নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের নির্দেশ বাস্তবায়নে শাওন- ইসমাইলের নেতৃত্বে সক্রিয় আ. লীগ

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের নির্দেশ বাস্তবায়নে শাওন- ইসমাইলের নেতৃত্বে সক্রিয় আ. লীগ

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঝে মাঝেই ঝটিকা মিছিল ও শোডাউন করে প্রকাশ্যে নিজেদের সরব উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে।  সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে ভেতরগত নানা প্রস্তুতির খবর আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ থাকায় দলটি এবার গোপনে বিভিন্ন সহযোগী সংগঠনের কমিটি পুনর্গঠন করে চলেছেন। এরই মধ্যে কয়েক জায়গাতে বিক্ষিপ্ত সভা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের নিস্ক্রিয়তায়  সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের ব্যানারেও হয়েছে মিছিল।

২০২৪ এর ৫ আগষ্টের আগে পরে নারায়ণগঞ্জ ছাড়েন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাকর্মী সহ নেতৃবৃন্দরা। প্রায় দেড় বছরের বেশি সময় ধরে পদধারী নেতারা এখনো দেশের কারাগারে, বিদেশে মাটিতে ও দেশের বিভিন্ন এলাকাতে পলাতক জীবনে রয়েছেন।নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতারা পলাতক থেকে নারায়ণগঞ্জকে অস্থির করার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত শামীম ওসমানের থেকে নেতাকর্মীদের ওপর এসেছে নানা নির্দেশনা। এসব নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার পলাতক আসামি আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরই মধ্যে গডফাদার শামীম ওসমানের নির্দেশ মোতাবেক সিদ্ধিরগঞ্জে বিশালাকাড়ে মাঠে নামার প্রস্তুতির অংশ হিসেবে অভিযোগ পাওয়া গেছে  আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। দলীয় নির্দেশনা মোতাবেক  এদের অনেকে আবার নিজ দলের সাইনবোর্ড পাল্টিয়ে অন্য দলে যোগ দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টায় লিপ্ত রয়েছে। নাসিক ৬নং ওয়ার্ডের নতুন বাজার হাজী বাড়ির আওয়ামী নেতা  ইসমাইল ও তার বোন জামাই কদমতলী চুন্নুর বাড়ির যুবলীগ নেতা শাওন ইতোমধ্যে ঢাকায় পলাতক  আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন। গত ০৫ আগস্টের পর তারা পলাতক থাকলেও সিদ্ধিরগঞ্জ থানা  পুলিশের গ্রেফতার অভিযান না থাকায় শামীম ওসমানের নির্দেশে এলাকায় ফিরে বিভিন্ন গোপন বৈঠকের মাধ্যমে তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের সক্রিয় করে যাচ্ছেন।স্থানীয়দের সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের অধিকাংশ নেতা পলাতক ও গা ডাকা দিলেও গ্রেফতারকৃত নাসিকের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের দুই সহযোগী আওয়ামী লীগ নেতা ইসমাইল ও যুবলীগ নেতা শাওন ০৫ আগস্টের পর সাময়িক নিশ্চুপ থাকলেও, এখন অনেকটা বেপরোয়া। অনেকটা নির্ভয়ে তারা গোপনে সাবেক ফ্যাসিস্ট সরকারের পক্ষ হয়ে সিদ্ধিরগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করার জন্য কাজ করছেন।পাশাপাশি, ৬নং ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সংগঠিত হওয়ার প্রচেষ্টাও চালিয়েছেন। এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার বিএনপি নেতৃবৃন্দরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এবং শহরের ভেতরের অলিগলিতে আওয়ামী লীগ, যুবলীগ, তাঁতীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল ও প্রতিবাদী শোডাউন করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা দিব্যি এলাকায় ঘুরে বেড়াচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলার আসামিরা বেশিরভাগই এলাকায়।  পুলিশের এ বিষয়ে কোনো মাথাব্যথা নেই। কারণ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বেশিরভাগ লোকজনই আওয়ামী লীগের সময়ের। তাঁদের সাথে সুসম্পর্ক রয়েছে আওয়ামী লীগের লোকদের। এজন্যই তারা আসামি ধরছে না।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!