নারায়ণগঞ্জ বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
*রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশ পরিদর্শক ও ভূমিদস্যুর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,*
সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর উপজেলা প্রেসক্লাবের শোক
কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু:
বন্দরে চাকরির প্রলোভনে যুবক অপহরণের চেষ্টা: অপহরণকারীকে পুলিশে দিল জনতা
সংযুক্ত আরব আমিরাত থেকে কি বেনজীরকে ফেরানো যাবে?
তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক
‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময়
সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী জাহের মোল্লা প্রকাশ্যে!
রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ
তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের শোক
তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক
বিএনপি নেতাদের সাথে বিল্লালের আতাঁত, আবারো কায়েম করেছে ত্রাসের রাজত্ব!
বন্দরে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি ঘটনায়  লম্পট মৃদুল হাসান গ্রেপ্তার
বন্দরে সন্দেহভাজন ৪ যুবক আটক
বক্তাবলীতে পারুলের দোকান দখলের চেষ্টা জাকের পার্টির! থানায় অভিযোগ
সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের নির্দেশ বাস্তবায়নে শাওন- ইসমাইলের নেতৃত্বে সক্রিয় আ. লীগ
শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বিএনপির দোয়া
অপরাধ দমন, মাদকবিরোধী অভিযানে আমতলী থানার শ্রেষ্ঠত্ব
রাউজানে যুবদল নেতা: হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’
সাংবাদিক ইমরান মৃধার জন্মদিনের শুভেচ্ছা 
বকশীগঞ্জে দুই ফার্মেসিকে জরিমানা
শহরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
আড়াইহাজারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
সোনারগাঁয়ে হুমকির কারনে নিরাপত্তাহীনতায় বাড়ী ছাড়া গণধর্ষণের শিকার পরিবার!
ফতুল্লা থেকে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২
জামালপুরে শিশুশ্রমকে লাল কার্ড প্রদর্শণ
প্রশাসন ও জনগণের সমন্বয়ে ‘মাদক নির্মূল কমিটি’ গঠনের আহ্বান বন্দর উপজেলা প্রেসক্লাব সভাপতির
আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার,
ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় পেন গান ও খালি খোসা উদ্ধার
ত্বকী হত্যা: আবারো রিমান্ডে ড্রাইভার জামশেদ
Next
Prev
প্রচ্ছদ
সাইনবোর্ড এলাকায় মামুনের শেল্টারে মাদক ব্যবসা সহ নানা অপকর্মে আরিফ ও সাজিদ বাহিনী!

সাইনবোর্ড এলাকায় মামুনের শেল্টারে মাদক ব্যবসা সহ নানা অপকর্মে আরিফ ও সাজিদ বাহিনী!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সাইনবোর্ড এলাকায় যুবদল নেতা মামুনের শেল্টারে মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি সহ নানান অপকর্ম করে বেড়াচ্ছে মুস্তাকিম আরিফ ও সাজিদ বাহিনী। এতে করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
নাম প্রকাশে অনিকচ্ছুক এলাকাবাসী জানান যুবদলনেতা মামুনের শেল্টার পেয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে সাইনবোর্ড এলাকার শহীদুল্লাহর পুত্র মুস্তাকিম আরিফ ও মোশারফ এর পুত্র সাজিদ।
এরা এলাকায় মাদক ব্যবসা, জমিজমা দখল, চাঁদাবাজি সহ এমন কোন কাজ নেই যা করে না। গতকাল রাতে পুলিশ চাঁদাবাজির অভিযোগে সাজিদ নামে একজনকে আটক করলেও অন্যরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে।
এ ব্যাপারে মোছাম্মৎ কহিনুর নামে এক মহিলা মুস্তাকিম আরিফ, সাজিদ সহ কয়েকজনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
এতে ফতুল্লা মডেল থানা পুলিশ গতকাল রাতে মোশারফ এর পুত্র সাজিদকে আটক করে।
মোসাঃ কহিনুর পিতা: মৃত শহিদুল ইসলাম, স্বামী: শামছুল হক, সাং- সাইনবোর্ড, শান্তিধারা ১নং রোড, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তাতে তিনি উল্লেখ করেন, আসামী- ১। জাহাঙ্গীর আলম পিতা: মৃত আবু বকর সিদ্দিক ভূইয়া, ২। জামাল পিতা: অজ্ঞাত, ৩। জামান পিতা: মৃত মফিজ উদ্দিন, ৪। ইমরান পিতা: নজরুল ইসলাম,৫। সোহেল পিতা: মজিবর রহমান, ৬। কাজী সাজিদ পিতা: কাজী মোশারফ, ৭। কাজী মোস্তাকিম আরিফ পিতাঃ কাজী শহিদুল্লাহ সহ অজ্ঞাতনামা ৪/৫ জন সাইনবোর্ড শান্তিধারা সাকিনস্থ ২২ শতাংশ সম্পত্তি আমার স্বামী- শামছুল হক বায়নানামা দলিল সূত্রে মালিক হইয়া বাউন্ডারী ওয়াল দিয়া এবং বর্ণিত সম্পত্তিতে ঘর উঠাইয়া ভোগ দখলে নিয়োজিত আছে। বর্ণিত সম্পত্তি হইতে ৮.২৫ শতাংশ সম্পত্তি নিয়া আসামীদের সহিত বিরোধ চলিয়া আসিতেছে। উক্ত বিরোধের জের ধরিয়া বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলমান আছে। বিজ্ঞ আদালত হইতে বিরোধপূর্ণ ৮.২৫ শতাংশ সম্পত্তিতে স্থাপনা স্থাপন (নির্মাণ) কাজের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উক্ত আসামীরা জোর পূর্বক পেশী শক্তি খাটাইয়া নিষেধাজ্ঞাকৃত সম্পত্তিতে স্থাপন নির্মাণের চেষ্টা করিয়া আসিতেছে।
তারই ধারাবাহিকতায় গত ১০/০৮/২০২৫ তারিখ বেলা অনুমান ১২:৪৫ ঘটিকার সময় উক্ত আসামীগণ বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করিয়া আমার সম্পত্তিতে স্থাপনা নির্মাণ কাজ শুরু করে। আমি ও আমার বোন- মাহিনুর বিরোধীয় সম্পত্তিতে উপস্থিত হইয়া আসামীদেরকে বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করিতে নিষেধ করায় আসামীরা আমাকে ও আমার বোনকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে আসামীগণ ক্ষিপ্ত হইয়া প্রত্যেকের হাতে ধারালো চাপাতি, রামদা, ছোরা, লোহার রড, পাইপ, লাঠিশোঠা সহ সজ্জিত হইয়া বেআইনী জনতাবদ্ধে অতর্কিতভাবে আমাদের ওপর আক্রমণ করতঃ মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। একপর্যায়ে ৩নং আসামী জামানের হুকুমে ১নং আসামী জাহাঙ্গীর আলম তাহার হাতে থাকা ধারালো চাপাতি দ্বারা হত্যার উদ্দেশ্যে আমার বোন মাহিনুর (৩৫) এর কপালের বাম পার্শ্বে স্ব-জোরে কোপ মারিয়া কাটা রক্তাক্ত জখম করে। আমার বোন রক্তাক্ত জখম প্রাপ্ত হইয়া মাটিতে লুটাইয়া পড়িলে ২নং আসামী জামাল আমার বোনের গলায় পরিহিতা ১.৫ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, মূল্য অনুমান ২,৪০,০০০/- টাকা নিয়া যায়। আমি আমার বোনকে আসামীদের কবল হইতে রক্ষা করিতে গেলে ৪, ৫ ও ৬নং আসামীরা তাহাদের হাতে থাকা লাঠিশোঠা দ্বারা আমার শরীরের বিভিন্ন স্থানে বাইরায়া নীলাফোলা জখম করে। আমাদের ডাক-চিৎকারে আমার ছোট বোন- নাজমা আক্তার (২৮) আগাইয়া আসিলে ৬ ও ৭নং আসামীদ্বয় সহ অজ্ঞাতনামা আসামীরা তাহার শরীরের বিভিন্ন স্থানে কিল, ঘুষি মারিয়া নীলাফোলা জখম করে এবং পরিহিত কাপড় ধরিয়া টানা হেচড়া করিয়া শ্লীলতাহানী ঘটায়। আমাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে আসামীরা বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও খুন জখমের হুমকি দিয়া চলিয়া যায়। আমার বোনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়।
সাজিদ আটক হওয়ায় স্থানীয় বাসিন্দারা খুশি হলেও শেল্টার দাতা মামুন ও মোস্তাকিম আরিফ গ্রেফতার না হওয়ায় এলাকা বাসী তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।
এ বিষয়ে মামুনের ব্যবহৃত মুঠোফোনে ( ০১৭১১-২৬৪৩@@) একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!