নারায়ণগঞ্জ সোমবার | ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
অনুমোদনহীন খাদ্যোৎপাদন: ফতুল্লায় ‘আমিন স্কয়ার বিডি’কে এক লাখ টাকা জরিমানা
সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
আড়াইহাজারে র‌্যাবের অভিযানে ২ পাইপগান ও গুলি উদ্ধার
নগরীতে ছিনতাইয়ের কবলে এএসআই, নিয়ে গেল পিস্তল
শ্রীবরদীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে জনগণ
শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত 
ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ সহযোগীদের গ্রেপ্তারে এলাকাবাসীর বিক্ষোভ
এখনও প্রতিষ্ঠিত হয়নি প্রকৃত সমঅধিকার
সমালোচিত দুলাল দেবনাথের পদায়নে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জবাসী
সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
ফতুল্লার লালপুরে মারকাযুন নুজুমে’র উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত
সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক ১০
সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
Next
Prev
প্রচ্ছদ
যেসব আসন চান বিএনপির মিত্ররা

যেসব আসন চান বিএনপির মিত্ররা

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ সরকারের তরফ থেকে ঘোষণা করা না হলেও ভোটের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি পুরোদমে ভোটের মাঠে রয়েছে। দলটির দীর্ঘদিনের রাজপথের সঙ্গী মিত্র দলগুলোও আটঘাট বেঁধে মাঠে নেমেছে। যদিও বিএনপি কোন কোন আসনে মিত্র দলের প্রার্থীদের ছাড়া দেবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। তবে কিছু আসনে মিত্রদের ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে বিএনপির হাইকমান্ড।

নেতারা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনি তফশিল ঘোষণা করলে আসন সমঝোতার বিষয়টি নিয়ে আলোচনা হবে। তার আগেই মাঠ সাজানোর প্রস্তুতি নিচ্ছেন। জনগণের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিতে নিজ নিজ এলাকা নিয়ে নানা কর্মপরিকল্পনা তৈরি করছেন। একই সঙ্গে নিজেদের ভাবমূর্তি ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা আরও বলেন, বিএনপি জোটগতভাবে ভোট করবে কিনা-তা নির্বাচনের তারিখ ঘোষণার পর সিদ্ধান্ত নেবে বলে তাদের জানানো হয়েছে। তবে মিত্রদলগুলোর সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের বিষয়ে একমত হয়েছেন তারা। এজন্য দ্রুত সময়ে নির্বাচনি রোডম্যাপ চান নেতারা। রোডম্যাপ ঘোষণা হলে পুরোপুরিভাবে নির্বাচনি কর্মকাণ্ড জোরদার করবে দলগুলো।

মিত্র দলগুলোর শীর্ষ নেতাদের মতে, আগামী জাতীয় সংসদ নির্বাচন জোটগতভাবে হলে ঢাকায় অন্তত তিনটি আসন তারা চাইবেন। তাদের প্রত্যাশা-শিগগিরই নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করবে সরকার।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির মিত্র দলগুলোর যেসব নেতা নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন-বগুড়া-২ আসনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা-৮ ও বাগেরহাট-১ আসন থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, লক্ষ্মীপুর-৪ আসন থেকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, ব্রাহ্মণবাড়িয়া-৬ ও ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভোলা সদর আসনসহ ঢাকার একটি আসনে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, কিশোরগঞ্জ-৫ আসনে ১২-দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, নড়াইল-২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, কুষ্টিয়া-২ আসন থেকে জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, ঢাকার একটি আসন থেকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ফেনী-৩ আসন থেকে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও ঝিনাইদহ-২ আসনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। জামালপুর-৫ আসনে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুল। চট্টগ্রাম-১৪ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির অধ্যাপক ওমর ফারুক, চট্টগ্রাম-৭ আসনে নুরুল আলম, ময়মনসিংহ-৮ আসনে ড. আওরঙ্গজেব বেলাল, ময়মনসিংহ-১০ আসনে সৈয়দ মাহবুব মোর্শেদ, জয়পুরহাট-২ আসনে অধ্যাপিকা মোছা. কারিমা খাতুন। ঢাকা ৫-আসনে প্রস্তুতি নিচ্ছেন বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ, পঞ্চগড়-১ আসনে প্রস্তুতি নিচ্ছেন জাগপার রাশেদ প্রধান ও পঞ্চগড়-২ আসনে ব্যারিস্টার তাসমিয়া প্রধান।

এদিকে গণফোরামের মোস্তফা মোহসীন মন্টু ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ঢাকায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এ ছাড়া লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরানসহ কয়েকটি দলের শীর্ষ নেতা আগামী নির্বাচনকে সামনে রেখে নানা তৎপরতা চালাচ্ছেন।

মাহমুদুর রহমান মান্না যুগান্তরকে বলেন, নিয়মিতই এলাকার নেতাকর্মী ও জনগণের সঙ্গে যোগাযোগ হচ্ছে। সভা-সমাবেশ করছি। এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছি। তবে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা হলে পুরোপুরি নির্বাচনি প্রস্তুতি শুরু হবে।

সাইফুল হক যুগান্তরকে বলেন, দলগতভাবে আন্দোলনের মধ্য দিয়ে পার্টির এবং নেতৃত্বের এক ধরনের পরিচিতি হয়েছে। ২০১৮ সালে আমরা যেসব অঞ্চলের নির্বাচন করেছিলাম, সেসব অঞ্চলের সঙ্গে আরও কিছু নতুন এলাকায় জোর দিচ্ছি। এখন গণসংযোগ, ছোট ছোট মিটিং এই কাজগুলো আমরা করছি। দ্বিতীয়ত পার্টিগতভাবে নির্বাচনের পুরো তালিকা আমরা এখনো চূড়ান্ত করিনি। চেষ্টা করব গণতন্ত্র মঞ্চ-গতভাবে আলাপ করার জন্য। তিনি বলেন, বিএনপির সঙ্গে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। তাদের সঙ্গে নির্বাচনে বৃহত্তর কোনো সমঝোতা হবে কি না, সেটা নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। হয়তো নির্বাচনের শিডিউল এগিয়ে আসলে, তখন এটা নিয়ে আমরা সবার সঙ্গে কথাবার্তা বলব। শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, আমি সবসময় এলাকায় যাই, এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ আছে। ভোটের প্রস্তুতির অংশ হিসাবে এলাকার মানুষের সঙ্গে কথা হচ্ছে। সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছি, সভাসমাবেশ করছি।

অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা যুগান্তরকে বলেন, আমার নির্বাচনি এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছি। হাট-বাজার ও মাঠে-ঘাটে ৩১ দফার (রাষ্ট্র সংস্কারের) লিফলেট বিতরণ করছি। আমি মনে করি, ৩১ দফাই হচ্ছে জাতির মুক্তির সনদ। এটা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজ, সাংবাদিক ও অন্যান্য পেশাজীবীদের সঙ্গে নিয়মিতই মতবিনিময় ও বৈঠক করে আসছি। এলাকার নানা উন্নয়নমূলক কাজে সরাসরিভাবে অংশ নিচ্ছি। এসব কর্মসূচিতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুগান্তরকে বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন-আগামী নির্বাচনে জনগণের ভোটে জয়ী হয়ে সরকার গঠন করলে, যারা যুগপৎ আন্দোলনে ছিলেন তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। এছাড়া এখনো যেহেতু নির্বাচনি রোডম্যাপ ঘোষণা হয়নি, সেহেতু জোট কিংবা আসন সমঝোতার বিষয়টি আলোচনায় আসেনি। তবে মিত্রদলগুলোর সঙ্গে বিএনপির সম্পর্ক খুবই ভালো। সিদ্ধান্তের ক্ষেত্রেও ঐক্যবদ্ধ থাকব।

 

যুগান্তর

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!