নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লা ষ্টেশন এলাকায় মাদকের ডিলার শেরু বাবু-হাসানগং!

ফতুল্লা ষ্টেশন এলাকায় মাদকের ডিলার শেরু বাবু-হাসানগং!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপা ও রেলষ্টেশন এলাকাটি খেতাব পাওয়া একটি অন্যতম মাদকের জোন। যেখানে মাদকের ছড়াছড়ি এতটাই মারাত্মক তা রোধে প্রশাসনের নিবর ভুমিকা আর স্থানীয় বিশেষ ব্যক্তিদের সার্বিক সহযোগিতা যেন তাদেরকে আরো ব্যাপক উৎসাহ প্রদানে ব্যাপক ভুমিকা পালন করছে। যার ফলে মাদকের বিরুদ্ধে যোঘনা কিংবা তা নির্মূলে সম্মিলিত নিরবতাকে দায়ী করছেন সেখানে বসবাসকারী সাধারন মানুষ।
ব্যাপক অনুসন্ধানে জানা যায় যে, নারায়ণগঞ্জের রুপগঞ্জের চনপাড়ার পর অন্যতম মাদকের ঘাটি হচ্ছে ফতুল্লার দাপা ইদ্রাকপুর,আলীগঞ্জ ও রেলষ্টেশন এলাকাগুলো। এখানে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে সব ধরনের মাদকদ্রব্য। এখানে সর্বাধিক বিক্রিত মাদকের মধ্যে অন্যতম হচ্ছে গাজাঁ। প্রতিদিন প্রচুর গাজাঁ বিক্রি হচ্ছে এ তিনটি এলাকার কয়েকটি স্পটে।
খুচরা বিক্রেতারা প্রতিদিন গাজাঁ সংগ্রহ করছে আলোচিত মাদক বিক্রেতা বাবু ওরফে শেরু বাবু ওরফে চুইল্লা। তাদের অন্যতম সহযোদ্ধা হচ্ছে সাজ্জাদ এবং হাসান। বিগত আওয়ামীলীগের সময় শেরু বাবু এবং হাসান আওয়ামীলীগের মীর সোহেলের সাপোর্ট নিয়ে মাদক বিক্রি করেছে আর বর্তমানে হাসানের ভাই জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদকের সার্বিক সহযোগিতায় এবং কিছু বিএনপি নেতাদের ছত্রছায়ায় তা অব্যাহত রেখেছে। উল্লেখিত খুচরা বিক্রেতাদের মধ্যে রয়েছেন কয়েকজন বোবা। যাদেরকে প্রতিদিন গাজাঁ সাপ্লাই করছেন শেরু বাবু-হাসান। তাদের উভয়ের কাছ থেকে মাসে দুইভাবে বিভক্ত হয়ে গাজাঁ সংগ্রহ করছেন বোবা ও অন্যান্য খুচরা মাদক বিক্রেতারা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে বোবা মাদক বিক্রেতা কিংবা অন্যান্য মাদক বিক্রেতারা কাছ কাছ থেকে কিভাবে এবং কতদিন গাজাঁ সংগ্রহ করবে তাও নির্ধারন করে দেন একজন বিশেষ ব্যক্তি। এছাড়াও কাকে কত টাকা করে মাসোহারা দিতে হবে তাও নির্ধারন করে দিয়েছেন উক্ত বিশেষ ব্যক্তি।
স্থানীয়রা জানান,শেরু বাবু নিজেকে একজন সিমেন্টর দোকানের কর্মচারীর ভাব দেখিয়ে অন্তরালে নিয়মিতভাবে গাজাঁ সাপ্লাই দিচ্ছেন প্রতিটি খুচরা মাদক বিক্রেতার কাছে। একজন প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় একই ভাবে গাজাঁ সাপ্লাই করছেন প্রতিটি খুচরা বিক্রেতার কাছে। তারা উভয়ে প্রতিদিন গড়ে একশত কেজি গাজাঁ সাপ্লাই করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা জানান, ৫ আগষ্টের পর ফতুল্লা পাইলট স্কুলের পাশে কবরস্থান এর সামনে থেকে ২শত কেজি গাজাঁসহ সাজ্জাদ ও হোসানকে আটক করেছিলো আইন-শৃংখলা বাহিনী। যৎসামান্য পরিমান গাজাঁ দিয়ে মামলা হলেও কিছুদিনের মধ্যেই বেড়িয়ে যায় তারা। এর আগে পিলকুনি এলাকায় ৯০০ বোতল ফেন্মিডিলসহ ফতুল্লা মডেল থানার এসআই কামরুলের হাতে গ্রেফতার হয়েছিলো সাজ্জাদ ও হাসান। পরবর্তীতে তারা শেরু বাবু ও রিয়াদের সাথে একত্রিত হয়ে পুরোদমে রেলষ্টেশন,দাপা ইদ্রাকপুর ও আলীগঞ্জের প্রতিটি স্পটেই গাজাঁ সাপ্লাই শুরু করেন যা এখনও পর্যন্ত বিদ্যমান রয়েছে। শেরু বাবুও ইতিপুর্বে ইয়াবা ও গাজাঁসহ একাধিকবার গ্রেফতার হয়েছিলো।
তারা আরও বলেন,বিশেষ কিছু ব্যক্তির প্রত্যক্ষ ও পরোক্ত মদদে শেরু বাবু ও হাসানগং পুরো এলাকা মাদক নিয়ন্ত্রন করছেন আর পুলিশ তাদেরকে গ্রেফতার তো দুরের কথা এলাকাতে মাদক বিরোধী কোন অভিযানে তাদেরকে দেখা যায়না। যে কারনে শেরু বাবু ও হাসানগংরা বীরদর্পে এলাকাতে মাদকের রাজত্ব কায়েম করছে। হঠাৎ কোন অজ্ঞাত কারনে যদি এরা বিপুল পরিমানে মাদকসহ আটক হলেও টাকার প্রভাবে উক্ত কর্তাব্যক্তিদের সহযোগিতায় আটককৃত মাদকের চালানটি ছোট হয়ে যৎসামান্য মাদকসহ তাদেরকে গ্রেফতার দেখানো হয়। আর আদালতে পাঠানো হলেও মাত্র কয়েকদিনের ব্যবধানে তারা বেড়িয়ে এসে পুনরায় আগের মতই মাদক ব্যবসা শুরু করেন।
তাদের দাবী,স্থানীয় নামধারী বিএনপি নেতা,বিশেষ ব্যক্তি,পুলিশের সোর্স এর সার্বিক সহযোগিতা মাধ্যমে তারা প্রকাশ্যেই মাদকের আখড়া গড়ে তুলেছেন। কেউ প্রতিবাদ করলে উল্টো মামলায় হয়রানীর ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখে। গত ১৩ মাসে এ সকল মাদকের ডিলার ও সাপ্লাইয়ারা মাদক বিক্রি করে কোটিপতি বনে গেছেন। পাশাপাশি যারা এদেরকে সহযোগিতা করছেন তারা প্রচুর টাকার মালিক বনে গেছেন বলে জানান।
স্থানীয়রা অনতিবিলম্বে মাদক সাপ্লাইয়ার রিয়াদ ওরফে ট্যাটু রিয়াদ -বাবু ওরফে শেরু বাবু ওরফে চুইল্লা বাবু ও হাসানগংরেকে গ্রেফতার এবং তাদেরকে সহযোগিতাকারীদের দ্রুত গ্রেফতার করতে যৌথবাহিনীর অভিযান এবং উক্ত এলাকার মাদক স্পট বন্ধে থানা পুলিশের পাশাপাশি র‌্যাব-১১’র সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!