নারায়ণগঞ্জ মঙ্গলবার | ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বিধবা কার্ড চালু হলে এমপির বউও কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ
বন্দরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১১
সদর উপজেলা ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাহমুদনগরে সমাজসেবকের মুখোশে মদের আসর!
সোনারগাঁয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা 
ফতুল্লায় বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ ‘কোবরা গ্রুপ’ প্রধান সোহেল গ্রেপ্তার
রূপগঞ্জে চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই, আটক ২
সৌদি আরবে হুথিদের হামলায় আহত বাংলাদেশিরা কে কোন হাসপাতালে
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ধর্ষন মামলার আসামিসহ গ্রেপ্তার ১২
রূপগঞ্জে ফারিয়া স্পিনিং মিলসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা
রূপগঞ্জে রাবেয়া ধর্ষণের পর হত্যার ঘটনায় সাগর গ্রেফতার
আদালতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে আইনজীবী মুনির উদ্দিনের মৃত্যু
আমতলীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১
আমতলীতে অসহায় বৃদ্ধাকে স্বপ্নছোঁয়ার মানবিক সহায়তা
ফতুল্লায় বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে পৃথক ৩ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৬
বন্দরে ছুরিকাঘাতে যুবক নিহত
আয়াসসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার
ফতুল্লায় মাদক বিক্রিতে না বলায় রাহাতকে মারধরের অভিযোগ!
ফতুল্লায় ধরাছোয়ার বাহিরে আলোচিত ৩ মাদক ব্যবসায়ী!!
বক্তাবলীতে আধিপত্য বিস্তারে বিএনপি-আওয়ামীলীগের সংঘর্ষে আহত ১০
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স “জনবল সংকটে চিকিৎসা সেবা বঞ্চিত সেবাপ্রার্থীরা
দেশে যেভাবে বাড়ানো হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডারের দাম!
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ
আমতলীতে কলেজের নবীনবরণে ‘জয়বাংলা’ স্লোগান, চার শিক্ষার্থী পুলিশের হেফাজতে
আমতলীতে রোদ-বৃষ্টিতে ঝুঁকি নিয়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন
একটি শিশুও যেন শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা থেকে বঞ্চিত না হয় – এমপি কালাম
দেশে এলপিজি কারসাজির শেষ কোথায়
ফতুল্লায় টুটুল-রকিগংদের জমজমাট মাদক ব্যবসা!
কিশোরীরাই আগামী দিনের মা – জেলা প্রশাসক
Next
Prev
প্রচ্ছদ
মাহমুদনগরে সমাজসেবকের মুখোশে মদের আসর!

মাহমুদনগরে সমাজসেবকের মুখোশে মদের আসর!

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২০ নম্বর ওয়ার্ডের মাহমুদনগর এলাকায় সমাজসেবার আড়ালে অসামাজিক কার্যকলাপ ও রমরমা মাদক ব্যবসার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয় এক প্রভাবশালী প্রবীণ ব্যক্তির নেতৃত্বে এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে দাবি সচেতন মহলের।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হওয়ার পর মাহমুদনগর কলাবাগান এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ছবিতে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে তাসের আসর বসিয়ে মদের বোতল সামনে নিয়ে আড্ডা দিচ্ছেন।
অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম মিন্টু মিয়া। তিনি ২০ নম্বর ওয়ার্ডের মাহমুদনগর কলাবাগান এলাকার স্থায়ী বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, দিনে তিনি সমাজসেবকের মুখোশ পরে ঘুরে বেড়ান, কিন্তু রাতের আঁধারে বা আড়ালে তার প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের আসর বসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিন্টু মিয়ার নাতি বিল্লাল এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
স্থানীয় ‘কুরাইল্লা বাড়ির’ শেল্টারে বিল্লাল দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে মাদকের ব্যবসা চালিয়ে আসছে। স্থানীয় এলাকাবাসী মাদক ব্যবসার বিষয়টি জানলেও প্রভাবশালী চক্রের ভয়ে সরাসরি মুখ খুলতে সাহস পান না।
বাসিন্দাদের দাবি, পুরো মাদক কারবারের নেপথ্যে প্রধান অভিভাবক ও আশ্রয়দাতা হিসেবে ভূমিকা রাখছেন দাদা মিন্টু মিয়া।
জানা যায়, মাহমুদনগর এলাকায় মাদক ব্যবসা ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধের জন্য স্থানীয় সচেতন মহল দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। সম্প্রতি মাদক ব্যবসা বন্ধ করা নিয়ে স্থানীয় বিএনপি নেতা মামুনের সঙ্গে অভিযুক্ত মিন্টু মিয়ার তীব্র বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। তবে স্থানীয় সচেতন ব্যক্তিরা বাধা দিতে গেলে মিন্টু মিয়া ও তার নাতি বিল্লাল বিভিন্ন কৌশল ও প্রভাব খাটিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।
এলাকায় দিন দিন মাদকের প্রাদুর্ভাব ও অসামাজিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও তরুণ সমাজ। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মিন্টু মিয়া ও তার নাতি বিল্লালসহ সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে দ্রুত ও কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোরালো দাবি জানিয়েছেন মাহমুদনগরবাসী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!