নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
যুবলীগের দোসর নিয়ে ফতুল্লা থানা মৎস্যজীবি দলের কমিটি!

যুবলীগের দোসর নিয়ে ফতুল্লা থানা মৎস্যজীবি দলের কমিটি!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দল ফতুল্লা থানা কমিটির ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সোমবার ২৭ অক্টোবর জেলা মৎস্যজীবি দলের সভাপতি এম এ হোসেন ও সাধারন সম্পাদক মো.আনোয়ার হোসেন ইমন স্বাক্ষরিত এক প্যাডে এ কমিটির অনুমোদন দেয়া হয়। তবে কমিটিতে আওয়ামী দোসরদেরকে পুর্নবাসন করা হয়েছে বলে অভিমত তৃনমুলের। কমিটিতে ১৫ নম্বরে সহ-সাধারন সম্পাদক মো.হৃদয় মৃধা ও ১৬ নম্বরে মো.মাহাবুব হোসেন এবং ৩০ নম্বরে থাকা সদস্য পদে আসিফ বেপারী এরা সবাই বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের একনিষ্টকর্মী হিসেবেই রাজনীতি করেছেন বিগত সময়ে। তারা উভয়ে নরসিংপুর এলাকার ডাকাত গেসুর ছেলে শাকিলের সাথে যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন বলেন জানান স্থানীয়রা।
নরসিংপুর এলাকাবাসী সুত্রে জানা যায় যে,মৎস্যজীবি দলের যোগদানকারী হৃদয় মৃধা,মাহাবুব হোসেন এবং আসিফ বেপারী এরা বিগত সময়ে এলাকাতে ডাকাত গেসুর ছেলে শাকিলের সাথে থেকে মাঠ দাবড়িয়ে বেড়াইছে আর সাধারন মানুষের জমিগুলো জাল দলিলের মাধ্যমে দখল করে অন্যত্র বিক্রি করে ভুমিহীন করেছে। কিন্তু গত বছরের ৫ আগষ্টের পটপরিবর্তনের পর তারা দলবল নিয়ে মৎস্যজীবি দলের সভাপতি এ এ হোসেনের হাত ধরে যুবলীগ নেতা শাকিলের মাধ্যমে সকলেই বিএনপির রাজনীতিতে অনুপ্রবেশ করে আগের মত তাদের কর্মকান্ড চালাচ্ছে। কেউ যেন কিছু বলতে না পারে সেজন্য হোসেনের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে সেই আওয়ামী দোসররা এখন বিএনপির মৎস্যজীবি দলের ফতুল্লা থানা কমিটির সহ-সাধারন সম্পাদক ও সদস্য পদ লুফে নিয়ে বিএনপি নেতা বনে গেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক তৃনমুল বিএনপি নেতাকর্মীরা বলেন,বিগত আওয়ামী সরকারের শাসনামলে দমন পীড়নের রাজনীতি করে পরিবার-পরিজন ছেড়ে এলাকা থেকে বিতাড়িত ছিলাম অথচ আমরা দলের কমিটিতে স্থান পাইনা। স্থান পায় আওয়ামী দোসররা। আমাদের ত্যাগকে অবমুল্যায়ন করেছে হোসেন-ইমন। তারা টাকার বিনিময়ে আওয়ামী দোসরদের দলে টেনে গিয়ে তাদেরকে সুসংগঠিত করে তুলছেন। যা জেলা বিএনপির দ্বায়িত্বরত নেতৃবৃন্দরা দেখেও না দেখার ভ্যান করছে। যার ফলে একদিকে আওয়ামীলীগকে সুসংগঠিত করলেও দলের পাশাপাশি দেশকেও অস্থিতিশীল অবস্থার মদ্যে নিয়ে যাচ্ছে অর্থলোভী জেলা মৎস্যজীবি দলের সভাপতি এম এ হোসেন ও সাধারন সম্পাদক মো.আনোয়ার হোসেন ইমন। ফতুল্লা থানা মৎস্যজীবি দলে টাকা বিনিময়ে অনুপ্রবেশকারী হৃদয় মৃধা-মাহাবুব-আসিফ বেপারীকে বহিস্কারের পাশাপাশি অনুপ্রবেশকারীর হোতা জেলা মৎস্যজীবি দলের সভাপতি এম এ হোসেন ও সাধারন সম্পাদক মো.আনোয়ার হোসেন ইমন এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনে জেলা বিএনপির আহবায়ক-সদস্য সচিবসহ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দেও হস্তক্ষেপ কামনা করেন নরসিংপুরের তৃনমুলের বিএনপি নেতৃবৃন্দ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবি দলের সাধারন সম্পাদক মো.আনোয়ার হোসেন ইমন এর মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,ভাই কমিটিতে আওয়ামীলীগের কোন লোকজন রয়েছে কিনা সে বিষয়ে সভাপতি এম এ হোসেন এবং জাকির খানের চাচাতো ভাই লিংরাজ খান বলেছে কোন সমস্যা নেই। এখানে কেউ আওয়ামীলীগের নেতাকর্মী যুক্ত হয়েছে কিনা তা আমি জানিনা।
নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবি দলের সভাপতি এম এ হোসেন মুঠোফোনে জানান, ভাই তারা কি কোন পদধারী নেতা কিনা সেটা আপনি দেখেন। বিগত ১৭ বছরে গিয়াসউদ্দিনের পরিবারের লোকজন এলাকাতে কি পরিমানে ষ্টীমরোলার চালিয়েছিল সেটা সবাই জানে। যেকোন মিছিল-মিটিংয়ে ওদেরকে জোড়পুর্বক নেয়া হয়েছিলো। তিনি উদাহারন হিসেবে বলেন,ভাই একজন আওয়ামীলীগের নেতা মসজিদে আমার পাশে দাড়িয়ে নামাজ পড়ছে এখন আমি কি তাকে মসজিদ থেকে বের করে দেবো নাকি। গেসুপুত্র শাকিল আমার বন্ধ মানুষ সে সুবাদে আমার জন্মদিনে ও একটি কেক নিয়ে এসেছিলো এবং সেটা আমার সাথে কেটেছে। মুলত যাদেও কথা বললেন তারা কেউ যুবলীগের পদধারী নেতা ছিলেননা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!