নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে পুলিশের সঙ্গে সখ্যতায় বিএনপি নেতার মামলা বানিজ্য, অডিও ভাইরাল

বন্দরে পুলিশের সঙ্গে সখ্যতায় বিএনপি নেতার মামলা বানিজ্য, অডিও ভাইরাল

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

বন্দর প্রতিনিধি :  এএসপি সার্কেল ও  ওসি’র সঙ্গে সখ্যতা গড়ে তুলে বন্দরে এক বিএনপি নেতার মামলা বানিজ্য চাঁদাবাজির  অভিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।  বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার গ্রেপ্তারকৃত  আসামি আওয়ামীলীগ নেতার ছেলের কাছ থেকে  ৬ লাখ টাকা ও ,  এএসপি সার্কেল এবং  ওসি’র নামে এক  লাখ টাকা ঘুষ  দাবি সহ মোট ৭ লাখ টাকা চাঁদা দাবি  করেছেন বন্দর উপজেলা বিএনপি’র সভাপতি মাজহারুল ইসলাম হিরণ। বিএনপি নেতা হিরণের অপকর্মের অডিও ভাইরালে ৫ আগস্টের পরের নানা কর্মকাণ্ড নিয়ে  সমালোচনার ঝর বইছে সর্বত্র।  সম্প্রতি  চাঁদাবাজির অডিও   ফাঁস হওয়ায় হিরণের অপকর্মের বিরুদ্ধে ফুঁসে উঠেছে উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। তৃণমূল নেতাকর্মীদের চাপের মূখে  প্রাথমিক ভাবে বিএনপি নেতা হিরণকে কারণ দর্শানোর নোটিশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

তৃতীয় অডিওতে উপজেলা ধামগড় ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য আওয়ামীলীগ নেতা সফুরউদ্দিনের ছেলে জাহাঙ্গীরকে বিএনপি নেতা হিরণ বলছে,  পুলিশকে টাকা না দিল আরো মামলা দিবে।সোনারগাঁও বন্দর দুই থানার দায়িত্বে থাকা এএসপি সার্কেল ও  বন্দর থানার ওসিকে ম্যানেজ করতে হবে।  এতে তোমারই লাভ। তোমার হাত দিয়ে দিও। পুলিশতো ঘুষ খায়। এজন্য আমাকে বিশ্বাস না করতে পারে। যদি মনে করে আমি কিছু রেখে দিয়েছি। তুমি সকালে এসো। আমি ওসিকে সকালে এনে রাখবো তোমার হাত দুইজনকে দিও। তোমার সঙ্গে পরিচয়  হইলো। ভবিষ্যতের তোমার এবং বাবার ভালো হইবে। ব্যবসা বানিজ্য করলে তাদের দুইজনকেই  তোমাদের পক্ষে দরকার আছে।  সর্বশেষ আসামির ছেলে জাহাঙ্গীর উত্তরে বলেন এতো টাকা নাই। এক লাখ টাকা নিয়া আসমুনে।

ভুক্তভোগী জাহাঙ্গীর জানান, পুলিশের সামনে বাবাকে পিটিয়ে পা ও কোমড় ভেঙে  ফেলে হিরণের লোকজন। পরবর্তীতে  বাবাকে আরো মামলা থেকে বাঁচাতে ৭ লাখ টাকা বিএনপি নেতা হিরণকে  দিতে হয়েছে।

 

বন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাওলাদ মাহমুদ সহ  একাধিক নেতারা জানান, ৫ আগস্টের পর বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজাহারুল ইসলাম হিরণের বিএনপি তৃণমূল নেতাকর্মীদের  দুরে সরিয়ে আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনীর লোকজন কাছে টেনে শিল্পপ্রতিষ্ঠান দখল, জমি দখল,  চাঁদাবাজি, মামলা বানিজ্য নানা অপরাধ কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ সহ তৃনমুল নেতাকর্মীরা।  নানা অপকর্মের ঘটনায় বহিষ্কারের দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক নেতাকর্মীরা।

বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাজাহারুল ইসলাম হিরণ বলেন, মিথ্যা অডিও রেকর্ড ফাঁসের ঘটনায় আমাকে শোকজ করে ৭২ ঘন্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

 

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম বলেন, একটি অডিও ক্লিপ আমাদের হস্তগত হয়েছে। সেখানে শোনা যায় বিএনপি নেতা হিরণ পুলিশের সঙ্গে সখ্যতা গড়ে দেয়ার কথা শুনতে পাওয়া যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। নির্দেশ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার এএসপি (সার্কেল খ ) আসিফ ইমাম বিষয়টি অস্বীকার করে বলেন, অডিও রেকর্ড ফাঁসের ঘটনাটি কেউ জানায় নি।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!