১
জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি
আশার ছত্রছায়ায় সেলিম ওসমান ও হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী বাবুল ও আলী হোসেন
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪
সোনারগাঁয়ে রাসায়নিকবাহী ভ্যানে আগুন
বন্দরে ট্রাকচাপায় পথচারী নিহত, হেলপার গ্রেপ্তার
পুলিশের বিশেষ অভিযান: আওয়ামীলীগ ও মাদকসেবীসহ গ্রেপ্তার ৯৮
বন্দরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা
নতুন প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা গুরুত্বপূর্ণ – ডিসি
আড়াইহাজারে বিদেশি পিস্তল উদ্ধার
ফতুল্লায় বৃদ্ধ বাবা-মা’কে ভরপোষনের পরিবর্তে উল্টো হুমকী
বন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢ়ুকে গেল ট্রাক, নিহত ১
কর্মীদের ‘অপরাধ’ নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে?
জামালপুরে শতাধিক অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা
ফতুল্লা উত্তর নরসিংপুরে জিন্নাতুন নেছা মাদরাসায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত 
Next
Prev
প্রচ্ছদ
খানপুর হাসপাতালে রোগীর স্বজনদের মোবাইল চুরি, চোর আটক

খানপুর হাসপাতালে রোগীর স্বজনদের মোবাইল চুরি, চোর আটক

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, খানপুরে রোগী ও স্বজনদের মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে গোলাম রাসেল নামে এক ব্যক্তিকে আটক করেছেন কর্তব্যরত আনসার সদস্যরা।

সোমবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে ক্যাম্প ইনচার্জকে জানানো হলে ওই ব্যক্তির গতিবিধির ওপর নজরদারি বাড়ানো হয়।

এরপর রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বেডে বেডে ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়। আটক ব্যক্তি গোলাম রাসেল। তার পিতার নাম গোলাম নবী। তিনি ফরিদপুরের শিবচর উপজেলার বাহেদেবপুর এলাকার বাসিন্দা।

আনসার সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোলাম রাসেল দীর্ঘদিন ধরে রাতের বেলায় হাসপাতালে প্রবেশ করে রোগী ও তাদের স্বজনদের মোবাইল ফোন, টাকা–পয়সাসহ মূল্যবান সামগ্রী চুরি করার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। চুরি করা অর্থ দিয়ে মাদক সেবন করতেন বলেও তিনি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন বলে আনসার সূত্রে জানা যায়।

আটক অভিযানে অংশ নেন এপিসি মোঃ আবুল বাশার (আইডি–৪২১৬০), আনসার মোঃ শিহাবুল ইসলাম (আইডি–৯৬৭৬১), এবং আনসার মোঃ আওলাদ হোসেন (আইডি–৮৫৯৩৩)। পরে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থানে আনসার সদস্যদের সতর্ক নজরদারি ও দ্রুত তৎপরতার কারণে সন্দেহভাজন ব্যক্তিকে অল্প সময়ের মধ্যে আটক করা সম্ভব হয়েছে। রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হাসপাতাল এলাকায় চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কর্তব্যরত আনসার সদস্যদের এ ভূমিকা প্রশংসিত হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!