নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে হত্যা মামলার আসামি পিংকির নেতৃত্বে ১১টি বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট

বন্দরে হত্যা মামলার আসামি পিংকির নেতৃত্বে ১১টি বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে মেরাজ হত্যা মামলার আসামি পিংকির নেতৃত্বে প্রতিপক্ষ জাফরের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে অন্তত আর ১১টি বাড়িঘর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি গাড়ি ভাঙচুর করা হয়।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে নাসিক ২১নং ওয়ার্ডের হাফেজীবাগ গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ৮জন লোক আহত হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে বিরাজ করলেও বন্দর থানা পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনায় মেরাজ হত্যা মামলার আসামি পিংকি কে আসামি করে ২০জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী জাফর মিয়া।
অভিযুক্ত ছালেনগর এলাকার পিংকি ছাড়াও রয়েছে শাহি মসজিদ এলাকার মৃত সামছুল হকের ছেলে রাজা, বাদশা, হেলি মিয়ার ছেলে দিদার, ছালেনগর এলাকার কামাল মিয়ার ছেলে সাগর, মসজিদ এলাকার বাদশা মিয়ার ছেলে রুবেল, হাফেজীবাগ এলাকার সেলিম মিয়ার ছেলে সোহান, রাজ্জাক মিয়ার ছেলে নয়ন, ছালেনগর এলাকার মজিদ সিকদার এর ছেলে বাবু সিকদার, হাফেজীবাগ এলাকার হাসান পাচুর ছেলে হানিফ, শাহি মসজিদ এলাকার আলী আক্কাছ এলাকার সফিকুল ইসলাম, বউ বাজার এলাকার নুরা মিয়ার ছেলে রায়হান, হাফেজীবাগ এলাকার আমির মিয়ার ছেলে রিমন, অকিল মিয়ার ছেলে ইয়াছিন, বাবুল মিয়ার ছেলে মেরাজ, বউ বাজার এলাকার হোসেন মিয়ার ছেলে মাহমুদ হোসেন, সেলিম মিয়ার ছেলে ফাহাদ সহ আরো ১০০/১৫০ জনের নামে অজ্ঞাতনামা করে অভিযোগ দায়ের করা হয়।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ মেরাজ হত্যা মামলার আসামি পিংকির নেতৃত্বে বিএনপির নেতা রনি ও হোসিয়ারী ব্যবসায়ী জাফরের সাথে বিরোধ চলছিল।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর বিকেলে হাফেজীবাগ এলাকার পিংকির নেতৃত্বে হামলা ভাঙচুর চালায়। এরই ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় মেরাজ হত্যা মামলার আসামি পিংকির নেত্বত্বে প্রায় ১০০/১৫০ লোক নিয়ে হাফেজীবাগ এলাকায় বিএনপির নেতা রনি ও হোসিয়ারী ব্যবসায়ী জাফর এর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায়। এছাড়াও আশেপাশের প্রায় ১১টি বাড়িঘরে হামলা চালায়। ওই সময়ে আহত হন অন্তত ৮জন। হামলা থেকে বাদ যায়নি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি গাড়িও। পরবর্তী সময়ে তাদের হাত থেকে বাঁচতে এলাকার মসজিদের মাইকে ঘোষণা করলে উল্লেখিত সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম এর ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেনি। এ রির্পোট লেখা পর্যন্ত এ ঘটনায় হাফেজীবাগ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারও রক্তক্ষয়ি সংঘর্ষের ঘআশংকা প্রকাশ করেছে স্থানীয়রা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!