নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবন ঘেরাও করে অটোচালকদের হামলা, আহত ১০

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবন ঘেরাও করে অটোচালকদের হামলা, আহত ১০

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে হামলা চালিয়েছেন অটোরিকশা চালকরা। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে। সোমবার (১২ মে) বিকেলে শহরের নগর ভবন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রায় এক ঘণ্টা নগর ভবন অবরুদ্ধ করে রাখে হামলাকারীরা।

 

হামলায় আহতরা হলেন- সিটি করপোরেশনের সুপারভাইজার সম্রাট ইসলাম, যানজট নিরসন কর্মী শাওন, লিটন, পলাশ, সিয়াম, শিমলা সহ ১০ জন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরে অটোরিকশা প্রবেশের দাবি জানিয়ে আন্দোলন করছিল অটোরিকশা চালকরা। আন্দোলনের এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে নগর ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করে তারা। এ সময় তারা বেশ কয়েকজন শিক্ষার্থী ও সিটি করপোরেশনের স্টাফ ও কর্মচারীদের মারধর করে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শহরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নীরব রায়হান বলেন, সিটি করপোরেশনের অধীনে আমাদের কিছু শিক্ষার্থী যানজট নিরসনে সড়কে কাজ করে আসছে। এদিকে অটোরিকশা চালকদের শহরে প্রবেশে নিষেধ করা হলে তারা আজ অবস্থান কর্মসূচি পালন করে। এর ধারাবাহিকতায় ওরা সিটি করপোরেশনের স্টাফ ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে গুরুতর সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় ওরা সন্ত্রাসী স্টাইলে বাধা দেয়।

 

ব্যাটারিচালিত অটোরিকশা চালক রহিম মিয়া বলেন, শহরের কোন কোন এলাকায় অটোরিকশা ঢুকতে পারবে তা নিয়ে আমরা সিটি করপোরেশনের গেইটে আন্দোলন করেছি। তাছাড়া সিটি করপোরেশনের কর্মী চাঁদাবাজ সম্রাট অটোরিকশা থেকে বিভিন্ন অংশের চাঁদা হাতিয়ে নিচ্ছে। এ নিয়ে কেউ প্রতিবাদ করলে তাকে সে মারধর করে। একারণে আমরা আন্দোলন করে আমাদের দাবি জানিয়েছি। তবে আমরা কোন হামলা করিনি।

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ওরা সন্ত্রাসী কায়দায় দেশিয় অস্ত্র নিয়ে আমাদের কর্মকর্তা-কর্মচারী সহ শিক্ষার্থী প্রতিনিধিদের উপর হামলা চালিয়েছে। এতে অনেকে গুরতর আহত হয়েছে।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, সিটি করপোরেশন এলাকায় অবৈধ অটোরিকশা প্রবেশে জরিমানা করা হয়। এ নিয়ে ক্ষোভে অবৈধ গাড়ির চালকরা হামলা করে। এতে অন্তত ৬ জন আহত হয়েছে বলে জানতে পেরেছি। এই ঘটনায় মামলা হবে।

 

প্রসঙ্গত, কিছুদিন পূর্বে শহরে যানজট নিরসনের লক্ষ্যে মূল শহরে অবৈধ অটোরিকশা চলাচলে বিধি নিষেধ আরোপ করে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। শহরের প্রবেশ পথগুলোতে অনুমোদনহীন অটোরিকশা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। এর প্রতিক্রিয়ায় অটোরিকশা চালকরা আজ হামলা করে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!