নারায়ণগঞ্জ শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
রূপগঞ্জে শিক্ষিকা লাঞ্ছিত: হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০৫
জরুরী ঘোষনা
পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৮৭
আদালতপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান: আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩
ফতুল্লায় ফ্ল্যাটে তরুণীর ঝুলন্ত লাশ, প্রেমিক গ্রেফতার
প্রতারণা চিরতরে বন্ধ করতে জনসচেতনতা বাড়ানো হচ্ছে – প্রবাসীকল্যাণমন্ত্রী
হত্যা মামলায় জামিন পেয়েই আইভীর ‘জয় বাংলা’ স্লোগান,
রনির ভাগিনার রিফাতের নেতৃত্বে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ!!
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
বন্দরে স্ত্রীর গলা কেটে হত্যার পর স্বামীর আত্মসমর্পন
রূপগঞ্জের ভুলতায় মহাসড়কে দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
সোনারগাঁয়ে দেশীয় মদসহ গ্রেফতার-২
বিধবা কার্ড চালু হলে এমপির বউও কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ
বন্দরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১১
Next
Prev
প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়ায় গুজব: সরেজমিনে বিপরীত চিত্র

সোশ্যাল মিডিয়ায় গুজব: সরেজমিনে বিপরীত চিত্র

প্রকাশিতঃ

‎বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সরেজমিনে তার কোনো সত্যতা পাওয়া যায়নি। বস্তা প্রতি সাড়ে ৬ কেজি করে চাল কম দেওয়ার খবর ছড়িয়ে পড়লেও প্রতিবেদক নিজে বিতরণকেন্দ্রে উপস্থিত হয়ে বস্তা মেপে এবং ভোক্তাদের সাথে কথা বলে এর কোনো ভিত্তি পাননি।

 

‎বিতরণকেন্দ্রে সরজমিনে গিয়ে একাধিক চালের বস্তা বাছাই করে ওজন দিয়ে দেখা যায়, কোনো কোনো বস্তায় নির্ধারিত ৩০ কেজির চেয়ে সামান্য ২০০ থেকে ৩০০ গ্রাম কম-বেশি রয়েছে। তবে একে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখছেন উপস্থিত উপকারভোগীরা। কয়েক কেজি চাল কম পাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন তারা। এ ছাড়া কর্মসূচির কার্ডধারীদের তালিকা ধরে একাধিক ভোক্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারাও সঠিক পরিমানে চাল পাওয়ার কথা জানান এবং বিতরণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

 

‎চাল সরবরাহের বিষয়ে ‘যমুনা চাউল রাইস এজেন্সি’র মালিক মো. শাহাদাত হোসেন জানান, বন্দর সিএসডি খাদ্য গুদাম থেকে সরকারি তদারকিতে উপজেলা ১০ জন ডিলারের কাছে নিয়ম মেনে চাল সরবরাহ করা হয়। সেখানে অনিয়ম করার কোনো সুযোগ নেই এবং এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ তিনি পাননি।

 

‎অন্যদিকে কলাগাছিয়া ইউনিয়নের ডিলার দিদার বলেন, “সামাজিক মাধ্যমে চাল কম দেওয়ার যে কথা রটেছে তা সম্পূর্ণ মিথ্যা। ভোক্তারা চাইলে নিজেই মেপে চাল নিতে পারেন। যেকোনো ভোক্তা বা প্রতিনিধি সরাসরি এসে সত্যতা যাচাই করতে পারেন।”

 

‎সরেজমিন পরিদর্শন ও তথ্যানুসন্ধানে চাল কম দেওয়ার গুজবের সত্যতা না মিললেও, সরকারি খাদ্য বিতরণ কার্যক্রমে নির্ধারিত ওজন পুরোপুরি নিখুঁত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি বজায় রাখা উচিত বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!