নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
বক্তাবলীতে সন্ত্রাসী আবু সাঈদ বাহিনীর হামলায় ব্যবসায়ী বছির রক্তাক্ত জখম

বক্তাবলীতে সন্ত্রাসী আবু সাঈদ বাহিনীর হামলায় ব্যবসায়ী বছির রক্তাক্ত জখম

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগরে সন্ত্রাসী আবু সাঈদ বাহিনীর হামলায় রক্তাক্ত জখম হয়েছে ব্যবসায়ী মোঃ বছির।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এসআই শহিদুল ইসলাম মামলা নিতে গড়িমসি করায় মোঃ জাফর আলী পুত্র মোঃ বছির বাদী হয়ে জেলা পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তাতে তিনি উল্লেখ করেন বিবাদী ১। আল আমিন ২। মিলন উভয় পিতা-মৃত ফরহাদ, সাং- পূর্ব গোপালনগর, ৩। আব্দুর রহমান পিতা-ইজু কশাই, সাং-মোক্তারকান্দি, রোমানা (২৫), স্বামী-আল আমিন, ওহিরন (২৫) পিতা-মোশারফ, ৬। মোঃ শামীম (৪৫), পিতা-অজ্ঞাত, সর্ব সাং- পূর্ব গোপালনগর, বক্তাবলী, ৭। আবু সাইদ, পিতা- মৃত ওমর আলী সহ অজ্ঞাত নামা ৩/৪ জনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, আমি আমার বর্নিত ঠিকানায় থাকিয়া ফতুল্লা থানাধীণ বক্তাবলী ঘাটে ইট, বালু সিপ্টিনের ব্যবসা করিয়া আসিতেছি। উল্লেখিত ১.২ ও ৪নং বিবাদীদের সহিত আমার পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়া পূর্ব শত্রুতা ও বিরোধ চলিয়া আসিতেছিল। পূর্ব শত্রুতার জের ধরে বিভিন্ন সময় আমাকে সহ আমার পরিবারের লোকজনদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও জীবন নাশের হুমকি দিয়া আসিতেছিল। তারই ধারাবাহিকতায় উঃ-১০/০৯/২০২৫ তারিখ বিকাল অনুমান-০৫.০০ ঘটিকার সময় আমি ও আমার ছেলে রাকিব (১৭) বক্তাবলী ঘাটে আমার ইট, বালু ও সিপ্টিনের ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানকালে উল্লেখিত বিবাদীগণ সহ অজ্ঞাত নামা ৩/৪ জন প্রত্যেকে হাতে ধারালো চাপাতি, ছোরা, চাকু, লোহার রড, কাঠের ডাসা ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া বে-আইনী জনতাবদ্ধে আমার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আসিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তখন আমি বিবাদীদেরকে গালিগালাজ করিতে বাধা নিষেধ করিলে ১নং বিবাদী আমার ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করিয়া আমার জামার কলার ধরিয়া টানা হেচড়া করিয়া বাহিরে নিয়া আসে এবং ১নং বিবাদীর হুকুমে অন্যান্য বিবাদীগণ আমাকে এলোপাতাড়ী কিল ঘুষি ও লাথি মারিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা ও রক্ত জমাট জখম করে। এক পর্যায়ে ২, ৩ ৫নং বিবাদীরা আমাকে ঝাপটাইয়া ধরে এবং ১নং বিবাদীর হাতে থাকা ধারালো চাপাতি দ্বারা হত্যার উদ্দেশ্যে আমার মাথায় কোপ মারিয়া মাথার সামনে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে।
আমি চিৎকার দিয়া মাটিতে পড়িয়া গেলে ৪, ৬ ও ৭নং বিবাদীদের হাতে থাকা লোহার রড ও কাঠের ডাসা দ্বারা আমার হাতে, পায়ে, পিঠে, বুকে সহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও রক্ত জমাট জখম করে।
আমার ডাক চিৎকারে আমার ছেলে রাকিব (১৭) সহ আমার প্রতিবেশী নুর ইসলাম (৪৫) এবং তাহার স্ত্রী সুমি বেগম আমাকে রক্ষা করিতে আগাইয়া আসিলে বিবাদীরা তাহাদেরকে এলোপাতাড়ী ভাবে মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে। এক পর্যায়ে ৩নং বিবাদী আমার প্রতিবেশী সুমি বেগম (৪০) এর পরিহিত জামা কাপড় টানা হেচড়া করিয়া ছিড়িয়া ফেলিয়া শ্লীতাহানিহানী ঘটায়।
২নং বিবাদী আমার লুঙ্গির কোচরে থাকা ব্যবসায়ীক নগদ-৭৫,০০০/- টাকা, ৩নং বিবাদী আমার প্রতিবেশী সুমি বেগম এর গলায় থাকা আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন, মূল্য অনুমান-৭৫,০০০/-টাকা চুরি করিয়া নেয়। আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীরা আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও জীবন নাশের হুমকি দিয়া ঘটনাস্থল ত্যাগ করিয়া চলিয়া যায়।
উল্লেখিত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করিতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন বছির।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!