নারায়ণগঞ্জ শনিবার | ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
শাহজালালে আরেক ‘বালিশ-কাণ্ড’ : লুটের মহোৎসব থার্ড টার্মিনালে
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী!
ব্ল্যাকমেইল করে অর্থ আদায়, ফতুল্লায় নারী গ্রেফতার
বকশীগঞ্জে সাড়ে ৩ লাখ  টাকার কারেন্ট ও চায়না রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে সংঘবদ্ধ চাঁদাবাজি, গ্রেফতার ৪
গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য উদঘাটন, ঘাতক গ্রেফতার
সোনারগাঁয়ে তিতাস এর অভিযানে চুনা ও ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন  
আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
Next
Prev
প্রচ্ছদ
কলাগাছিয়ায় ওসমান ঘনিষ্ট আওয়ামীলীগ নেতা মফিজুল ইসলাম বাদল প্রকাশ্যে!

কলাগাছিয়ায় ওসমান ঘনিষ্ট আওয়ামীলীগ নেতা মফিজুল ইসলাম বাদল প্রকাশ্যে!

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে ওসমান পরিবারের একাধিক ঘনিষ্ট নেতাকর্মী ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার হলেও রহস্যজনক কারণে গ্রেপ্তার হচ্ছেনা বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মফিজুল ইসলাম বাদল। ডেভিল হান্ট অভিযানে প্রতিনিয়তই আওয়ামীলীগ নেতাকর্মী থেকে শুরু হয়ে জাতীয় পার্টির নেতারাও গ্রেপ্তার হচ্ছে অথচ ওসমান পরিবারের একনিষ্ট কর্মী হাজী মফিজুল ইসলাম বাদল প্রকাশ্যে ঘুরে বেড়ালেও ধরছেনা বন্দর থানা পুলিশ।

অভিযোগ রয়েছে ডেভিল হান্ট অভিযানে বন্দর থানার সাবেক সেকেন্ড অফিসার আব্দুল জলিলের নেতৃত্বে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ছোনখোলা এলাকার আওয়ামীলীগ নেতা হাজী মফিজুল ইসলাম বাদলের বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। পরে বন্দর থানায় এনে মোটা অংকের টাকার বিনিময়ে ওই আওয়ামীলীগ নেতা হাজী মফিজুল ইসলাম বাদলকে ছেড়ে দেয়া হয়। এই ঘটনায় বন্দর থানা পুলিশের ভাবমৃর্তিক্ষুন্ন হচ্ছে বলে জানান স্থানীয় এলাকাবাসী।

তবে এতকিছুর পরও পুলিশের আস্থা ও ভাবমূর্তি ফেরানো বড় চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী। যদিও সাবেক সেকেন্ড অফিসার আব্দুল জলিলের কারণে অনেকটাই প্রশ্নবৃদ্ধ হয়েছিলেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী। তিনি অপরাধীদের গ্রেপ্তারের প্রতিনিয়তই অভিযান চালাচ্ছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামিসহ আওয়ামীলীগের সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে।

এদিকে আওয়ামীলীগ নেতা ওসমান পরিবারের একনিষ্ট কর্মী হয়ে হাজী মফিজুল ইসলাম বাদল রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় একক রাজত্ব কায়েম করেছেন। ৫ আগস্টে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পালিয়ে গেলেও প্রকাশ্যে রয়েছে ওই আওয়ামীলীগ নেতা। তিনি ক্ষমতার দাপটে ছোনখোলা এলাকার এক নিরীহ ব্যাক্তির বাড়িঘর ভাঙচুর সহ এলাকা ছাড়াও করেছেন বলে জানান এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, বিশেষ করে কলাগাছিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মফিজুল ইসলাম বাদল সহ ৬নং ওয়ার্ড মেম্বার কামরুল হাসান জজ মিয়াকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!