আড়াইহাজারে বঁটি দিয়ে বৃদ্ধাকে গলা কেটে হত্যা করল কিশোর

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃদ্ধা শারুনী বেগমকে (৭০) গলা কেটে হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত ১৬ বছরের কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। মেসে টাকা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে মারধরের শিকার হওয়ার ক্ষোভ থেকে রান্নাঘর থেকে বঁটি এনে বৃদ্ধা শারুনী বেগমকে হত্যা করে ওই কিশোর। সোমবার দুপুরে আড়াইহাজার থানায় এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের […]
জামালপুর-৩ আসনে ধানের শীষ’এর মনোনয়ন প্রত্যাশায় মাঠে নামলেন সিদ্দিকী শুভ

নিজস্ব প্রতিনিধি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীতা ঘোষণা করেছেন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। এসময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। […]
হেযবুত তওহীদের উদ্যোগে রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে হেযবুত তওহীদের জেলা শাখার উদ্যোগে “তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সাংবাদিক ও ইংরেজি প্রভাষক সাজেদা […]
বন্দরে ঘর নির্মাণকে কেন্দ্র করে চাঁদা দাবি, দু’গ্রুপের টেঁটাযুদ্ধ, আহত ১২

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে ঘর নির্মাণকে কেন্দ্র করে চাঁদা দাবির জেরে দুই দ্রুপের মধ্যে টেঁটাযুদ্ধের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার দেওলী এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে ৪ জন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে […]
বন্দরে অস্ত্রসহ ছিনতাইকারী সিফাত গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরে পুলিশের বিশেষ অভিযান ডেভিল হান্ট এ দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সিফাত (১৯) নবীগঞ্জ উত্তরপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, রোববার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে নবীগঞ্জ উত্তরপাড়ায় অভিযান চালিয়ে সিফাতকে […]
রাঙ্গাবালীতে ইউনিয়ন পরিষদ ভাঙচুর; প্যানেল চেয়ারম্যানের দিকে আঙুল

রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের গইনখালী বাজারে প্যানেল চেয়ারম্যান কামাল পাশার শালিস বাণিজ্য, প্রহসন ও স্থানীয় যুবক শিমুল ফরাজিকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে সাধারণ মানুষের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গ্রামের শত শত […]
চেম্বারের পরিচালকের সহযোগিতায় পোস্ট অফিস-শিবু মার্কেট সড়কের মেরামত

ষ্টাফ রিপোর্টার: চলাচলের অনুপোযোগি হয়ে পড়া ফতুল্লার পোস্ট অফিস-শিবু মার্কেট সড়কটি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী সার্বিক সহযোগিতায় মেরামত করে দিয়েছেন শ্রমিক দল নেতা বাদল প্রধান। এতে সড়কটিতে চলাচলকারী অটো এবং মিশুক,সিএনজি, কভার্ডভ্যান সহ সকল প্রকার গাড়ীর চালকসহ স্থানীয়দের ভোগান্তি অনেকটা দূর হয়েছে। ফতুল্লা রেল লাইন বটতলা থেকে শিবু মার্কেট বাসস্ট্যান্ড পর্যন্ত […]
ফতুল্লায় পূজা মন্ডপ পরিদর্শনে বাংলাদেশ কোস্ট গার্ড

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নজরদারি এবং শারদীয় দুর্গাপূজা নির্বিঘেœ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লা শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিদর্শন করেন পাগলা স্টেশন ইনচার্জ কমান্ডার লেঃ মো. রাফায়েল মনোয়ার উৎসব। মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, সরকারের নির্দেশনায় উপকূলীয় অঞ্চলে […]
সোনারগাঁয়ে পূজা মন্ডপ ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটোরিকশা দুর্ঘটনায় অভয় দাস (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ ঋষীপাড়া পূজা মণ্ডপে বেড়াতে এসে এ দুর্ঘটনা ঘটে। নিহত অভয় দাস কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা এলাকার কোপানন্দ দাসের ছেলে। নিহতের স্বজনরা জানান, উপজেলার কাবিলগঞ্জে তার পিসির বাড়িতে পরিবারসহ […]
নগরীর বোস কেবিনের সামনে ট্রেনে কাটলো অজ্ঞাত নারীর দুই পা

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় দুই পা বিচ্ছিন্ন হয়ে মারাত্মক আহত হয়েছে অজ্ঞাতনামা মধ্যবয়সী একজন নারী। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জ শহরের বোস কেবিনের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী ট্রেন দুর্ঘটনায় ওই মহিলার শরীরের দুই পা হাটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার অবস্থা আশঙ্কাজনক হয়ে […]
বক্তাবলী ইউপি মেম্বার ও আওয়ামী লীগ নেতা আকিল উদ্দিন গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড মেম্বার ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার হত্যা মামলার আসামি আকিল উদ্দিনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার(২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিন ঘটিকার সময় সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের বাইরে থেকে ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক মো.আশিকুর রহমান আকিল […]
ফতুল্লা ষ্টেশন এলাকায় মাদকের ডিলার শেরু বাবু-হাসানগং!

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপা ও রেলষ্টেশন এলাকাটি খেতাব পাওয়া একটি অন্যতম মাদকের জোন। যেখানে মাদকের ছড়াছড়ি এতটাই মারাত্মক তা রোধে প্রশাসনের নিবর ভুমিকা আর স্থানীয় বিশেষ ব্যক্তিদের সার্বিক সহযোগিতা যেন তাদেরকে আরো ব্যাপক উৎসাহ প্রদানে ব্যাপক ভুমিকা পালন করছে। যার ফলে মাদকের বিরুদ্ধে যোঘনা কিংবা তা নির্মূলে সম্মিলিত নিরবতাকে দায়ী করছেন সেখানে […]
পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে বদ্ধ পরিকর- পুলিশ সুপার রফিকুল ইসলাম

আক্রামুজ্জামান আশিক, জামালপুর সংবাদদাতা ॥ জামালপুর পুলিশ সুপার রফিকুল ইসলাম পিপিএম সেবা বলেছেন,পুলিশ সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে বদ্ধ পরিকর। দুর্গাপূজায় সনাতন ধর্মালম্বীরা যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন সে লক্ষ্যে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে জামালপুরের ইসলামপুর পোদ্দারপাড়া পূজামন্ডপ, রাধা গোবিন্দ জিউর মন্দির সহ […]
আলীরটেক ডিক্রীরচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ!

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে আলীরটেক ইউনিয়ন। যেই ইউনিয়নটি স্বৈরাচার সরকারের আমলে জেলার পাঁচ আসনের সীমানার মধ্যে নির্ধারণ ছিলো এবং বিগত সময়ের আসন বন্টনের মাধ্যমে বর্তমানে এটি এখন, অত্র জেলার চার আসনের আওতাধীনে অন্তর্ভুক্ত হয়েছে। অত্র ইউনিয়ন’টিতে প্রায় লক্ষ্যাধিক লোকের বসবাস। উক্ত এলাকার সর্বস্তরের জনসাধারণ তাদের সার্বিক প্রয়োজনে শহর […]
আড়াইহাজারে চাঁদা নিতে গিয়ে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে সোহেল আহমেদ (৩২) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত সোহেল ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও বালিয়াপাড়া গ্রামের মকবুলের ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও ডাকাতিসহ এক ডজনেরও […]
ভুইগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারে ঝুলে রইল ট্রাক

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইঘর বাস টার্মিনালে সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে চাষাড়া থেকে সাইনবোর্ডগামী একটি ট্রাক ভুইঘর আন্ডারপাস ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে ঝুলে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় একজন পথচারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি দ্রুতগতিতে চলছিল। হঠাৎ […]
