নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
কাশিপুরে রাজনৈতিক ও প্রশাসনের শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার!
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
Next
Prev
প্রচ্ছদ
প্রধানমন্ত্রীর ক্ষমতায় লাগাম টানতে হবে : বদিউল আলম মজুমদার

প্রধানমন্ত্রীর ক্ষমতায় লাগাম টানতে হবে : বদিউল আলম মজুমদার

প্রকাশিতঃ

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, মৌলিক সংস্কার দরকার, তা না হলে আমাদের পণ্ডশ্রম হবে। এর মধ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতায় লাগাম টানতে হবে। যাতে করে প্রধানমন্ত্রী মোগল সম্রাটের মত ক্ষমতাধর না হয়। এই ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচার আমাদের ঘাড়ে বসতে না পারে। একজন প্রধানমন্ত্রী সংসদের নেতা ও আবার তিনি দলেরও নেতা।

 

শনিবার (৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি কনভেনশন সেন্টারে নাগরিক সংলাপের একটি সভায় তিনি এ কথা বলেন।

 

স্বৈরাচারী ব্যবস্থা এখনো বহাল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার বিতাড়িত হয়েছে, কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা এখনো বহাল রয়েছে। যেই সাংবিধানিক কাঠামো, আইন-কানুন ও প্রতিষ্ঠান শেখ হাসিনাকে দানবে পরিণত করেছে, সেগুলো এখনো বিরাজমান। এগুলো পরিবর্তন না আনা হলে আবারও স্বৈরাচারের পুনরাবৃত্তি হবে।

 

নির্বাচন দ্রুত সময়ের মধ্যে হতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বলছিনা নির্বাচনের প্রয়োজন নেই। নির্বাচন অবশ্যই হতে হবে। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজন আছে। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হতে হবে। কিন্তু নির্বাচনের পাশাপাশি কতগুলো সংস্কার দরকার আছে। নিশ্চই বিগত দিনের পাতানো নির্বাচনের কথা মনে আছে।

 

তিনি আরও বলেন, আমাদের দুইজন প্রধান নির্বাচন কমিশন সম্প্রতি গ্রেফতার হয়েছে। কারণ তারা পাতানো নির্বাচন করেছে জালিয়াতি করেছে। এরকম নির্বাচন কমিশন আমরা চাইনা। ফলে নিয়োগ পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। বিগত আওয়ামী লীগ সরকার তত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করেছেন। ফলে পাতানো নির্বাচন করতে সুবিধে হয়েছে। তাই কথায় কথায় দলের ও ব্যক্তি স্বার্থে কেউ যাতে সংবিধান সংস্কার বা পরিবর্তন করা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

 

স্বৈরাচারের পুনঃপ্রবর্তন ঠেকানোর কথা উল্লেখ করে তিনি বলেন, কতগুলো মৌলিক বিষয়ে একতা থাকা দরকার রাজনৈতিক দলগুলোর। সেই মৌলিক বিষয়গুলো সম্পর্কে একমত হয়ে যদি জাতীয় সনদ প্রণয়ন করা যায় এবং নির্বাচিত সরকার সেগুলো বাস্তবায়ন করলে ভবিষ্যতে স্বৈরাচারের পুনঃপ্রবর্তন ঠেকাতে পারবো।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় যুগ্ম-সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, জমির উদ্দিন সরকার, রফিউর রাব্বি ও সুজন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল সহ প্রমুখ।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!