নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
ভিক্টোরিয়া হাসপাতালে নবজাতক স্পেশাল কেয়ার ইউনিট চালু

ভিক্টোরিয়া হাসপাতালে নবজাতক স্পেশাল কেয়ার ইউনিট চালু

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

পূর্ব ঘোষণা অনুযায়ী নারায়ণগঞ্জ শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নবজাতক স্পেশাল কেয়ার ইউনিট চালু করা হয়েছে। বুধবার (৭ মে) সকালে হাসপাতালে চার বেডের স্পেশাল কেয়ার ইউনিটের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

 

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা সবার সুস্থতা কামনা করি। কিন্তু বাস্তব জীবনে আমাদের প্রত্যেককেই কোনো না কোনো কারণে হাসপাতালে যেতে হয়।সেই দিক বিবেচনা করে এই হাসপাতালগুলোকে কীভাবে আরও জনবান্ধব করা যায়। মানুষ যেন যথাযথ সেবা পায়, সে লক্ষ্যে আমরা ডাক্তার ও সিভিল সার্জনকে নিয়ে একটি কার্যক্রম গ্রহণ করেছি।

 

তিনি আরও বলেন, আমাদের পরবর্তী প্রজন্ম যেন সুস্থভাবে এ পৃথিবীতে আসতে পারে, সে জন্য নবজাতকদের জন্য একটি স্পেশাল কেয়ার ইউনিটের কথা বলেছিলাম গত সপ্তাহে। আমরা সাত দিনের মধ্যে চেষ্টা করে সেই নবজাতক স্পেশাল কেয়ার ইউনিটটি চালু করেছি। এখানে চারটি বেড থাকবে।

 

তিনি বলেন, আমরা সবাই সুস্থ বাচ্চা প্রত্যাশা করি। কিন্তু আমাদের দূষণ, খাদ্যাভাস, সার্বিক পরিবেশ সহ বিভিন্ন কারণে আমাদের নবজাতকদের নানা জটিলতা ও সমস্যা তৈরি হয়। এসব সমস্যা সমাধান করার লক্ষ্যে আমাদের এই স্টেশাল কেয়ার ইউনিট চালু করা হয়েছে। তাছাড়া আমাদের যেসব মায়েরা সরকারি হাসপাতালে আসেন, তাদের অনেকের পক্ষেই প্রাইভেট হাসপাতালের খরচ বহন করা সম্ভব হয় না। তাদের মুখে হাসি ফোটাতে এই স্পেশাল কেয়ার ইউনিট চালু করেছি। তবে এই সেবাটি আর কোন সরকারি হাসপাতালে নেই।

 

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, এই হাসপাতালে শিশুদের জন্য দ্রুততম সময়ের মধ্যে স্পেশাল কেয়ার ইউনিট চালু করতে পেরে খুব আনন্দিত। এতে অনেকে উপকৃত হবেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. জহিরুল ইসলাম সহ প্রমুখ।

 

প্রসঙ্গত, মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে আগামী ৭ দিনের মধ্যে নবজাতকদের জন্য আইসিইউ চালু করার ঘোষণা দেন জেলা প্রশাসক।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!