ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ মহানগর গণঅধিকার পরিষদের উদ্যোগে ঢাকা বিভাগীয় উপ-কমিটির সঙ্গে মহানগর কমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন কমিটি গঠন ও সাংগঠনিক কাঠামো নিয়ে সভায় আলোচনা করা হয়।
বুধবার, ২ সেপ্টেম্বর বিকেল ৫টায় নারায়ণগঞ্জের হিমালয় কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা।
গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের উচ্চতর পরিষদের সদস্য জনাব মো. রবিউল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. সুমন কবির এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস মিয়া।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর গন অধিকার পরিষদের সহ-সভাপতি মারুফ আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল্লাহ টিটু, আনোয়ার পারভেজ,অর্থ সম্পাদক আব্দুল্লাহ খান,মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি শেখ সাব্বির রাজ,সাধারণ সম্পাদক শুভ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল,মহানগর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ফারুক হাসান ও মহানগর গন অধিকার পরিষদের নেতা আরিয়ান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মো. রাহুল আরিফিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোকসানা সামিয়া।
মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ মহানগর গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, নতুন কমিটি গঠন এবং সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতামত বিনিময় করা হয়।
সভায় নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ মহানগর ও ঢাকা বিভাগীয় উপ-কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




