নারায়ণগঞ্জ সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
আশার ছত্রছায়ায় সেলিম ওসমান ও হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী বাবুল ও আলী হোসেন
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪
সোনারগাঁয়ে রাসায়নিকবাহী ভ্যানে আগুন
বন্দরে ট্রাকচাপায় পথচারী নিহত, হেলপার গ্রেপ্তার
পুলিশের বিশেষ অভিযান: আওয়ামীলীগ ও মাদকসেবীসহ গ্রেপ্তার ৯৮
বন্দরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা
নতুন প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা গুরুত্বপূর্ণ – ডিসি
আড়াইহাজারে বিদেশি পিস্তল উদ্ধার
ফতুল্লায় বৃদ্ধ বাবা-মা’কে ভরপোষনের পরিবর্তে উল্টো হুমকী
বন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢ়ুকে গেল ট্রাক, নিহত ১
কর্মীদের ‘অপরাধ’ নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে?
জামালপুরে শতাধিক অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা
ফতুল্লা উত্তর নরসিংপুরে জিন্নাতুন নেছা মাদরাসায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত 
বন্দর বাজার থেকে ১নং খেয়াঘাটের সড়ক টি এখন কার দখলে?
এমপি পুত্র আশাসহ ৮ জনের বিরুদ্ধে এসপির কাছে অভিযোগ
জলাবদ্ধ সেহাচরে ডেঙ্গু প্রতিরোধে ডিসি, ক্ষুব্ধ স্থানীয়রা
ফতুল্লায় ওসির বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর টেবিলে জমা পড়া অভিযোগ ভুয়া ও সাজানো: রুবেল হোসেন
সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই আটক
রাজধানীতে বহিষ্কৃত যুবদল নেতার ‘আয়নাঘর’
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
গোগনগরের চরসৈয়দপুরে রিপন হাজ্বীর অবৈধ রং ফ্যাক্টরী! দূষিত হচ্ছে পরিবেশ
ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে বাসের ২৫ যাত্রীর টাকা-মোবাইল লুট
রূপগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেফতার
আড়ালে ‘গুপ্ত’ আঁতাত: টিটুর দ্বিচারিতা ফাঁস!
জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন 
অনশন করে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেলেন ৪৪, বাদ ৭
বন্দরে মাকসুদের ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপি সন্ত্রাসীদের হামলা
নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ
জামালপুরে গরুর চিৎকারে ঘুম ভেঙে দেখে ঘরে আগুন
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে শেখ সিফাত গ্রুপের হামলা:বৈষম্যবিরোধী মামলার বাদীকে কুপিয়ে হত্যা: 

বন্দরে শেখ সিফাত গ্রুপের হামলা:বৈষম্যবিরোধী মামলার বাদীকে কুপিয়ে হত্যা: 

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

‎বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২১ নম্বর ওয়ার্ডের সালেহ নগর এলাকায় শেখ সিফাত গ্রুপের সশস্ত্র হামলায় মুজাহিদুল ইসলাম বুলবুল (৪০) নামের এক রাজনৈতিক নেতা নিহত হয়েছেন।
‎
‎২০ আগস্ট রাত সাড়ে ৯ টার দিকে সালেহ নগর সিকদার মালেক সাহেবের বাড়ির সামনের পাকা রাস্তায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

‎নিহত মুজাহিদুল ইসলাম বুলবুল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর বন্দর থানা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি শাহী মসজিদ ঠাকুরবাড়ি এলাকার মৃত রাজা মাস্টারের ছেলে।
‎
‎
‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২০ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে সালেহ নগর এলাকায় রাস্তায় একা পেয়ে শেখ সিফাত গ্রুপের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বুলবুলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায়।
‎
‎পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎
‎
‎জানা গেছে, নিহত বুলবুল গত ২০ আগস্ট ২০২৪ তারিখে দায়ের করা একটি বৈষম্যবিরোধী মামলার (মামলা নং-১৪) প্রধান বাদী ছিলেন। উক্ত মামলায় অভিযুক্ত শেখ সিফাত ৬ নম্বর এজাহারনামীয় আসামি।
‎
‎স্থানীয়দের অভিযোগ, মামলা প্রত্যাহার না করা এবং পূর্বশত্রুতার জের ধরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
‎
‎উল্লেখ্য, শেখ সিফাত গ্রুপ দীর্ঘদিন ধরে বন্দরে শাহী মসজিদ ও বউবাজার এলাকায় ছিনতাই, ডাকাতি এবং সশস্ত্র হামলার মতো একাধিক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
‎
‎হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আনুমানিক ১০০ থেকে ১৫০ জন স্থানীয় বাসিন্দা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ করছে। বিক্ষুব্ধ জনতা মূল অভিযুক্ত শেখ সিফাতের আত্মীয়-স্বজনের বাড়িতে হামলা চালায় এবং সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুনরায় বড় ধরনের সহিংসতা বা রক্তপাতের আশঙ্কা করা হচ্ছে।
‎
‎পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের প্রস্তুতি চলছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!