নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
টিটু – লাভলু ও চেলাচামুন্ডাদের নিয়ে শামীম ওসমানের অ্যাকশন

টিটু – লাভলু ও চেলাচামুন্ডাদের নিয়ে শামীম ওসমানের অ্যাকশন

প্রকাশিতঃ

সেই টিটুর হাতে ছিল ভারী অস্ত্র, জনৈক সাংবাদিকের হাতে দুই অস্ত্র, ভিকির কাঁধে অত্যাধুনিক মরণাস্ত্র

ঘটনার এক মাস পেরিয়ে গেলেও এখনো নগরবাসীর মাঝে গুঞ্জন রয়েছে ‘কি ঘটেছিলো ১৯ জুলাই নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে।’ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিলো মারাত্মক অবস্থানে । নারায়ণগঞ্জসহ সর্বত্র ছিল উত্তপ্ত উত্তেজনা ।

আন্দোলনকারীদের দমাতে বেগ পেতে হচ্ছিল পুলিশকে। বলা চলে আন্দোলনকারীদের তোপের মুখে পুলিশ একরকম কোণঠাসা হয়ে পিছু হটেন। এমন পরিস্থিতিতে অন্তত শতাধিক আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারিদের দমাতে মাঠে নামেন গডফাদার খ্যাত শামীম ওসমান। তার সঙ্গে ছিলেন শ্যালক তানভির আহম্মেদ টিটু, বেয়াই ফয়েজউদ্দিন লাভলুসহ অসংখ্য লোক। এদিন তারা ডিআইটি এলাকায় এলোপাতাড়ি গুলি ছুড়েন। ৬ বছরের রিয়া গোপসহ নিহত হয়েছিল দুজন।

ঠিক নগরীর ২নং রেল গেইট (উত্তরাঞ্চল থেকে) এলাকায় সংসদ সদস্য শামীম ওসমান তার শ্যালক বিয়াই ও চেলাচেমুন্ডাদের নিয়ে ফিল্মী স্টাইলে অ্যাকশন শুরু করে।

নগরীর কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কেথা বলে জানা যায়  জানায়, নারায়ণগঞ্জে আগে পরে অনেক অস্ত্রই দেখা গিয়েছিল। তবে, সেদিন তাদের হাতে যে পরিমাণ অস্ত্র ছিল এতসংখ্যক অস্ত্র আগে তারা কখনই দেখেনি। তাদের ভাষ্যমতে, টিটুসহ কয়েক জনের হাতে ছিল অত্যাধুনিক ভারী অস্ত্র। যা সাধারণ মানুষের কাছে থাকার কথা না। সেই অস্ত্রের একটি ছিল শামীম ওসমানের শ্যালক তানভীর আহম্মেদ টিটুর কাছে। তিনি সেটি দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন সেদিন। অনেকটা ফিল্মি কায়দায় টিটু ছাত্র-জনতার দিকে গুলি বর্ষণ করেন। এছাড়াও এদিন শামীম ওসমানের পিছনের সারীতে ছিলেন তারই বেয়াই ফয়েজউদ্দিন লাভলু। পিস্তল হাতে তাকেও গুলি ছুড়তে দেখা যায় সেদিন। এছাড়া শামীম ওসমানের সঙ্গে সঙ্গেই ছিলেন একজন সাংবাদিক। তার ডান হাতে একটি ছোট এবং ডান হাতে ছিল একটি বড় আগ্নেয়াস্ত্র। একই বহরে ছিলেন ডিশ বাবু। তাকেও গুলি ছুড়তে দেখা গেছে। এছাড়াও মাথায় চুল কম, ফর্সা একজনকে দেখা যায়। অনেকের দাবি তিনিও একজন সাংবাদিক। তার কাঁধে কালো রঙের একটি ব্যাঙ ছিল। তবে তাকে গুলি ছুড়তে দেখা যায়নি। তিনি শামীম ওসমানের পাশাপাশিই হাঁটছিলেন। ওইদিন মুহুর্মুহু গুলিবর্ষনের সময় একজনকে পাঞ্জাবী ও টুপি মাথায় মধ্যবয়সী একজন যুবককে দেখা গেছে কখনো দৌড়াচ্ছে আবার কখনো হাটছে অ্যাকশন নিয়ে। তার বিষয়েও রয়েছে নানা গুঞ্জন।

এ ছাড়াও ওইদিন অত্যাধুনিক একটি ভারী অস্ত্র দেখা গিয়েছিল ফয়েজউদ্দিন লাভলুর ছেলে ভিকির কাঁধে। ধারণা করা হয়, সেই অস্ত্রটি ছিল এতটাই ভয়াবহ। এমন অস্ত্র সচারচর যুদ্ধ ক্ষেত্র ছাড়া দেখা যায় না। এছাড়াও একই বহরে অস্ত্র হাতে ছাত্র-জনতার উপর গুলি করতে দেখা যায় আহম্মেদ কাউসারকে। এছাড়াও অসংখ্য মানুষ ছিলেন তাদের সঙ্গে। কারো হাতে পিস্তল, কারো হাতে লাঠি সোটা আবার কারো সঙ্গে ছিল দেশীয় অস্ত্র।

এদিকে সেদিনের অমন ঘটনাকে সাধারণ মানুষ ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন। তারা বলছেন, এমন ঘৃণিত ঘটনা ইতোপূর্বে নারায়ণগঞ্জে দেখা যায়নি। সেদিন শহরে ৬ বছরের শিশু রিয়াসহ দুজন তাদের গুলিতে নিহত হয়েছিল। এদের প্রত্যেকের সর্বোচ্চ বিচার দাবি করেছেন সাধারণ মানুষ।

এমন লোমহর্ষক ঘটনায় কোন কোন গণমাধ্যমকর্মীরা ভিডিও অথবা ছবি তুলতে গিয়ে নানা নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। আর ওই লোমহর্ষক গুলিবর্ষনের ঘটনা ও অস্ত্র নিয়ে মহড়ার সময় পৃথক পৃথক স্থানে বিশেষ পেশার নামধারীদের ভূমিকা ছিলো মারাত্মক। হাতেগোনা মাত্র কয়েকজন নামধারীদের আটক করলেই জানা যাবে ওই অসংখ্য অস্ত্রের উৎসসহ সকল তথ্য।

সুত্র: নারায়ণগঞ্জ আপডেট নিউজ

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!