নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
আইনজীবীদের ভোটাধিকার প্রতিষ্ঠার চেষ্টায় বিএনপির বিদ্রোহী প্যানেল

আইনজীবীদের ভোটাধিকার প্রতিষ্ঠার চেষ্টায় বিএনপির বিদ্রোহী প্যানেল

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিনিধি

আগামী ২৮ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনেও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান চেয়েছিলেন বিগত বছরের নির্বাচনের মতই বিনা ভোটে তার পছন্দের প্রার্থীদের বিজয়ী করতে। কিন্তু এতে বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপির বিদ্রোহী প্যানেলের আইনজীবীরা। তারা দলীয় প্যানেলের বাহিরে গিয়ে আইনজীবীদের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নানা প্রতিকুলতার মাঝেও লড়াই করে যাচ্ছেন। বিএনপির মুল প্যানেলের প্রার্থী ও তাদের শীর্ষ নেতারা নিয়মিত হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন বিদ্রোহী প্যানেলের আইনজীবীদের। নির্বাচন থেকে সরাতে নানা চেষ্টা যখন ব্যর্থ হয় তখন কেন্দ্রীয় আইনজীবী ফোরামের নেতাদের বিশেষ তদবিরে ম্যানেজ বিদ্রোহী প্যানেলের তিন আইনজীবীকে বহিষ্কার করানো হয়েছে।

আইনজীবীরা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ১৩ আগস্ট আইনজীবী সমিতি তলবী সভার মাধ্যমে আওয়ামীলীগের আমলের সভাপতি মোহসীন মিয়া ও রবিউল আমিন রনির পরিষদকে বিলুপ্ত ঘোষণা করে এডহক কমিটি গঠন ও নির্বাচন কমিশন গঠন সহ পরবর্তী মাসের ৫ সেপ্টেম্বর নির্বাচনের ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়। ওই নির্বাচনে একই প্যানেল থেকে বিএনপির ১৫ জন ও জামায়াত ইসলামীর ২জন আইনজীবী একক প্রার্থী থাকায় বিনা ভোটে ভোট গ্রহণের পুর্বেই ২৫ আগস্ট নির্বাচিত হয়ে যান।

বিগত বছরের ওই নির্বাচনে বিএনপি থেকে সভাপতি পদে রেজাউল করিম খান রেজা ও সাধারণ সম্পাদক পদে এসএম গালিব বিএনপির দলীয় মনোনয়ন ফরম কিনতে চাইলেও তাদের কাছে বিক্রি করেনি। পরবর্তীতে স্বতন্ত্র হিসেবে সমিতির নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম ক্রয় করতে চাইলে সেখানেও তাদের কাছে ফরম বিক্রি করেনি বিএনপির গঠিত চাটুকার নির্বাচন কমিশন। উল্টো সেদিন আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় রেজা খান ও গালিব সহ তাদের সহকর্মীদের জিম্মি করে বেদম মারধর করেন সাখাওয়াত ও আনোয়ার প্রধান সহ তাদের বাহিনীর লোকজন। ওইদিন গালিবের বন্ধু আইনজীবী আব্দুল মোমেনের নাক ফাঁটিয়ে দিয়ে রক্তাক্ত জখম করা হয়।

কিন্তু এ বছর আবারো নির্বাচনের জন্য প্রস্তুতি নেন রেজা খান ও এসএম গালিব। নির্বাচনে এবারো দল থেকে তাদেরকে অপকৌশলে বঞ্চিত করা হলে তারা বিদ্রোহী প্যানেল নিয়ে মাঠে নামেন। রেজা খান সভাপতি ও এসএম গালিব সাধারণ সম্পাদক সহ ১৪জনের একটি প্যানেল নিয়ে ভোটের মাঠে নেমে যান তারা। একই সঙ্গে এবার প্রথমবারের মত বিএনপির বিদ্রোহী প্যানেলের মতই বিএনপির জোটের বাহিরে গিয়ে হাফিজ মোল্লাকে সভাপতি ও মাঈন উদ্দীন মিয়াকে সাধারণ সম্পাদক করে ১৭ জনের পূর্ণ প্যানেল ঘোষণা করে জামায়াত ইসলামীরা আইনজীবীদের সংগঠন ল’ইয়ার্স কাউন্সিল।

আইনজীবীরা বলছেন, এমন পরিস্থিতিতে বিএনপি প্যানেলের সভাপতি প্রার্থী সরকার হুমায়ুন কবিরের জয়ের সম্ভাবনা একেবারেই ফিকে হয়ে গেছে হাফিজ মোল্লা ও রেজা খানের অংশগ্রহণে। শীর্ষ লড়াইয়ে হাফিজ মোল্লা ও রেজা খানের মধ্যেই হবে পারে চূড়ান্ত লড়াই। বিএনপি প্যানেলের সেক্রেটারি প্রার্থী আনোয়ার প্রধানের জয় নিয়েও শঙ্কা তৈরি হয়েছে আদালতপাড়ায়। সেক্রটারি পদেও এসএম গালিব ও মাঈন উদ্দীন মিয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ঠিক এমন বিষয়টি আচ করতে পেরে বিএনপির বিদ্রোহী প্যানেল ও জামাতের প্যানেলের আইনজীবীদের হুমকি ধমকি দিয়ে যাচ্ছে বিএনপির আইনজীবীরা। ১৮ আগস্ট মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বিএনপির বিদ্রোহী প্যানেলের আইনজীবীদের জোর করে মারধর করে বসিয়ে দেয়ার পরিকল্পনার কথাটি জেনে গেলে সেদিন কোর্টেই আসেনি বিএনপির বিদ্রোহী প্যানেলের আইনজীবীরা।

সেদিন নির্বাচন থেকে সরাতে বিএনপি নেতা সাখাওয়াত সহ তাদের অনুগামীরা ঢাকা দৌড়ঝাপ শুরু করেন। ঢাকা থেকে বিএনপির বিদ্রোহী প্যানেলকে সরে যেতে চাপ প্রয়োগ করানো হয়। কিন্তু নির্বাচন থেকে না সরার কারনে রেজা খান ও এসএম গালিব সহ বিদ্রোহী প্যানেলকে সমর্থন করায় আড়াইহাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন মোল্লাকেও আইনজীবী ফোরামের সদস্য পদ থেকে বহিষ্কার ঘোষণা করানো হয়। কিন্তু তাতেও নির্বাচন থেকে সরেনি বিএনপির বিদ্রোহী প্যানেল। আইনজীবীরা বলছেন, রেজা খান ও গালিবের প্যানেলের কারণে আইনজীবীদের ভোটের অধিকার পুনুরুজ্জীবিত হয়েছে। তারা প্যানেল না দিলে জামায়াতও পৃথক প্যানেল দিতো না। সেজন্য রেজা খান ও গালিব প্যানেলের প্রতি আইনজীবীদের সহানুভুতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!