বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন

ষ্টাফ রিপোর্টার: বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি ) নারায়ণগঞ্জ জেলার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ১৫ মে বিকেলে নগরীর এক রেষ্টুরেন্টে বিএসপির কেন্দ্রীয় কমিটির সভাপতি আশীষ কুমার দাস ও সাধারন সম্পাদক অ্যাড.সুমন কুমার রায় স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে টনি সনাতন মল্লিককে সভাপতি ও অভিরাম সুত্রধরকে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত […]
ভাইরাল হওয়া ফোনালাপ নিয়ে ব্যবসায়ী আজাদের এক মুখে দুই কথা

নারায়ণগঞ্জের ফতুল্লায় বহিষ্কৃত বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর হুমকি দেওয়ার একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার ঘটনায় ভিন্ন ভিন্ন কথা বলছেন ব্যবসায়ী আজাদ। রিয়াদ চৌধুরীর সাথে ব্যবসায়ী আজাদের কথপোকথনের সেই অডিও ক্লিপের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করে নেন ও সংবাদ প্রকাশ করতে নিষেধ করেন প্রতিবেদককে। এবং হুমকি দেওয়ার বিষয়ে নানা ব্যখ্যা দেন। তবে সম্প্রতি […]
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে সোনারগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) বিকেলে সোনারগাঁয়ের মেঘনা বেপারী ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র […]
বন্দরে মাদক ব্যবসায় বাধা দেয়ায় মারধর, ভাংচুর

বন্দর প্রতিনিধি // বন্দরে মাদক ব্যবসায় বাধাঁ দেয়ার জের ধরে রাজমস্ত্রীর পরিবারের সদস্যদের মারধর, ভাংচুর ও লোপাটের অভিযোগ পাওয়া গেছে। একই এলাকার সাগর গংরা নগদ ৭০ হাজার টাকা ও ভাংচুর করে ২০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে। এ ঘটনায় সাদেক মিয়ার ছেলে মাসুম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মালিবাগ এলাকার মোঃ সাগর (২৫), […]
হিরনকে বাঁচাতে সায়রা গার্ডেনে গোপন বৈঠক

বহিষ্কার হওয়ার আশঙ্কা তৈরি হওয়া বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরনকে নিয়ে গোপন সভা করেছেন মহানগর বিএনপির একজন শীর্ষ নেতা। শুক্রবার ১৬ মে রাতে বন্দরের মদনপুর এলাকায় অবস্থিত সায়রা গার্ডেন রিসোর্টে উক্ত গোপন সভাটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে ওই নেতা ছাড়াও বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন, সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ লিটন সহ […]
বন্দরে পুলিশের সঙ্গে সখ্যতায় বিএনপি নেতার মামলা বানিজ্য, অডিও ভাইরাল

বন্দর প্রতিনিধি : এএসপি সার্কেল ও ওসি’র সঙ্গে সখ্যতা গড়ে তুলে বন্দরে এক বিএনপি নেতার মামলা বানিজ্য চাঁদাবাজির অভিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার গ্রেপ্তারকৃত আসামি আওয়ামীলীগ নেতার ছেলের কাছ থেকে ৬ লাখ টাকা ও , এএসপি সার্কেল এবং ওসি’র নামে এক লাখ টাকা ঘুষ দাবি সহ মোট ৭ […]
জালকুড়িতে থানার নিষেধাজ্ঞা সত্বেও আওয়ামী ডেবিল মফিজুলের স্থাপনা নির্মান অব্যাহত

ষ্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি সীমা ডাইং সংলগ্ন ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে দোকানঘর নির্মানের প্রতিবাদ করায় চিহৃিত ভূমিদস্যু ও আওয়ামী লীগের ডেবিল মোঃ মফিজুল ইসলামের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে ভুক্তভোগী আবদুল মতিন নামের এক ব্যক্তি সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। আব্দুল মতিন সিদ্ধিরগঞ্জের এনায়েতনগরের গোদনাইল এলাকার বাসিন্দা এবং মৃত মোহাম্মদ আলী […]
জনগণের অগ্রগতির একমাত্র অবলম্বন বিএনপি ঘোষিত ৩১ দফা- আঃ হালিম

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম বলেছেন, বিএনপি ঘোষিত ৩১ দফা রাজনীতির মহাকাব্য। এই দফার মধ্যেই শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ মানুষের মৌলিক অধিকার এবং বাস্তবায়নের পথ দেখানো হয়েছে। আমাদের এই ভাবনাকে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তিনি শনিবার বিকালে জামালপুরের ইসলামপুরে চিনাডুলী ইউনিয়নের ডেবরাইপেচ গ্রামে […]
দক্ষিনাঞ্চলের অস্বচ্ছল নারীদের প্রশিক্ষন শেষে সেলাই মেশিন বিতরন

মাইনুল ইসলাম রাজু ,আমতলী (বরগুনা) প্রতিনিধি। বসুন্ধরা গ্রুপের সহায়তায় শুভসংঘের উদ্যোগে বরগুনার আমতলী ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার অসহায় এবং অস্বচ্ছল ৩০ জন নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১টায় আমতলী পৌরসভা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই […]
মামলা বাণিজ্যের শিকার সংবাদকর্মী জিসানের মুক্তির দাবী ছাত্র ফেডারেশনের

বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা এবং সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহা এক যৌথ বিবৃতিতে সারাদেশে চলমান মামলা বাণিজ্য এবং সংবাদকর্মী জান্নাতুল ফেরদৌস জিসান এর গ্রেফতারের নিন্দা জানান। সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “সারাদেশের মতো নারায়ণগঞ্জেও মামলা বাণিজ্য এবং প্রশাসনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার যে, ধারাবাহিক অপচেষ্টা চলছে, তা […]
আলীরটেকের কুঁড়েরপাড় এলাকায় আ” লীগ নেতা আজিজের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ

ষ্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ৫নং আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আজিজের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়,আব্দুল আজিজ বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার পুত্র ইকবাল হোসেন ও খোকনকে নিয়ে কুড়েরপাড় এলাকার নিরীহ মানুষের জমিজমা দখল করে রেখেছিল।উক্ত এলাকার নিরীহ আহছানুল্লাহ এর পুত্র সোহেলের জমি নিয়ে বিরোধের জের […]
আগামী নির্বাচনে ইসলামী শক্তিকে ভোট দিন – মাওলানা লোকমান হোসাইন

জাতি অনেক দল, অনেক নেতা ও নীতির শাসন দেখেছে; কিন্তু ইসলামের শাসন দেখে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দফতর সম্পাদকসম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরীবলেছেন, জাতি অনেক দল, অনেক নেতা ও নীতির শাসন দেখেছে। কিন্তু ইসলামের শাসন দেখে নাই। এ কারণেই স্বাধীনতার এতোগুলো বছর পরেও দেশে কাংখিত সমৃদ্ধি, সুশাসন ও মুক্তি আসে নাই। এবার সুযোগ এসেছে […]
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড, তিনজন খালাস

মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় প্রধান আসামি হিটু শেখকে (বোনের শ্বশুর) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। এ রায়ে তার স্ত্রী জাহেদা বেগম, সন্তান সজীব শেখ […]
আরব আমিরাতে আ.লীগ নেতাদের সম্পদের পাহাড়, টাকা ফেরত দিতে ইতিবাচক সাড়া

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী ও তার পরিবার এবং তাদের ঘনিষ্ঠ ১০ ব্যবসায়ী গ্রুপের জালিয়াতির ঘটনা ছয়টি সংস্থা থেকে অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। এরই মধ্যে তদন্তে ছয়টি শিল্পগ্রুপের নামে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সম্পদ ও বিনিয়োগের সন্ধান পাওয়া গেছে। এসব অর্থসম্পদ দিয়ে তারা সেখানে নামে-বেনামে ব্যবসা পরিচালনা করছেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের একজন সাবেক […]
আরও দুই মামলায় গ্রেফতার দেখানো হলো আইভীকে

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জুলাই আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ আরও দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার ১৭ মে বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে শুনানি শেষে তাকে এসব মামলায় গ্রেফতার দেখানো হয়। এর আগে আদালতে শুনানির জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানিতে গাজীপুর […]
রিয়াদ চৌধুরীর চাদাঁবাজির সহযোগী এসকে শাহিনকে বহিস্কার ও গ্রেফতারের দাবী

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লা থানা বিএনপির বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর চাঁদাবাজ গ্রুপের অন্যতম সহযোগী ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এসকে শাহীনকে দল থেকে বহিস্কার ও গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহন করার দাবী জানিয়েছেন বিএনপির ত্যাগী নেতাকর্মী ও এসকে শাহীনের চাঁদাবাজির শিকার ভুক্তভোগী ব্যবসায়ী মহল। সরেজমিন শিবু মার্কেট, কায়েমপুর,সস্তাপুর,কুতুবাইল এলাকার ঘুরে জানা গেছে […]
পাগলায় ব্যবসায়ী নান্টুকে গুলি করে হত্যাচেষ্টার আসামী গ্রেফতার

ফতুল্লা প্রতিনিধিঃ গত ১লা মে ২০২৫ তারিখ ফতুল্লা থানাধীন পাগলা বাজারস্থ আলহাজ্ব আফসার করিম প্লাজার সামনে একটি হত্যা চেষ্টার ঘটনা ঘটে। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা […]
