নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
Next
Prev
প্রচ্ছদ
পাগলায় ব্যবসায়ী নান্টুকে গুলি করে হত্যাচেষ্টার আসামী গ্রেফতার

পাগলায় ব্যবসায়ী নান্টুকে গুলি করে হত্যাচেষ্টার আসামী গ্রেফতার

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ফতুল্লা প্রতিনিধিঃ

 

গত ১লা মে ২০২৫ তারিখ ফতুল্লা থানাধীন পাগলা বাজারস্থ আলহাজ্ব আফসার করিম প্লাজার সামনে একটি হত্যা চেষ্টার ঘটনা ঘটে। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-৯, তারিখ ৩ মে ২০২৫ ইং

মামলার ধারা-১৪৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত ঘটনার সাথে জড়িত আসামীকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

 

ঘটনা সূত্র ও এজাহার পর্যালোচনায় জানা যায় যে, গত ১লা মে রাম পৌনে ৮টায় বাদীর ছোট ভাই ভিকটিম জাহিদুল ইসলাম নান্টু (৫৪) তাহার ব্যক্তিগত টয়োটা হেরিয়ার গাড়ী যোগে ড্রাইভার শাহীনকে সহ ঘটনাস্থল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় মুন্সিখোলার দিক হইতে একটি অজ্ঞাত নামা মোটর সাইকেল যোগে ৩ জন ব্যক্তি এসে ভিকটিমের গাড়ীর পিছনে মোটর সাইকেল রেখে ২ জন নেমে এসে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ী গুলি বর্ষন শুরু করে।

 

উক্ত গুলিতে গাড়ীর পিছনের গ্লাস ভেঙ্গে ভিকটিমের বাম হাতে, বুকে, পেটে গুলি বিদ্ধ হয়ে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং গাড়ীর বিভিন্ন জায়গায় গুলিতে ক্ষতিগ্রস্থ হয়। তাৎক্ষনিক ভাবে ড্রাইভার দ্রুত গাড়ী চালিয়ে চিকিৎসার জন্য জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়া, নারায়ণগঞ্জ নিয়ে আসে এবং বাদী ও তার পরিবারের লোকজনকে সংবাদ দিলে ভিকটিমের আত্মীয় স্বজন হাসপাতালে এসে অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে ভিকটিমকে নিয়ে এ্যাম্বোলেন্স যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা করে।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে ভিকটিমের অবস্থা আরো আশংকা জনক হওয়ায় তাকে তাৎক্ষনিকভাবে ঢাকা আজগার আলী, গেন্ডারিয়া হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত ডাক্তার দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশন সম্পন্ন করে। বর্তমানে ভিকটিম আজগর আলী গেন্ডারিয়া হাসপাতালে লাইফ সাপর্টে আছে। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই নুরুল ইসলাম (৬৫), পিতা- মৃত আফসার করিম বাদী হয়ে ফতুল্লা থানায় অজ্ঞাত নামা ৪/৫ জন ব্যক্তিকে আসামী করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

 

মামলাটি রুজু হওয়ার পর থেকে অজ্ঞাত নামা আসামীদের সনাক্তকরণ এবং গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১১, ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সাহায্যে এবং গোপন তথ্যের ভিত্তিতে উক্ত ঘটনার সাথে জড়িত সন্ধিগ্ধ আসামী ঢাকা শ্যামপুর এলাকার পান্নার ছেলে তুহিন মিয়া (৩২), কে

 

ফতুল্লা থানাধীন পিলকুনি এলাকা হতে শুক্রবার বিকেল ৪টায় গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও আসামীর বিরূদ্ধে দেশের বিভিন্ন থানায় বিস্ফোরক আইন, হত্যা চেষ্টা, মাদক, চুরিসহ ০৮ টি মামলা রয়েছে।

 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!