নারায়ণগঞ্জ শনিবার | ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে আ. লীগের ১৩০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১২
ফেন্সিডিল হাতে ও জুয়া খেলার ছবিতে ভাইরাল আরিফ মন্ডল!
বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু
বকশীগঞ্জে নদীভাঙনে ভবন হারানোর ১৪ বছর পরও টিনশেডেই চলছে বিদ্যালয়
শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত 
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ১
আওয়ামীলীগের অর্থের জোগান দাতা কে এই নিহার?
শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক ৯
বন্দরে পাওনা টাকা চাইতে গিয়ে ইউপি সদস্যের মারধরে প্রাণ হারালেন বৃদ্ধ
নারায়ণগঞ্জে এএসআই নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলার আসামী জাহাঙ্গীর গ্রেফতার
আমতলী থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
শেরপুরের  শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা 
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেপ্তার, ইয়াবাসহ আটক ১
রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম
শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা 
বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস
পরীক্ষা মানে নিজের প্রস্তুতি তুলে ধরার মঞ্চ : ডিসি রায়হান কবির
“মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি-ডিসি রায়হান কবির
ফারুকের মৃত্যুতে খোরশেদের শোক
সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বন্দরে দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা
রূপগঞ্জে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে তিন জনকে কারাদণ্ড
স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি মো: রায়হান কবির
আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন
আদালতের নির্দেশে দখল মূক্ত হলো মাদ্রাসার জমি
আওয়ামী দোসর জসিম কন্ট্রাকটর গ্রেফতার
সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয় – ডিসি মো:রায়হান কবির
উপস্থিতি জানান দিতে চায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ
সাতাত্তর বছরের আওয়ামী লীগ সংকটে বিপর্যস্ত, কী করছে দলটি?
Next
Prev
প্রচ্ছদ
ফেন্সিডিল হাতে ও জুয়া খেলার ছবিতে ভাইরাল আরিফ মন্ডল!

ফেন্সিডিল হাতে ও জুয়া খেলার ছবিতে ভাইরাল আরিফ মন্ডল!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফেন্সিডিলের সাথে যেন তার আত্মার সর্ম্পক গড়ে উঠেছে যা ছাড়া তিনি অন্যকিছু চিন্তা করতে পারেনা। ২০১৪ সালে একবার ফেন্সিডিলসহ গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতারও হয়েছেন তিনি। এবার সেই ফেন্সিডিলসহ দুই সহযোদ্ধা অপর বিএনপি নেতা শাহীন কাদির ও হযরতকে নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। শুধু ফেন্সিডিল নয় পাশের একটি ছবিতে জুয়া খেলায় মত্ত হয়ে উঠেছেন এমনটাই স্থিরচিত্র দেখা যাচ্ছে কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো.আরিফ মন্ডলকে। শুধু বিএনপির সাধারন সম্পাদক পদেই খুশি নন তিনি। তিনি নাকি আবার আসছে ইউপি নির্বাচনে কাশিপুরের চেয়ারম্যান পদেও লড়বেন।
তবে ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আরিফ মন্ডলকে নিয়ে যেন ইউনিয়নের সাধারন মানুষের মানুষের মাঝে অনুভুতিটা অন্যরকম। তাদের মতে,৫ আগষ্টের পর পুরো কাশিপুর জুড়েই ত্রাসের রাজত্ব কায়েম করা আরিফ মন্ডল এখন স্থানীয়দের মাঝে আতংকের একটি নাম। পতিত আওয়ামী দোসরদেরকে টাকার বিনিময়ে এলাকাতে বসবাসের সুবিধা দেয়া,তাদের সাথে মিলিত হয়ে ব্যবসা বানিজ্য করাটা নিত্যনৈমিত্তিক বিষয়ে রুপ নিয়েছেন আরিফ মন্ডল।
নাম প্রকাশে অনিচ্ছুক কাশিপুরের অনেক বাসিন্দা জানান, আরিফ মন্ডল ফেন্সিডিল আসক্ত অনেক আগ থেকেই। ইতিপুর্বে ফেন্সিডিল বিক্রির দায়ের ডিবি পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন। তবুও সে এ পথ থেকে সরে দাড়াতে পারেনি। ২৪’র ৫ আগষ্টের পর থেকে আরিফ মন্ডল আগের চেয়ে অনেকটা বেপরোয়া হয়ে পড়েছে। সে আওয়ামীলীগের নেতাকর্মীদেও বাসা-বাড়িতে হামলা-লুটপাট ও টাকার বিনিময়ে অর্থশালী আওয়ামীলীগের নেতাদেরকে পালাতে সহায়তা করা এবং এলাকাতে বসবাসের সুযোগ তৈরী করে দেয়াসহ নানা অভিযোগে অভিযুক্ত। সম্প্রতি সে পঞ্চবটী থেকে মুক্তারপুর উড়াল সড়কের নিচে রাতের আধারে ভেকু দিয়ে মাটি খুড়ে ডিপিডিসির কয়েক কোটি টাকার বৈদ্যুতিক তার চুরি করে বিক্রির অভিযোগ রয়েছে আরিফ মন্ডলের বিরুদ্ধে। বিএনপির প্রভাবশালী নেতা-ডিপিডিসর কর্মকর্তা ও পুলিশকে ম্যানেজ করে বিশাল এ অপকর্ম করলেও আরিফ মন্ডলের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।
তারা আরও বলেন,আরিফ মন্ডল এর মত একজন পেশাদার ফেন্সি খোর যদি ইউপি চেয়ারম্যান হয় তাহলে মাদক নির্মূল তো দুরের উল্টো মাদক অধ্যুষিত এলাকা হিসেবে রুপ ধারন করবে পুরো কাশিপুর ইউনিয়ন। তাদের দাবী,চেয়ারম্যান হিসেবে নয়,আওয়ামী দোসরদেরকে টাকার বিনিময়ে পালাতে সহায়তা এবং এলাকাতে থাকতে দেয়া,বৈদ্যুতিক ক্যাবল বিক্রি করাসহ নানা অপরাধে আরিফ মন্ডলকে দল থেকে বহিস্কারের পাশাপাশি উপযুক্ত শাস্তির আওতায় আনা উচিত বিএনপি ও আইন-শৃংখলা বাহিনীর।
হাতে ফেন্সিডিল ও পাশে জুয়া খেলায় মত্ত এ বিষয়ে জানতে কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো.আরিফ মন্ডলকে তার ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ভাই আমি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবো তাই কিছু কুচক্রি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, ২০১৪ সালে একবার আমাকে ফেন্সিডিল দিয়ে ডিবি পুলিশ দিয়ে আটক করানো হয়েছিলো। আপনি ছবিটি ভালভাবে দেখবেন আমার হাতে ফেন্সিডিলের বোতলটি বসানো হয়েছে মুলত সেটা ফেন্সিডিল না। জুয়া সর্ম্পকে তিনি বলেন,ভাই মাঝে মধ্যে ভাই-ব্রাদার-বন্ধুবান্ধব নিয়ে একটু কার্ড খেলি সময় কাটোনোর জন্য যা সবাই খেলে থাকে।
ছবিতে থাকা অপর বিএনপি নেতা শাহীন কাদির বলেন, ওটা একটা বিয়ের অনুষ্ঠানের ছবি প্রায় ৪/৫ বছরের আগের। এটা হয়তবা আমাদেরই কোন বন্ধু তুলেছিলো এবং কাউকে দিয়ে দিয়েছে। আসলে আরিফ মন্ডল সামনে চেয়ারম্যানী নির্বাচন করবে তো তাই ওর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!