নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
বক্তাবলীতে দীল মোহাম্মদ দীলন বাহিনীর হামলায় রক্তাক্ত জখম দু” সহোদর

বক্তাবলীতে দীল মোহাম্মদ দীলন বাহিনীর হামলায় রক্তাক্ত জখম দু” সহোদর

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ
নারায়নগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর পশ্চিম গোপালনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দীল মোহাম্মদ দীলন বাহিনীর হামলায় দুই সহোদর সাজ্জাদ ও শুভ রক্তাক্ত জখম হয়েছে। মুর্মুর্ষ অবস্থায় স্বজনরা আহতদের উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এ ব্যাপারে আহতদের চাচা মোঃ মনির হোসেন  বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মৃত আব্দুল হামিদের পুত্র মোঃ মনির হোসেন উল্লেখ করেন, বিবাদী-এনায়েত উল্লাহ পিতা: আফজাল হোসেন ভূইয়া,  দিল মোহাম্মদ  পিতা: মৃত নুর মোহাম্মদ ভূইয়া,আবু সাঈদ পিতা: আলী মেম্বার, পলক  পিতা: আলী মেম্বার, আবু সিদ্দিক, পিতা: দিল মোহাম্মদ, সর্ব সাং- পশ্চিম গোপাল নগর, বক্তাবলী, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জসহ আরো অজ্ঞাতনামা ৪/৫জন বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ করিতেছি যে, উল্লেখিত বিবাদীরা খুবই দুষ্কৃতিকারী ও খারাপ প্রকৃতির লোক। গত ০৮/০৯/২০২৪ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬:০০ ঘটিকার সময় গোপালনগর নাজমুন্নেছা স্কুল মাঠে খেলা শেষে খেলার বিষয় নিয়া ৫নং বিবাদীর সহিত আমার ভাতিজা- সাজ্জাদ ও শুভ  দ্বয়ের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতন্ডা হয়। পরবর্তীতে গত ০৯/০৬/২০২৪ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ০৭:৩০ ঘটিকার সময় আমার ভাতিজা- শুভ ও সাজ্জাত  উভয় পিতা: আমির হোসেন  তাহাদের মুরগির ব্যবসার ২,২২,০০০/- (দুই লক্ষ বাইশ হাজার) টাকা নিয়া ফতুল্লায় আসার পথিমধ্যে বক্তাবলী লঞ্চঘাটে পৌঁছাইলে উল্লেখিত সকল বিবাদীরা ধারালো রামদা, ছুরি, লোহার রড, পাইপ সহ বিভিন্ন লাঠি সোঠায় সজ্জিত হইয়া বে-আইনী জনতাবদ্ধে আমার ভাতিজাদ্বয়ের গতিরোধ করিয়া পূর্বের কথা কাটাকাটি ও বাকবিতন্ডাকে কেন্দ্র করিয়া অতর্কিতভাবে হামলা শুরু করে। ১নং বিবাদী তাহার হাতে থাকা ধারালো রাম দা দিয়া আমার ভাতিজা- শুভ (২৩) কে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া এলোপাথারীভাবে কোপাইয়া মাথার ওপরে একাধিকস্থানে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। ভাতিজা শুভ এর ডাক-চিৎকারে পাশে থাকা ছোট ভাতিজা- সাজ্জাদ আগাইয়া আসিলে, ২নং বিবাদী দিল মোহাম্মদ তাহার হাতে থাকা ধারালো ছুরি দিয়া হত্যার উদ্দেশ্যে সাজ্জাদের মাথা লক্ষ করিয়া কোপ দিলে, সাজ্জাদ তাহার দুই হাত দিয়া ঠেকাইলে সাজ্জাদের দুই হাতের (কজি ও কনুই এর মধ্যবর্তী স্থানে) কাটা গুরুতর রক্তাক্ত জখম হয়। আমার ভাতিজারা ররক্তাক্ত জখম প্রাপ্ত হইয়া মাটিতে লুটাইয়া পড়িলে ২নং বিবাদীর হুকুমে ৩, ৪, ৫নং বিবাদী ও অজ্ঞাতনামা বিবাদীরা তাহাদের হাতে থাকা লোহা রড, পাইপসহ বিভিন্ন লাঠি সোঠা দিয়া আমার ভাতিজাদ্বয়ের মৃত্যু নিশ্চিত করণের লক্ষ্যে এলোপথারীভাবে উপর্যুপরী আঘাত করিয়া আমার ভাতিজাদ্বয়ের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নীলাফোলা জখম সহ রক্তাক্ত জখম করে। ঘটনার সময় ৩ ও ৪নং বিবাদীদ্বয় ভাতিজা-শুভ এর পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা মুরগি ব্যবসার ২,২২,০০০/- (দুই লক্ষ বাইশ হাজার) টাকা নিয়া যায়। আমার ভাতিজাদ্বয়ের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীরা আমার ভাজিতাদ্বয়কে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও খুন-জখম করিয়া প্রাণে হত্যা করার হুমকি দিয়া ঘটনাস্থল হইতে চলিয়া যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন আগাইয়া আসিয়া আমার ভাতিজাদ্বয়কে ঘটনাস্থল হইতে উদ্ধার নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়া চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করতে অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন মনির হোসেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!