নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
জালকুড়িতে থানার নিষেধাজ্ঞা সত্বেও আওয়ামী ডেবিল মফিজুলের স্থাপনা নির্মান অব্যাহত

জালকুড়িতে থানার নিষেধাজ্ঞা সত্বেও আওয়ামী ডেবিল মফিজুলের স্থাপনা নির্মান অব্যাহত

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ষ্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি সীমা ডাইং সংলগ্ন ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে দোকানঘর নির্মানের প্রতিবাদ করায় চিহৃিত ভূমিদস্যু ও আওয়ামী লীগের ডেবিল মোঃ মফিজুল ইসলামের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে ভুক্তভোগী আবদুল মতিন নামের এক ব্যক্তি সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

আব্দুল মতিন সিদ্ধিরগঞ্জের এনায়েতনগরের গোদনাইল এলাকার বাসিন্দা এবং মৃত মোহাম্মদ আলী ও মনোয়ারা বেগমের পুত্র ।

 

থানায় অভিযোগ সুত্রে জানা যায়, জালকুড়ি মৌজার আর.এস ৪৭৬৭ দাগে আমার ৫ শতাংশ জমি রয়েছে। যা আমার ভগ্নিপতি জয়নাল আবেদিন ২০১৪ সালে অনিক কুমার বসুর কাছ থেকে ক্রয় করেন। সেই জমিতে আমরা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। কিন্তু দীর্ঘদিন ধরে ভুমিদস্যু মৃত হেলালউদ্দিন,মাতা রোজিয়া্ বেগমের পুত্র মোঃ মফিজুল ইসলাম (৫৮) সহ আরও ১০-১২ জন ব্যক্তি আমার জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে।

 

তিনি জানান,  ২০২৫ সালের ২৫ এপ্রিল  জমির উপর স্থাপনা নির্মাণের সময় বিবাদীরা বাধা প্রদান করে। মতিন দলিলপত্র দেখিয়েও নিজ জমিতে দোকানঘর নির্মাণ করতে পারেননি। বরং, বিবাদীরা দলিলপত্র ছিঁড়ে ফেলে অকথ্য ভাষায় গালাগাল করে দেশীয় অস্ত্রের মুখে জমি ছাড়তে বাধ্য করে। পরে  নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা (মামলা নং- ২৩২/২০১৯) দায়ের করেন। আদালত মামলার রায় না হওয়া পর্যন্ত জমিতে কোনো রকম স্থাপনা নির্মাণ না করার ঘোষণা প্রদান করেন।

 

তিনি আরও জানান, কিন্তু আদালতের আদেশ অমান্য করে গত শুক্রবার ২৫ এপ্রিল বিকালে বিবাদী মোঃ মফিজুল ইসলাম ও তার সহযোগীরা আমার জমিতে অনধিকার প্রবেশ করে। তারা প্রায় তিন হাজার ইট এবং সাইনবোর্ড ভেঙে ট্রাকে তুলে নিয়ে যায় এবং জোরপূর্বক দেয়াল নির্মাণের কাজ শুরু করে। বাধা দিতে গেলে আমাকে অস্ত্রের ভয় দেখানো সহ আমাকে হত্যার হুমকি দিয়ে এলাকা ছাড়তে বলে। তারা আরো বলে যে, ‘তুই যদি এই জমি নিয়ে বাড়াবাড়ি করিস তাহলে তোকে জীবনের তরে শেষ করিয়া ফেলিবো।

আওয়ামী লীগ নেতা মোঃ মফিজুল ইসলাম মুন্সিগঞ্জ -২ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমানে পলাতক সাগুফতা ইয়াসমিন এমিলির প্রভাব খাটিয়ে সামনের ৫ শতাংশ জমি দখল করে নেয়।সেখানে বর্তমানে বিশাল আকৃতির একটি গেইট,দোকানঘর ৪/৫ টি নির্মান করে।এমপি এমিলির প্রভাবে বিভিন্ন লোকের জমি দখল করে নেয়।বন বিভাগের অনুমতি ছাড়া কয়েকটি গাছ কেটে ফেলার অভিযোগ রয়েছে । থানায় বসে শালিশ হলেও মফিজুল ইসলাম কাউকে তোয়াক্কা করছেনা।সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওয়াসিম,দায়িত্ব প্রাপ্ত তদন্ত কর্মকর্তা এএসআই রাশেদুল ইসলাম আদালতের মামলা শেষ না হওয়া পর্যন্ত কোন ধরনের স্থাপনা নির্মান না করতে বললেও ভূমিদস্যু মফিজুল ইসলাম তাতে কর্নপাত না করেই নির্মাণ কাজ চালিয়ে আসছে।

 

অভিযোগকারী ভুক্তভোগী আবদুল মতিনের দাবি, ঘটনার যথাযথ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। এসকল ভুমিদস্যু সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও র‌্যাবের উধ্বর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওয়াসিম মুঠোফোনে বলেন,থানায় বসেছিলাম। তারা না মানায় উভয় পক্ষকে কোর্টে যেতে বলেছি।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!