নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল
ফতুল্লায় স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
ডিজেলের দামের প্রভাব সবজির বাজারে
মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ
বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের দানবাক্স ভাঙার অভিযোগে যুবক আটক
জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
মীরুর মহিদুল এখন টিটুর ডেরায়!!
চাঁদাবাজির মামলায় মহানগর কৃষক দলের সদস্য সচিব গ্রেফতার
বকশীগঞ্জে দুই অটোরিকশা থেকে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ
প্রজ্ঞাপনের আগেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া বৃদ্ধি
সোনারগাঁয়ে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক
বিএনপি নেতা রুহুল আমিনের হঠাৎ আওয়ামী প্রীতি!!
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে ব্যয় বাড়ছে পণ্য ও গণপরিবহনে
অনিল দাসকে ছাড়াতে থানায় বিএনপি নেতা মিথুন ও আওয়ামী দোসর বাচ্চুর দৌড়ঝাঁপ
ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে হামলা-লুটপাটের ঘটনায় হোসেনগংদের বিরুদ্ধে মামলা,গ্রেফতার ১
পাগলা বাজার থেকে শামীম ওসমানের সহযোগী অনিল চন্দ্র দাস গ্রেপ্তার
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল
জামায়েতে ইসলামির নেতারা স্বৈরাচারের সাথে আঁতাত করেছেন- এমপি মামুন
খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মানসিক পরিবর্তন সম্ভব: রিয়াদ চৌধুরী
বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ
সোনারগাঁয়ে ডাকাতি মামলায় কৃষকদল নেতা গ্রেপ্তার
ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা
শেরপুরের শ্রীবরদীতে মাছের প্রজেক্ট হতে যুবকের  লাশ উদ্ধার 
গাজী নজরুলের ৪ ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর
সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাসছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
শুভ হত্যার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন
সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর
বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা
নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ডে প্রতিবাদে জামালপুরে যুবদলের প্রতিবাদ মিছিল
Next
Prev
প্রচ্ছদ
ডিজেলের দামের প্রভাব সবজির বাজারে

ডিজেলের দামের প্রভাব সবজির বাজারে

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

রাজধানীর কারওয়ান বাজার। মঙ্গলবার বিকেল প্রায় ৪টা। পাকা আড়তখ্যাত মার্কেটের ঠিক পশ্চিম পাশের সড়কে দাঁড়িয়ে আছে ছোট একটি ট্রাক। দেড় টন ওজন বহনকারী ট্রাকটি থেকে বস্তাভর্তি গাজর মাথায় নিয়ে শ্রমিকরা ছুটছেন হাসিনা মার্কেটের ভেতরে। তাদের পেছন ধরে মার্কেটের ভেতরে গিয়ে দেখা যায়, একটি খালি আড়তে গাজরের বস্তাগুলো রাখা হচ্ছে।

পাশেই দাঁড়ানো ট্রাকচালক আলমগীর হোসেন ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে জানান, নারায়ণগঞ্জের ফতুল্লার একটি হিমাগার থেকে ২৭ বস্তা গাজর নিয়ে এসেছেন। ভাড়া পেয়েছেন আড়াই হাজার টাকা। তিনি বলেন, ‘আগে ভাড়া ছিল দুই হাজার ৩০০ টাকা, এখন ২০০ টাকা বেশি নিলাম। পরিচিত কাস্টমার, এই জন্য ভাড়া বেশি বাড়াইনি। অপরিচিত হলে ৫০০ টাকা বেশি নিতাম।’

তাঁর ভাষ্য, ট্রাকটি এক লিটার ডিজেলে প্রায় ছয় কিলোমিটার চলে। ৫০ কিলোমিটার দূরত্বে গেলে দুদিন আগের তুলনায় এখন অতিরিক্ত ১৬০ টাকার বেশি তেল খরচ হয়। সে জন্য ভাড়া বাড়াতে হচ্ছে।

কথা হয় ওই গাজরের মালিক আড়তদার আবদুল হান্নানের সঙ্গে, যিনি নিজেও পাঁচটি ট্রাকের মালিক। ভাড়া বৃদ্ধির বিষয়ে তিনি জানান, ডিজেলের সঙ্গে সবকিছুর দাম সম্পৃক্ত। এই যে ২০০ টাকা বেশি ভাড়া দিতে হয়েছে, এই টাকা তো গাজর বিক্রি করেই তুলতে হবে। তাহলে কেজিতে কত বাড়বে? জানতে চাইলে তিনি বলেন, ‘ধরেন, সোমবার দর ছিল ৫০ টাকা; আজ হবে ৫৫ টাকা। কিন্তু খুচরা পর্যায়ে কত বাড়বে, তা বলা যাচ্ছে না।’

টানা কয়েক মাস ধরে নিত্যপণ্যের বাজারে দামের অস্বস্তিতে ভুগছেন ভোক্তারা। নতুন করে ডিজেলের লিটারে ২০ টাকা বাড়ার পর বাজার যেন ফুঁসে উঠছে। শুরুতেই প্রভাব পড়েছে সবজি ও ডিমে। মাত্র দুদিনের ব্যবধানে সবজির কেজিতে ১০ থেকে ২০ এবং ডিমের ডজনে ৫ টাকা বেড়েছে।

পাইকারি ও খুচরা বিক্রেতারা জানান, দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন সবজি-মাছ ও অন্যান্য পণ্য ঢাকায় আসে। পরিবহন ভাড়া বাড়লে প্রথমে এসব পণ্যের ওপরই প্রভাব পড়ে। তারা জানান, ডিজেলের দাম বাড়ার কারণে ট্রাকের ভাড়া বেড়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে পণ্যের দামে। তাদের বক্তব্য, শাকসবজির পাশাপাশি নতুন করে এখন যেসব ভোগ্যপণ্য বাজারে আসবে, সেগুলোর দামও বেড়ে যেতে পারে।

গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো অনুমোদনের পর ওই সপ্তাহে বাজারে সবজির দর কিছুটা বেড়ে যায়। এরপর আবার কিছুটা কমতে থাকে। গত রোববার রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি পটোল ও ঢ্যাঁড়শ ৪০ থেকে ৬০, ঝিঙে, ধুন্দুল, লম্বা বেগুন ও উচ্ছে ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া কাঁচামরিচের কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়।

গতকাল রাজধানীর মহাখালী, কলমিলতা কাঁচাবাজার, তেজগাঁও কলোনি বাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, পটোল ও ঢ্যাঁড়শের কেজি ৬০ থেকে ৮০, ঝিঙে, ধুন্দুল, লম্বা বেগুন ও উচ্ছে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ এসব সবজির কেজিতে ১০ থেকে ২০ টাকা দর বেড়েছে। কাঁচামরিচের কেজিতে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা।

পাইকারিতে দর বাড়লে খুচরা পর্যায়ে কী প্রভাব পড়বে- এ বিষয়ে মহাখালী কাঁচাবাজারের খুচরা সবজি ব্যবসায়ী মিজানুর রহমান জানান, দেশের বিভিন্ন জেলার ব্যাপারীরা কৃষকের কাছ থেকে সবজি কিনে ট্রাকে করে ঢাকায় আনেন। এরপর তারা পাইকারদের কাছে বিক্রি করেন। পাইকারদের থেকে খুচরা বিক্রেতারা কিনে এনে ভোক্তার কাছে বেচেন, অর্থাৎ কৃষক থেকে খুচরা গ্রাহকের কাছে যাওয়ার আগে আরও তিন ধাপে ব্যবসা হয়। এখন ডিজেলের কারণে ব্যাপারী এক টাকা বাড়ালে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা আরও এক টাকা করে বাড়াবেন, অর্থাৎ তিন ধাপে তিন টাকা বাড়তি যুক্ত হবে। এভাবেই দাম বাড়ে।

কলমিলতা বাজারের সবজি ব্যবসায়ী শাহাদাত হোসেন বলেন, ‘হঠাৎ করি ডিজেলের দাম বাড়াইল সরকার। অহন এমন কোনো কিছুই বাদ থাকবে না, সব জিনিসের দর বাড়বে। আইজ না হোক, কাল হলেও বাড়বে।’

তিনি বলেন, ‘গাড়ির মালিকরা ট্রাক ভাড়া বাড়াইছে। ব্যাপারীরা যহন ট্রাক ভাড়া বেশি দিব, তখন হ্যারা (তারা) সবজিও বেশি দামে বেচব। তার মানি খুচরা কাস্টমারের কাছে বেশি দামে বেইচতে হইব।’

ভোক্তা-সংশ্লিষ্টরা বলেন, ডিজেলের দাম বাড়ার কারণে পরিবহন ভাড়া বাড়বে। তবে এই বৃদ্ধিকে পুঁজি করে কেউ যেন অরাজকতা তৈরি করতে না পারে, সেদিকে সরকারকে কঠোর নজরদারি করতে হবে।

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন সমকালকে বলেন, ব্যবসায়ীরা সব সময় দাম বাড়ানোর ইস্যু খোঁজেন। এমনিতেই উচ্চ মূল্যস্ফীতির জাঁতাকলে চ্যাপ্টা হচ্ছে ভোক্তা। এখন ডিজেলের দর বৃদ্ধি জিনিসপত্রের দামকে আরও উস্কে দেবে। ডিজেলের দাম বৃদ্ধি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে উঠছে। কম আয়ের মানুষের দুর্ভোগ বাড়বে। তিনি বলেন, বাজারে এখন আগের মতো নজরদারি নেই। কঠোর তদারকি ছাড়া বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জহিরুল ইসলাম বলেন, সারাদেশে তাদের কার্যক্রম নিয়মিত চলছে। নজরদারি আরও বাড়ানো হচ্ছে। তবে শুধু আইন প্রয়োগের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণের পক্ষে সব দিক নিশ্চিত করা সম্ভব নয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!