নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে ছাত্রদলের হামলা ও ভাঙচুর, আহত ১০
ফতুল্লায় ডিস ব্যবসায়ীর বাড়িতে হামলা, মারধর,টাকা ও স্বর্নালংকার লুট
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
কাশিপুরে রাজনৈতিক ও প্রশাসনের শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার!
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
Next
Prev
প্রচ্ছদ
পল্টনে মিছিলের মাষ্টারমাইন্ড যুবলীগ নেতা হারুন অর রশিদ আরিফ গং!

পল্টনে মিছিলের মাষ্টারমাইন্ড যুবলীগ নেতা হারুন অর রশিদ আরিফ গং!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফেসবুকে ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের নেতাকর্মীদের সক্রিয় করে তাদের দিয়ে ঢাকায় ঝটিকা মিছিল বের করার নেপথ্যে নায়ক হিসেবে অগ্রনী ভুমিকা পালন করেছেন ফতুল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুন অর রশিদ আরিফ। এমনটাই চাউর হয়েছে পুরো ফতুল্লাজুড়ে। রবিবার ২৪ আগষ্ট ঢাকার সেই ঝটিকা মিছিলের পর ১২ জনের নাম উল্লেখ এবং আড়াই শতাধিক অজ্ঞাতনামা আসামী করে ঢাকার পল্টন থানায় একটি মামলাও হয়েছে। সেই মামলায় বন্দরের খান মাসুদের কর্মী রাজু ওরফে ষ্টান্ড রাজু এবং কুতুবপুরের মীর হোসেন মিরুর এক কর্মী সাঈদ শেখকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।
ব্যাপক তথ্যানুসন্ধানে জানা যায় যে, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মীর হোসেন মিরু এবং ফতুল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুন অর রশিদ আরিফের সার্বিক সহযোগিতার মাধ্যমেই ফেসবুকে ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে নারায়ণগঞ্জের বন্দর,ফতুল্লা ও কুতুবপুরে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী দোসররা একে অপরের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে সার্বক্ষনিকভাবে। ঢাকার পল্টনে সেদিনের মিছিলের বিষয়ে মীরু,আরিফ ও খান মাসুদের সাথে যোগাযোগ করেই তারা নারায়ণগঞ্জ থেকে শতাধিত নেতাকর্মীকে ঢাকায় নিয়ে যায়। সেই ঘটনায় যে মামলা হয়েছে এবং মামলার এজাহারনামীয় আসামীরা কিন্তু সবাই নারায়ণগঞ্জের। তবে কুতুবপুরে মিরু সমর্থকদের সংখ্যা বেশী বলে জানা যায়। এদের মধ্যে কুতুবপুরের সাঈদ শেখ, নাঈম শেখ,ইভানসহ আরো অনেকে রয়েছে।
তবে একাধিক সুত্রে জানা যায় যে,কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক এবং ফতুল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুন অর রশিদ আরিফের তৈরী ম্যাসেঞ্জার গ্রুপে সার্বক্ষনিক সকলের সাথে যোগাযোগ রক্ষা করে চলেন হারুন অর রশিদ আরিফ নিজে এবং ফতুল্লার সামসুল হক আরজু,আলামিন হোসেন আলভি,মো.উপল,নাজমুল হাসান,ফতুল্লা থানা ছাত্রলীগের কার্যকরী সদস্য ইমরান হোসেন শুভ,সোহাগ,রাব্বি দেওয়ান, নাঈম প্রকাশসহ শতাধিক আওয়ামী দোসর। তারা প্রতিদিন যার যার স্থানে অবস্থান করেই উক্ত ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করেই নারায়ণগঞ্জসহ রাজধানীর আশপাশে ঝটিকা মিছিলসহ নানাবিধ অরাজকতামুলক কাজের প্রস্তুতি নিচ্ছে। মীর হোসেন মিরু,হারুন অর রশিদ আরিফ এবং খান মাসুদগংরা নিজেদেরকে আবারও আগের স্থানে নিতে শামীম ওসমানের পরামর্শেই এরুপ অরাজকতায় লিপ্ত হয়েছে বলে একাধিক সুত্রে জানা যায়। তবে ঢাকার পল্টনের ঘটনায় দায়েরকৃত মামলায় বেশীরভাগ ফতুল্লা,পাগলা এবং বন্দরে অবস্থান করছেন বলে জানা যায় এবং তারা সবাই নিজেদেও অবস্থানে থেকে ঘাপটি মেরে লুকিয়ে আছে।
তবে সাধারন মানুষের অভিমত যে,ফতুল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুন অর রশিদ আরিফকে গ্রেফতার করতে পারলেই এ ম্যাসেঞ্জার গ্রুপ এবং তাদেও সদস্য ও তাদেও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিস্তারিত অনেক অজানা তথ্য জানতে পারবে আইন-শৃংখলাবাহিনীর সদস্যরা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!