নারায়ণগঞ্জ শুক্রবার | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
*রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশ পরিদর্শক ও ভূমিদস্যুর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,*

*রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশ পরিদর্শক ও ভূমিদস্যুর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,*

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে এক পুলিশ পরিদর্শক ও স্থানীয় এক ভূমিদস্যুর বিরুদ্ধে। এ নিয়ে ভুক্তভোগী মো. মোস্তফা মনোয়ার ভূঁইয়া একাধিক মামলা করেও সুফল পাচ্ছেন না। বরং আদালতের ১৪৫ ধার আদেশ অমান্য করে জোরপূর্বক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম ও সাবেক এমপি গাজীর সহযোগী স্থানীয় ভূমিদস্যু মোবারক।

 

মামলা সূত্রে জানা গেছে, রূপগঞ্জ থানার খাদুন মৌজার জেএস খতিয়ান নং-৭৪, দাগ নং-৭১৪ ও ৭৪৯ নম্বর জমি নিয়ে মো. মোস্তফা মনোয়ার ভূঁইয়া বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে দুই পক্ষের সংঘর্ষ এড়াতে আদালত ১৪৫ ধারা জারি করেন।

 

ইতোমধ্যে অভিযুক্ত জহিরুল ইসলাম ও মোবারককে নোটিশ দেওয়া হয়েছে।

 

আদালতের নোটিশে বলা হয়, বিরোধপূর্ণ ওই জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো কার্যক্রম থেকে উভয় পক্ষকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে। আদালত উভয় পক্ষকে আগামী ১/০৮/২০২৬ তারিখে হাজির থাকার জন্য নির্দেশ দিয়েছেন।

 

উল্লেখ্য, ১৪৫ ধারায় মামলা হলে আদালত সাময়িকভাবে জমির শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৫ ধারা জারি করে থাকেন। এতে জমির দখল-স্বত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয় না, শুধু বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখা হয়।

 

তবে আদালতের আদেশকে তোয়াক্কা না করেই জোরপূর্বক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন অভিযুক্তরা।

 

জানা গেছে, জহিরুল ইসলাম রূপগঞ্জ থানায় কর্মরত থাকাকালীন ভূমিদস্যু মোবারকের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে তিন শতাংশ জমি নামমাত্র মূল্যে ক্রয় করেন। জহিরুল বর্তমানে হাইওয়ে পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।

 

রূপগঞ্জের সাবেক এমপি গাজীর সহযোগীদের ঘনিষ্ঠ মোবারক বিগত সময়ে ভুক্তভোগী মোস্তফাকে বিভিন্নভাবে চাপের মুখে রেখেছিলেন। মোবারক ভূমিদস্যুতার পাশাপাশি এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত। এরই মধ্যে ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!