নারায়ণগঞ্জ বুধবার | ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
আদমজী বিহারী ক্যাম্পের মাদকসম্রাট জাকির, জাহিদ ও ছনু ধরাছোঁয়ার বাইরে:
সিকিউরিটি গার্ড মিলন যখন যমুনা ও মেঘনা ডিপোতে তেল চোরের মহানায়ক!
ফার্মের মুরগীরা রাস্তায় নেমেছিলো বলেই আজ আপনি শিক্ষা মন্ত্রী হয়েছেন…হাসনাত আবদুল্লাহ
সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ২
আশ্বাসে প্রত্যাহার হলো নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে অবরোধ
ফতুল্লায় জাহিদ বাহিনীর সক্রিয় সদস্য ও শুটার গিট্টু রিপন গ্রেপ্তার
বন্দরে মাদক ব্যবসায়ীর প্রত্যাবর্তনে ৯০ হাজার টাকায় রফাদফা ও সালিশ বৈঠক!
চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে
মন্ত্রীর কথপোকথন ভাইরাল : ‘এরা ফার্মের মুরগি, বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে’
ফতুল্লায় অবৈধ সংযোগ দেওয়ার সময় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪
শেখ হাসিনার ‘দেশে ফেরার’ বাস্তবতা কতটা?
বক্তাবলীতে জোরপূর্বক বিধবার জমিতে নির্মান কাজ! কাজলগংদের বিরুদ্ধে অভিযোগ
ফতুল্লায় অটো চোর সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
বন্দরে পন্যবাহী ট্রাক থেকে চাঁদা আদায় বন্ধের দাবীতে মানববন্ধন
বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
অবশেষে গাইবান্ধার বহুল আলোচিত রাম মূর্তির নির্মাতা হরিদাস গ্রেপ্তার
নারায়ণগঞ্জে পৃথক ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৫ ; শটগান ও স্বর্ণালংকার উদ্ধার
কসাইখানায় পরিণত চাষাড়ার পপুলার ডায়াগনস্টিক ? রক্ত নিতে গিয়ে শিশুর হাত অবশ!
হরমুজ প্রণালি বন্ধ: তেল-গ্যাস সরবরাহ নিয়ে আবারও চিন্তায় সরকার
১০১ শয্যায় উন্নীত হচ্ছে নারায়ণগঞ্জের চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ফতুল্লার সাহারা সিটিকে মাদকের সিটিতে পরিনত করছে ভাই-বোন-ভগ্নিপতি!!
আমতলীতে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা
ফতুল্লায় কথিত রাইটার দালাল সহিদের ভয়াবহ প্রতারনা” এক জিডিতে ৮০ হাজার!!
আমতলীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতা সভা
আড়াইহাজারে জাল দলিল সম্পাদন ও খারিজকারীর মহানায়ক মোবারক হোসেন!
সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার
ব্রহ্মপুত্রে চীনের মেগা বাঁধ ঘিরে ভূমিকম্পের শঙ্কা, ঝুঁকিতে ভারত-বাংলাদেশ
সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল 
রুহুল শিকদার তো অত্র ইউপির বাসিন্দা না তাহলে মসজিদের উপদেষ্টা গঠন করার সে কে ?
বিসিকে ফ্লোর ভাড়া নিয়ে পরিশোধে কালক্ষেপনের অভিযোগ ডেবিল ফারুক খানের বিরুদ্ধে
Next
Prev
প্রচ্ছদ
সিকিউরিটি গার্ড মিলন যখন যমুনা ও মেঘনা ডিপোতে তেল চোরের মহানায়ক!

সিকিউরিটি গার্ড মিলন যখন যমুনা ও মেঘনা ডিপোতে তেল চোরের মহানায়ক!

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় তেল চুরির মহোৎসব চলছে জ্বালানি তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোতে। দীর্ঘদীন ধরে স্থাণীয় প্রশাসনের নাকের ডগা দিয়ে চোরাই তেলের রমরমা ব্যবসা চলে আসলেও রহস্যজনক নীরবতায় উৎসাহ পাচ্ছে তেল চোর মিলনসহ তার সাঙ্গপাঙ্গরা।

 

এমনকি, যমুনা ও মেঘনা ডিপোর আশে পাশে গড়ে উঠা বিভিন্ন চোরাই তেলের দোকানগুলো থেকে র্যাব, ডিবি, পুলিশ এবং সাংবাদিকদের নাম ভাঙ্গিয়ে মাসিক হাফতা তোলে থাকেন বলেও উঠেছে অভিযোগ। এদিকে, মিলনের চোরাই তেলের বিষয়ে, ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলমের সাথে কথা হলে তিনি জানান, পুলিশের নাম ভাঙ্গিয়ে কেউ মাসিক চাঁদা আদায় করলে তাকে ধরে পুলিশে সোপর্দ করার অনুরোধ করেন। তাছাড়, সুনিদিষ্ট ভাবে অভিযোগ জানালে আমরা মিলনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করব।

 

সূত্রে জানা যায়, জ্বালানি তেলের প্রথম ধাপ থেকেই শুরু হয় চুরি। নানা প্রক্রিয়ায় কোটি কোটি টাকার তেল লোপাট হচ্ছে। জ্বালানি তেল সরবরাহের বিভিন্ন পর্যায়ে পরিমাণে কম দেয়ার অভিযোগও রয়েছে। ডিপো থেকে তেল নিয়ে ফিলিং স্টেশনে যাওয়ার পথে এই তেলচোর মিলনের নেতৃত্বেই তেল লোপাটের ঘটনা ঘটছে। এলাকায় চোরাই তেল বিকিকিনির জমজমাট সিন্ডিকেট গড়ে উঠেছে এই তেলচোর মিলনের নেতৃত্বেই। জল পথে পরিবহণকালে জাহাজের গোপন খুপরির মাধ্যমেও তেল লোপাটের ঘটনা ঘটছে মিলনসহ তার সাঙ্গপাঙ্গদের নেতৃত্বে। দীর্ঘদিন ধরে নানাভাবে তেল চোর মিলনের নেতৃত্বে তেলচুরির ঘটনা ঘটলেও তা ঠেকানোর কার্যত কোন উদ্যোগ নেই কারও। অভিযোগ রয়েছে, এই তেলচোর মিলন স্থামীয় প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিশেষ পরিচয়দানকারী ব্যাক্তিদের মাসোয়ারা প্রদানের মাধ্যমে চোরাই তেলের ব্যবসা চালিয়ে আসছে বলেও উঠেছে অভিযোগ।

 

আর এভাবেই বছরের পর বছর ধরে লক্ষ লক্ষ টাকার তেল লোপাটের ঘটনা ঘটে আসলেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না এই তেল চোর মিলনের বিরুদ্ধে।

 

ফতুল্লায় যমুনা এবং মেঘনা অয়েল কোম্পনির সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার সাথে যোগায়োগ করা হলে তারা জানান, বিভিন্ন এবং বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটতে পারে। তবে, তেলচোর মিলনের বিষয়ে এর আগেও একাধিক অভিযোগে উঠেছে। তেলচোর মিলনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

 

ফতুল্লা মডেল থানার (ওসি) মাহাবুব আলম জানান, চোরাই তেল ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। পুলিশের অব্যাহত অভিযানে চোরাই তেল ব্যবসায়ীরা গাঁ দিয়েছে। এছাড়া চোরাই তেল ব্যবসায়ীদের একটি তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা অনুযারী তেলচোরদের আইনের আওতায় আনা হবে বলেও ওসি জানান।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!