নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
Next
Prev
প্রচ্ছদ
ভাইরাল হওয়া ফোনালাপ নিয়ে ব্যবসায়ী আজাদের এক মুখে দুই কথা

ভাইরাল হওয়া ফোনালাপ নিয়ে ব্যবসায়ী আজাদের এক মুখে দুই কথা

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জের ফতুল্লায় বহিষ্কৃত বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর হুমকি দেওয়ার একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার ঘটনায় ভিন্ন ভিন্ন কথা বলছেন ব্যবসায়ী আজাদ। রিয়াদ চৌধুরীর সাথে ব্যবসায়ী আজাদের কথপোকথনের সেই অডিও ক্লিপের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করে নেন ও সংবাদ প্রকাশ করতে নিষেধ করেন প্রতিবেদককে। এবং হুমকি দেওয়ার বিষয়ে নানা ব্যখ্যা দেন। তবে সম্প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরী গ্রেফতার ও বহিষ্কার হলে অডিও ক্লিপটি এডিট করা বলে দাবি করেন ওই ব্যবসায়ী আজাদ। এমনকি তিনি এলোমেলো বক্তব্যও দিয়েছেন। তবে এই বক্তব্য দেওয়ার সময় তিনি সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দিতে পারেননি। এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

 

জানা গেছে, গত মঙ্গলবার (১৩ মে) বিএনপি নেতা রিয়াদ চৌধুরীর একটি অডিও রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে। সেই রেকর্ডে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক (সাবেক) রিয়াদ মোহাম্মদ চৌধুরী ফোনে আজাদ প্লাজা গার্মেন্ট অ্যান্ড ডাইং কারখানার মালিক আজাদ হোসেনকে হুমকি দেন। সেখানে তিনি বলেন, ‘ফ্যাক্টরিতে আগুন ধরিয়ে দেব।’ দীর্ঘ সময়ের সেই রেকর্ডে ব্যবসায়ীকে শাসিয়েছেন সাবেক বিএনপি নেতা রিয়াদ।

 

এই ফোনালাপের অডিও রেকর্ডটি সাংবাদিক রবিউল ইসলামের কাছে আসলে তিনি সংবাদ করার জন্য ব্যবসায়ী আজাদকে ফোনে প্রশ্ন করেন। সেই রেকর্ডটি ভয়েজ অব নারায়ণগঞ্জের প্রতিবেদকের কাছে এসেছে। সেই রেকর্ডের এক অংশে সাংবাদিক রবিউল ইসলাম ব্যবসায়ী আজাদকে প্রশ্ন করে বলেন, রিয়াদ ভাইয়ের সাথে আপনার একটি ফোনলাপের অডিও রেকর্ড আমার হাতে এসেছে। সেই রেকর্ডে শুনতে পেয়েছি, ‘তিনি (রিয়াদ চৌধুরী) আপনার ফ্যাক্টরী জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।’ এ নিয়ে নিউজ করবো। এর প্রতি উত্তরে ব্যবসায়ী আজাদ বলেন, তুমি এই বিষয়ে থেমে যাও, বাবা। এটা নিয়ে আর আগাইও না। ও (রিয়াদ) আমার  সমন্ধির ছেলে। তুমি চাইপা যাও, আমি তোমাকে রিকোয়েস্ট (অনুরোধ) করলাম। এটা আমাদের পারিবারিক ব্যাপার, চাইপা যাও। এটা নিয়ে আমি আর কিছু করতে চাইনা। পরে আমি তোমাকে সাক্ষাতে এ বিষয়ে কথা বলবো।’

 

রিয়াদ চৌধুরীকে কোন চাঁদা দিয়েছেন কিনা- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ী আজাদ বলেন, না, এরকম কিছু না।

 

আপনাকে ফোনে হুমকি দিলো কেন-এমন প্রশ্নের জবাবে আজাদ বলেন, ‘৫ আগস্ট পুরো বাংলাদেশে একটা বিশৃঙ্খল ছিল। ওই সময় যে যাকে পারছে করছে। এটা তুমি কিভাবে নেও সেটা জানিনা। এটা আসলে বলার ভাষা আমার নাই।

 

ওই সময় সে (রিয়াদ) সুযোগ নিতে চেয়েছিল নাকি-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যাই হোক আমি এ ব্যাপারে কথা বলতে চাইনা। তুমি আর এটা নিয়ে আগাইওনা। আমি তোমাকে রিকোয়েস্ট করলাম।

 

যদিও ফোনালাপের শুরুতে রিয়াদ চৌধুরীর সাথে ঝামেলার কথা অস্বীকার করেন ওই ব্যবসায়ী। তবে ফোনালাপের সুনিদিষ্ট বিষয় সমূহের বর্ণনা দেওয়া শুরু করলে বিষয়টি স্বীকার করে প্রতিবেদককে নিউজ করতে বারণ করেন এই ব্যবাসয়ী।

 

এদিকে এই ঘটনার পরে গত বৃহস্পতিবার (১৫ মে) সকালে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফতুল্লা থানা বিএনপির (সাবেক) সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে থাইল্যান্ডে যাওয়ার পথে আটক করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ফতুল্লা থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। একইদিনে তার দলীয় সকল পদ থেকে বহিষ্কার করে বিএনপি দলটি।

 

তবে রিয়াদ মোহাম্মদ চৌধুরী গ্রেফতারের পর ওই দিন বিকেলে এই নেতাকর্মী ও অনুসারীরা আদালত প্রাঙ্গণে ভিড় করে। সেখানে তার নেতাকর্মীদের মাঝে ব্যবসায়ী আজাদকে দেখা গেছে। ভীতসন্ত্রস্ত অবস্থায় রিয়াদ চৌধুরীর নেতাকর্মীদের মাঝে দাঁড়িয়ে সাংবাদিকদের বক্তব্য দেন ব্যবসায়ী আজাদ। এমনকি তিনি এতোটাই ভীতসন্ত্রস্ত ছিল যে, উপস্থিত সাংবাদিকরা তাকে প্রশ্ন করার ৫ সেকেন্ড পর তিনি উত্তর দেন।

 

ফোনালাপের অডিও রেকর্ড সম্পর্কে  আজাদ গার্মেন্ট ও ডাইং এর মালিক আজাদ বলেন, এটা আমাদের পারিবারিক বিষয়। রিয়াদ চৌধুরী আমার ভাগনে, ও আমার সমন্ধির ছেলে। ওর সাথে আমার পারিবারিক সম্পর্ক। তার বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই।

 

তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে রবিউল নামে এক সাংবাদিক আমাকে ফোন করে বলেন, রিয়াদ চৌধুরীর সাথে আমার কথাপোকথনের একটা রেকর্ড রয়েছে, তিনি সেটা ফাঁস করে দেবেন। ওই সময় আমি তাকে এটা করতে নিষেধ করি এবং বলি এটা আমাদের পারিবারিক ব্যাপার। এটা আগে বাড়াইও না। এ বিষয় নিয়ে আমার সাথে রিয়াদের কোন দ্বন্দ্ব নেই।

 

কল রেকর্ড ফাঁস করার বিষয়টি আপনি দেখেছেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কল রেকর্ডটি দেখিনি, তবে শুনেছি (অন্যদের কাছ থেকে শুনেছি)।

 

ফাঁস হওয়া কল রেকর্ডটি সঠিক কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কল রেকর্ডের পুরোপুরি সঠিক নয়। এতে কিছুটা এডিট করা আছে।

কল রেকর্ডের কোন ইস্যুগুলো আপনার কাছে এডিটিং মনে হচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমি বলতে পারবো না। এটা দীর্ঘদিনের বিষয়। অনেক দিনের বিষয়। এটা একটা প্রযুক্তির মাধ্যমে এডিট করা হয়েছে।

 

এ সময় উপস্থিত সাংবাদিকরা ব্যবসায়ী আজাদকে এ বিষয়ে আরও প্রশ্ন করতে চাইলে তাকে ঘিরে রাখা রিয়াদ চৌধুরীর অনুসারী ও কর্মীরা ধন্যবাদ দিয়ে সেখান থেকে তাকে নিয়ে চলে যান। এই ব্যবসায়ীকে আর কথা বলতে দেননি।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!