নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
হেযবুত তওহীদের উদ্যোগে রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক

হেযবুত তওহীদের উদ্যোগে রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে হেযবুত তওহীদের জেলা শাখার উদ্যোগে “তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সাংবাদিক ও ইংরেজি প্রভাষক সাজেদা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বৈঠকের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের ঢাকা বিভাগীয় আমির ডা. মাহাবুব আলম মাহফুজ। সভাপতিত্ব করেন সংগঠনের নারায়ণগঞ্জ অঞ্চলের সভাপতি মো. আরিফ উদ্দিন। ডা. মাহাবুব আলম মাহফুজ তার বক্তব্যে বলেন, মানবসৃষ্ট কোনো মতবাদ বা ব্যবস্থা পৃথিবীতে কাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। বরং যুগে যুগে সংঘাত, বিভেদ ও বৈষম্যকে উস্কে দিয়েছে। এই গভীর সংকট থেকে উত্তরণের পথ হিসেবে তিনি স্রষ্টার সার্বভৌমত্বের নীতির ওপর ভিত্তি করে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র একটি রূপরেখা তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, “এটি কোনো পশ্চাৎপদ ধারণা নয়, বরং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান অধিকার ও সুযোগ নিশ্চিতকারী একটি আধুনিক, প্রগতিশীল ও কল্যাণকর ব্যবস্থা। এই ব্যবস্থায় ধর্মব্যবসা, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা এবং সকল প্রকার অবিচারের কোনো স্থান থাকবে না।”গণমাধ্যমের ভূমিকার ওপর আলোকপাত করে তিনি বলেন, প্রস্তাবিত তওহীদ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যম হবে সমাজের প্রকৃত দর্পণ এবং এর কর্মীরা দায়িত্বশীলতার সাথে পূর্ণ স্বাধীনতা ভোগ করবেন। তবে এই স্বাধীনতা হবে শর্তহীন নয় বরং নৈতিক দায়বদ্ধতাযুক্ত। যেকোনো তথ্য প্রচারের পূর্বে তার সত্যতা যাচাই করা, মিথ্যা ও গুজব পরিহার করা এবং কারও বিরুদ্ধে মানহানিকর বা উপহাসমূলক বক্তব্য থেকে বিরত থাকাকে তিনি গণমাধ্যমের অপরিহার্য দায়িত্ব বলে উল্লেখ করেন। দেশের চলমান সংকট নিরসনে হেযবুত তওহীদের এই প্রস্তাবনাকে একমাত্র বিকল্প হিসেবে আখ্যা দিয়ে তিনি এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।মূল প্রবন্ধ উপস্থাপনের পর একটি প্রাণবন্ত মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত গণমাধ্যম কর্মীরা বিভিন্ন গঠনমূলক প্রশ্ন উত্থাপন করেন এবং তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। তারা একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকার ব্যাপারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!