নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজারে বঁটি দিয়ে বৃদ্ধাকে গলা কেটে হত্যা করল কিশোর

আড়াইহাজারে বঁটি দিয়ে বৃদ্ধাকে গলা কেটে হত্যা করল কিশোর

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃদ্ধা শারুনী বেগমকে (৭০) গলা কেটে  হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত ১৬ বছরের কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

মেসে টাকা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে মারধরের শিকার হওয়ার ক্ষোভ থেকে রান্নাঘর থেকে বঁটি এনে বৃদ্ধা শারুনী বেগমকে হত্যা করে ওই কিশোর।

সোমবার দুপুরে আড়াইহাজার থানায় এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এসব তথ্য জানান।

এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিনসহ পুলিশের  কর্মকর্তারা।

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, গত ২৬ সেপ্টেম্বর বিকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার দুপতারা এলাকার জাহাঙ্গীর টেক্সটাইল মিলের ছাদে মেসের রান্নাবান্নার কাজে নিয়োজিত শারুনী বেগমকে (৭০) গলা কেটে হত্যা করা হয়। পুলিশ লাশ উদ্ধারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বঁটি উদ্ধার করে। ঘটনার পরপরই পুলিশের একটি টিম তদন্তে নামে।

জাহাঙ্গীর টেক্সটাইল মিল ও আশপাশের সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করে একটি সূত্র খুঁজে পায়। পরে  উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ১৬ বছরের কিশোরকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করে ওই কিশোর।

ওই কিশোরের বাড়ি ময়মনসিংহে। সে আড়াইহাজারের দুপতারা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকত।

জিজ্ঞাসাবাদে ওই কিশোর জানায়, ২০-২২ দিন আগে মেসে টাকা চুরি করতে গিয়ে বৃদ্ধা শারুনী বেগমের কাছে হাতেনাতে ধরা পড়ে সে। পরে মেস ও মিলের শ্রমিকরা মিলে তাকে মারধর করে ছেড়ে দেয়। এই ক্ষোভ থেকেই সে বৃদ্ধাকে হত্যা করে।

সে জানায়, ঘটনার দিন দুপুর ১২টার দিকে জাহাঙ্গীর টেক্সাটাইলের পেছন দিক দিয়ে উঠে ছাদে লুকিয়ে থাকে। বিকাল পৌনে ৪টার দিকে রান্নাবান্নার কাজ শেষ করে শারুনী বেগম ছাদে উঠলে পেছন থেকে সে বৃদ্ধা শারুনী বেগমকে জাপটে ধরে ফ্লোরে ফেলে দিয়ে নাকমুখ চেপে ধরে। এতে বৃদ্ধা অচেতন হয়ে পড়লে রান্নাঘর থেকে বঁটি এনে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

ওসি খন্দকার নাছির উদ্দিন জানান, শারুনী বেগম হত্যা মামালায় গ্রেফতার ওই কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!