নেয়া হয়নি আইনী পদক্ষেপ
জাগো নারায়ণগঞ্জ
সোনারগাঁয়ে ভূমিদস্যু জাহের মোল্লার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন করেছে সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি।
জানা গেছে, আবু জাহের মোল্লা (৫৫)
পিতা- মৃত আব্দুল মান্নাফ মোল্লা
সোনারগাঁ পৌরসভার ৮ নং ওয়ার্ডের হাতকোপা গ্রামের বাসিন্দা।
জাহের মোল্লা কয়েক বছর ধরে পল্লী বিদ্যুতের সকলের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছিল।
বাড়ির প্রত্যেক রুমে, ফ্যান,লাইট ও এসি, সিসি ক্যামেরা ব্যবহার করেন এবং এমন কি অবৈধ বিদ্যুৎ দ্বারা ওয়াশিং মেশিন ও ব্যবহার করে যাচ্ছিল এই ভূমিদস্য জাহের মোল্লা।
যেখানে সরকার বৈদ্যুতিক ঘাটতি মেটাতে হিমশিম খাচ্ছে।সেখানে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করায় আইনগত ব্যবস্থা গ্রহন না করায় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
যেখানে বৈদ্যুতিক অবস্থার বেহাল দশার কারনে বর্তমান সরকারে পতনের মূল কারণ হয়ে দাঁড়াতে পারে জাহের মোল্লাদের অবৈধ পন্থায় বিদ্যুৎ ব্যবহারের কারনে।
জাহের মোল্লার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।




