নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
৬নং ওয়ার্ডে কথিত যুবদল নেতা সন্ত্রাসী রুহুল বাহিনীর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-গুলি, আহত ৩

৬নং ওয়ার্ডে কথিত যুবদল নেতা সন্ত্রাসী রুহুল বাহিনীর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-গুলি, আহত ৩

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নং ওয়ার্ডে ফের নিজেদের আধিপত্য জানান দিতে  আওয়ামী লীগের পূর্নবাসনকারী সন্ত্রাসী কথিত যুবদল নেতা পরিচয়দানকারী রুহুল আমিন ভোলা বাহিনীর বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও  গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে। এসময় আহত হয়েছে বিএনপির ৩ নেতাকর্মী। এদের মধ্যে আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া সাতঘোড়া সিমেন্ট কারখানার সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ আলম মানিকের সাথে জমি সংক্রান্ত একটি বিরোধ রয়েছে ঐ ওয়ার্ডের আবুল ও যুব মহিলা লীগ নেত্রী শায়লার পরিবারের সাথে। আওয়ামী লীগের ক্ষমতার প্রভাবে শাহ আলম মানিক বিএনপি নেতা হওয়ায় তাঁকে তার ক্রয়কৃত  জমি দখল নিতে বারবার বাঁধা প্রদান করে। পরে ০৫ আগস্টের পর স্বৈরাচার আওয়ামী লীগ বিতাড়িত হলে গত বছরের সেপ্টেম্বরে শাহ আলম মানিক তার জমি দখলে নেয়ার উদ্যোগ নিলে কাউন্সিলর মতির সহযোগী হিসেবে পরিচিত আওয়ামী লীগ কে পূর্নবাসনকারী রুহুল আমিন গ্রুপ আবুল গ্রুপের হয়ে প্রতিনিয়ত বাঁধা প্রদান করতে থাকে। বৃহস্পতিবার শাহ আলম মানিক, তার স্ত্রী, পুত্র, ভাই ও বোনদের জড়িয়ে মিথ্যা ঘটনা সাজিয়ে আবুলের ভাই বাবুলকে বাদী করে কোর্টে একটি মামলা দায়ের করে। শাহ আলম মানিক মামলার বিষয়ে বাবুলকে ডেকে জিজ্ঞাসাবাদকালে রুহুলের নেতৃত্বে তার গ্রুপের সন্ত্রাসী কাইল্যা স্বপন, ইয়াবা রাসেল, নাদিম, রমজান সহ ৫০/৬০ জনের সন্ত্রাসী সুমিলপাড়া স্কুলের সামনে থাকা শাহ আলম মানিক সহ তার লোকজনের ওপর গুলি বর্ষণ করে এবং মামুন মাহমুদের পক্ষে ভোট চেয়ে শাহ আলম মানিকের ব্যানার ফ্যাস্টুন ছিঁড়ে ফেলে ও বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় শাহ আলম মানিক গ্রুপের ২ জন ও বাবুল নামের একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

এবিষয়ে জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক শাহ আলম মানিক বলেন,আমি আমার বাড়ির সামনে বসে থাকা অবস্থায় রুহুল আমিন তার ৫০-৬০ জন সহযোগীদের নিয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। তবে,কি কারণে এই ঘটনা ঘটেছে আমি নিশ্চিত নই। আর আমি লোকমুখে শুনেছি রুহুলের লোকজন গুলিবর্ষণ করেছে। তবে এটি আমি নিশ্চিত নই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছে। আমার কাছে হামলার সিসি টিভি ফুটেজ রয়েছে।

 

এবিষয়ে কথিত যুবদল নেতা রুহুল আমিন কে কল দেয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, মারামারির ঘটনার পর আমি টিম পাঠিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

 

গুলিবর্ষণ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলে, না গুলিবর্ষণের ঘটনা ঘটেনি এবং কোনো পক্ষ এখন পর্যন্ত অভিযোগ করতে আসেনি।

 

উল্লেখ্য, এর আগে (০৬ মার্চ) বৃহস্পতিবার আদমজী ইপিজেডের ইউনিভার্সেল নামক একটি গার্মেন্টসের ঝুঁট ব্যবসাকে কেন্দ্র করে রুহুল আমিন গ্রুপে সাথে সাগর গ্রুপের  হামলায় অস্ত্রের মহড়া হলেও আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!