নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
“সোনারগাঁয়ে নাসির হত্যার প্রধান আসামীসহ গ্রেফতার ২

“সোনারগাঁয়ে নাসির হত্যার প্রধান আসামীসহ গ্রেফতার ২

প্রকাশিতঃ

প্রেস বিজ্ঞপ্তি:
“সোনারগাঁওয় আলোচিত জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন” এর প্রধান আসামী হাসানসহ এৎাহার নামীয় আসামী আবদুর রবকে গ্রেফতার করেছে র‌্যাব ১১। শুক্রবার ১২ জুলাই ঢাকার ডেমরা থানাধীন ডগাইর পূর্বপাড়া, ৬৬নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা হতে আসামী’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।
ও্যাবের এ এসপি সনদ বড়–য়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে,গ্রেফতারকৃত আসামীদ্বয় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মামলা নং-১৪, তাং- ০৯/০৭/২০২৪ খ্রিঃ, ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩০৭/৩২৫/৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০ এর এজাহারনামীয় আসামী। স্থানীয় সূত্রে জানা যায় যে, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সনমান্দি ইউনিয়নের সনমান্দি পূর্বপাড়ার জয়নাল আবেদীন ও আব্দুর রবের মধ্যে বাড়ির জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায়, গত ৫ জুলাই শুক্রবার বিকেল ৩টার দিকে জয়নাল আবেদিন তার একটি রান্নাঘর নির্মাণের কাজ করছিলেন। এ সময় আব্দুর রব জয়নাল আবেদীনকে বাধা দেয়। তাদের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে আব্দুর রবের ছেলে কাশেম ও হাসান ঘর থেকে গ্যাসের পাইপ ও লোহার রড নিয়ে জয়নাল আবেদিনকে পিটিয়ে আহত করেন। এমন সময় নিহত ভিকটিম নাসির উদ্দীন জয়নাল আবেদীন এর ডাক-চিৎকার শুনে এগিয়ে আসলে তার উপরও অতর্কিত হামলা চালানো হয়। ভাতিজা হাসানের হাতে থাকা গ্যাসের পাইপ দিয়ে তার চাচা নাসির উদ্দীনের মাথায় আঘাত করা হয়। এরপর এলোপাতাড়ি পিটিয়ে তাকে রক্তাক্ত জখম করা হয়। এ সময় তাকে বাঁচাতে তার স্ত্রী আবেদা বেগম এগিয়ে আসলে তাকেও রড দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। এমন সময় জয়নাল আবেদীন এর স্ত্রী জায়েদা বেগম তাদেরকে বাঁচাতে গেলে বিবাদীরা লোহার রড দিয়ে তাকেও পিটিয়ে আহত করে এবং তার পড়নে থাকা কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে আহতদের ডাক-চিৎকার শুনে এলাকাবাসী এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রোগীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে তাদেরকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরই প্রেক্ষিতে ভিকটিম জয়নাল আবেদিনের স্ত্রী জায়েদা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। চিকিৎসাধীন অবস্থায় ৯ জুলাই রোজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ভিকটিম নাসির উদ্দীনের মৃত্যু হয়। পরবর্তীতে বাদীর আবেদনক্রমে হত্যার চেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
গ্রেফতারকৃত আসামী’দ্বয়কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!