নারায়ণগঞ্জ শনিবার | ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
শাহজালালে আরেক ‘বালিশ-কাণ্ড’ : লুটের মহোৎসব থার্ড টার্মিনালে
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী!
ব্ল্যাকমেইল করে অর্থ আদায়, ফতুল্লায় নারী গ্রেফতার
বকশীগঞ্জে সাড়ে ৩ লাখ  টাকার কারেন্ট ও চায়না রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে সংঘবদ্ধ চাঁদাবাজি, গ্রেফতার ৪
গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য উদঘাটন, ঘাতক গ্রেফতার
সোনারগাঁয়ে তিতাস এর অভিযানে চুনা ও ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন  
আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
Next
Prev
প্রচ্ছদ
ওসির ব্যর্থতায় খুনের মিছিল, আস্থা হারাচ্ছে স্থানীয় এমপিও

ওসির ব্যর্থতায় খুনের মিছিল, আস্থা হারাচ্ছে স্থানীয় এমপিও

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় এক মগের মুল্লুক রাজত্ব কায়েম হয়েছে। বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিনের চরম প্রশাসনিক ব্যর্থতা ও অদূরদর্শিতার মাশুল দিচ্ছে সাধারণ মানুষ। গত কয়েক মাসে বন্দর পরিণত হয়েছে খুনি, ছিনতাইকারী, মাদক বিক্রেতা ও ডাকাতদের অভয়ারণ্যে। পরিস্থিতি এতটাই বেগতিক যে, খোদ পুলিশ সদস্যরাও এখন রাজপথে অনিরাপদ।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এই ভয়াবহ ধসে খোদ স্থানীয় সংসদ সদস্য (এমপি) বর্তমান ওসির ওপর থেকে আস্থা হারিয়েছেন বলে গুঞ্জন উঠেছে।
পুলিশি ইতিহাসে লজ্জাজনক অধ্যায়:
বন্দরের আইনশৃঙ্খলা কতখানি ভেঙে পড়েছে, তার বড় উদাহরণ হলো পুলিশের ওপর হামলা ও সরকারি অস্ত্র ছিনতাই। গত মে মাসে চৌধুরী বাড়ি এলাকায় অপরাধী ধরতে গিয়ে দুর্ধর্ষ ‘সিফাত বাহিনী’র রামদার কোপে দুই পুলিশ সদস্য রক্তাক্ত হন এবং তাঁদের হাত থেকে শর্টগান ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এলাকাবাসীর প্রশ্ন যে ওসি নিজের ফোর্সের নিরাপত্তা ও সরকারি অস্ত্র রক্ষা করতে পারেন না, তিনি পুরো বন্দরবাসীকে কীভাবে নিরাপদ রাখবেন?
রক্তাক্ত বন্দর: একের পর এক হত্যাকান্ড
মদনগঞ্জে ড্রেজার ব্যবসা ও মাদকের প্রতিবাদ করায় মাকসুদুর রহমান জুয়েলকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং অতি সম্প্রতি এনায়েতনগর ভাঙা ব্রিজে মাত্র একটি মোবাইল ফোনের জন্য ১৮ বছরের তরুণ হোসিয়ারি শ্রমিক জোবায়েরকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বন্দর। ৪ দিন মৃত্যুর সাথে লড়াই করে জোবায়েরের মৃত্যুর পর বিক্ষুব্ধ জনতা মরদেহ নিয়ে থানা ঘেরাও করতে বাধ্য হয়।
মামলার বদলে ঘুষের নেশা:
অপরাধ দমনের চেয়ে বর্তমান প্রশাসনের ‘বাণিজ্যিক’ মনোভাব এখন ওপেন সিক্রেট। নিহত জোবায়েরের শোকাতুর পরিবার যখন থানায় মামলা করতে যায়, তখন এসআই মাসুদ তাদের কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। যদিও বিক্ষোভের মুখে ওই এসআই-কে ক্লোজড করা হয়েছে, কিন্তু ওসির কমান্ড ও তদারকির অভাবকেই এই নৈতিক অবক্ষয়ের মূল কারণ হিসেবে দেখছেন সচেতন মহল। এছাড়াও বন্দর বাসস্ট্যান্ডে ‘ঢালী বিরিয়ানি হাউজে’ প্রকাশ্যে লুটপাটের ঘটনাও পুলিশের নিস্ক্রিয়তাকেই প্রমাণ করে।
আস্থা হারাচ্ছেন সংসদ সদস্য (এমপি):
বিশ্বস্ত সূত্রমতে, বন্দরের এই ক্রমবর্ধমান অস্থিরতা এবং একের পর এক চাঞ্চল্যকর অপরাধে চরম অসন্তোষ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (এমপি)। এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে ওসির অযোগ্যতা এখন দিবালোকের মতো স্পষ্ট। সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও এখন বর্তমান ওসির অপসারণের দাবি জোরালো হয়ে উঠেছে।
বন্দরবাসী এখন নিরাপদ জীবনের গ্যারান্টি চায়। অবিলম্বে এই ব্যর্থ ওসিকে প্রত্যাহার করে একজন দক্ষ ও সাহসী কর্মকর্তার হাতে বন্দরের দায়িত্ব দেওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছে সর্বস্তরের জনগণ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!