নারায়ণগঞ্জ বুধবার | ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার বিষয়ক কর্মশালা
সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? প্রতিদিন গড়ে ১০ খুন
সোনারগাঁয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
রূপগঞ্জে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩
অদুদ হত্যা মামলায় বিশেষ পেশার পরিচয়দানকারী নুরুজ্জামান গ্রেপ্তার
বন্দরে আইনশৃঙ্খলা কমিটির সভা: কিশোর অপরাধ রোধে পরিবারকে সচেতন হওয়ার আহ্বান
২ মাসে ৪ হত্যা: আতঙ্কে দিশেহারা বন্দরে জনজীবন, নেপথ্যে মাদক ও কিশোর গ্যাং
বন্দরে পুলিশের অভিযানে নুরুজ্জামানসহ গ্রেপ্তার- ৪
গার্মেন্টস ওয়েস্টেজ মালের জন্য বহিষ্কৃত বিএনপি নেতা সুমন মাহবুবের হুমকি
কর্মকর্তার আদেশ অমান্য, ঘুষখোর নায়েব স্বপ্নার আরও একটি জালিয়াতির তথ্য ফাঁস
ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার-৩
রুপগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
প্রান্তিক জনগোষ্ঠীর ও কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
আমতলীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১
আমতলীতে ৮ মামলার আসামি নয়া গ্রেপ্তার
সস্তাপুরে জুয়েল ও মজিবরের নির্দেশে ভূমিদস্যুদের বাড়ী দখল! থানায় অভিযোগ
বুলবুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে ডিসি বরাবর স্মারকলিপি
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিএসপি নেতা টনি মল্লিকের অভিনন্দন
গোপন বিয়ের বলি ২ মাসের শিশু! চিকিৎসার খরচ চাওয়ায় মাকে হত্যার হুমকি
রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ বিতরণ
সাইনবোর্ড এলাকায় বিএনপি নেতা ইকবাল বাহিনীর চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী
সিদ্ধিরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টায় মো.আলীগং!
সোনারগাঁয়ে চেকপোস্টে অভিযান, ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
ফতুল্লায় ১২ মামলার আসামি কালা জসিম গ্রেফতার
ঢাকা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ধর্মগঞ্জ এলাকার রুহুল মেম্বারের ছেলেসহ ৬ ডাকাত গ্রেফতার  
আমতলীতে ইয়াবাসহ হারুন গ্রেপ্তার
দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা?
সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
Next
Prev
প্রচ্ছদ
অদুদ হত্যা মামলায় বিশেষ পেশার পরিচয়দানকারী নুরুজ্জামান গ্রেপ্তার

অদুদ হত্যা মামলায় বিশেষ পেশার পরিচয়দানকারী নুরুজ্জামান গ্রেপ্তার

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকারের বড় ভাই অদুদ খন্দকার হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি নুরুজ্জামান মোল্লাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ধামগড় ইউনিয়নের কামতাল এলাকা থেকে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নুরুজ্জামান মোল্লা কামতাল এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নুরুজ্জামান নিজেকে বিশেষ একটি পেশায় নিয়োজিত হিসেবে পরিচয় দিলেও তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও প্রতারণাসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। তিনি বিগত সরকারের আমলে বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মাসুম আহম্মেদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করতেন। এলাকায় ব্যাপক চাঁদাবাজি, বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো ও হয়রানিসহ তার অপকর্মের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ছিল। এছাড়া, নুরুজ্জামানের স্ত্রী রুমা আক্তারও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে একাধিকবার তার স্বামীর মাদক ব্যবসা, সেবন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা প্রকাশ করেন।
হত্যা ও চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জামাল উদ্দিন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, বিগত ২০২২ সালের ৩ ডিসেম্বর রাত আনুমানিক ১টায় অদুদ খন্দকার তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ওই সময় মাসুম আহম্মেদের নেতৃত্বে আসামিরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে বিএনপি রাজনীতির সাথে জড়িত জাহিদুল খন্দকার ও তার ভাই মাসুদ রানাকে খুঁজতে থাকে। তাদের না পেয়ে অদুদ খন্দকারকে ঘর থেকে টেনে-হিঁচড়ে চোখ বেঁধে একটি মাঠে নিয়ে যাওয়া হয়। জাহিদুল ও মাসুদ রানার অবস্থান বলতে না পারায় মাসুম আহম্মেদের নির্দেশে নুরুজ্জামান চাপাতি দিয়ে অদুদ খন্দকারের পায়ে কোপ দেয় এবং অভিযুক্ত হাতেম চাকু দিয়ে তার পায়ের গোড়ালির মাংস কেটে গুরুতর জখম করে।
পরবর্তীতে অদুদ খন্দকারকে বন্দর থানার এক মামলায় অজ্ঞাত আসামি দেখিয়ে কারাগারে পাঠানো হয়। জেলের ভেতর চিকিৎসাধীন থাকার পর ২০২৩ সালের ৩ জানুয়ারি তিনি জামিনে মুক্তি পান। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে মদনপুর বারাকা হাসপাতাল ও পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২৩ সালের ১০ জানুয়ারি তিনি মারা যান।
অদুদ খন্দকার হত্যা মামলায় নুরুজ্জামান ছাড়া অন্যান্য উল্লিখিত আসামিরা হলেনÑ বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম আহম্মেদ (৫০), ধামগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার শফিউদ্দিন মুক্তার হোসেন (৪০), মোঃ রাসেল (৪৪), মোঃ হাতেম (৫৫), আজিজ দেওয়ান ভেন্ডার (৪৫), মোঃ সোহেল (৩২), জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু (৬০), মিজানুর রহমান (৪০) সহ অজ্ঞাতনামা আরও ১২ জন।
ঘটনার বিষয়ে মামলার বাদী ও ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার জানান, “ঘটনার প্রায় দুই বছর পর অন্যতম মূল আসামি নুরুজ্জামান গ্রেপ্তার হওয়ায় বন্দর থানা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে হত্যা মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
বন্দর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামি নুরুজ্জামান মোল্লাকে আজ ২৫ আগস্ট দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!