ইসলামপুরে বিএনপির আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্দ্যেগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামের সামনে থেকে উপজেলা শ্রমিক দলের আয়োজনে ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবুর নেতৃত্বে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রদক্ষিণ করে থানা মোড় বটতলায় সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম […]
ফতুল্লায় ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ফতুল্লায় ৪৮ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন পয়ঃনিস্কাশন ড্রেন থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে ড্রেন থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের বয়স […]
তিন বিষয়ে একমত এনসিপি ও ইসলামী আন্দোলন

বিএনপির পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং চরমোনাইর পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনও বিভিন্ন দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে। গতকাল বুধবার এবি পার্টি এবং এনসিপির সঙ্গে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে আলোচনায় বসে ইসলামী আন্দোলন। এর আগে গণসংহতি আন্দোলনের সঙ্গে বাংলামটরে দলের অস্থায়ী কার্যালয়ে বৈঠক করে এনসিপি। যুগপৎ আন্দোলনের মিত্র এবং সমমনা দলগুলোর সঙ্গে এপ্রিলের […]
বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো?

বাংলাদেশে ইসলামপন্থি দলগুলোর মধ্যে মতের ভিন্নতা, রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও এখন নির্বাচন লক্ষ্য করে ‘এক বাক্সে ভোট আনার’ স্লোগান তোলা হয়েছে। কওমী মাদ্রাসাভিত্তিক পাঁচটি দল নির্বাচনি জোট করার তৎপরতা চালাচ্ছে। তবে বড় ইসলামি দল জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে সন্দেহ রয়েছে অন্য দলগুলোর মধ্যে। অন্যতম প্রধান দল বিএনপিও ইসলামি দলগুলোকে কাছে টানার চেষ্টায় রয়েছে। খবর বিবিসি বাংলা: […]
রূপগঞ্জে মঞ্জু টেক্সটাইল মিলে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঞ্জু টেক্সটাইল মিলে গ্যাসলাইন বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। তারা হলেন হিসাব বিভাগে কর্মরত মো. সাইফুল ইসলাম (২০), নিরাপত্তাকর্মী মো. হান্নান (৫২), নিরাপত্তাকর্মী মো. কবির (৪৫) এবং সাইফুল নামে আরেকজন। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গ্ধদের […]
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় – প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এজন্য তিনি শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রথম কাজ হলো শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আশুকরণীয় নিয়ে যাত্রা শুরু করা। এরপর পর্যায়ক্রমে প্রতিটি সুপারিশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে।’ বৃহস্পতিবার […]
তাপদাহে শ্রমিক র্যালীতে বিশুদ্ধ ঠান্ডা পানি ও হাতপাখা বিতরণে খোরশেদ

প্রেস বিজ্ঞপ্তি চলমান তাপদাহে বিপর্যস্ত শ্রমজীবী মানুষ ও নগরবাসীর মধ্যে গত বছরের মত এবারো বিশুদ্ধ শীতল পানি বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি কর্মী মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। আজ বৃহস্পতিবার (১লা মে) থেকে নগরীর প্রাণকেন্দ্র শহীদ মিনার প্রাঙ্গনে সকাল ১১ টায় বিশুদ্ধ শীতল পানির বিতরণ শুরু করে। এসময় শ্রমিক […]
নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের কমিটি নিয়ে দ্বন্দ্ব কোন্দল

নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটিতে চরম দ্বন্দ্ব কোন্দল দেখা দিয়েছে। অর্থের বিনিময়ে বিতর্কিতদের কমিটিতে পদায়ন সহ আওয়ামী লীগের দোসরদের সাথে জড়িত থাকার অভিযোগে দলের নেতাকর্মীরা দুভাবে বিভক্ত হয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন। এমনকি চাঁদাবাজি ও দখলবাজির সহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ তুলে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন নেতৃবৃন্দরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) […]
গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের আড়াই কোটি টাকা আর্থিক অনুদান

বৈষম্যবিরোধ্য ছাত্র আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের ২ কোটি ৫২ লাখ টাকার সঞ্চয়পত্র ও চেক প্রদান করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক ও সঞ্চয়পত্র প্রদান করা হয়। জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে ৪ জন শহীদ পরিবারের সদস্যের প্রত্যেককে ১০ লক্ষ টাকা […]
বন্দরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে চুরির অভিযোগে গণপিটুনিতে মো. রাহিম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, মঙ্গলবার রাত দুইটার দিকে মুছাপুর ইউনিয়নের বারপাড়া এলাকায় গণপিটুনির শিকার হন মো. রাহিম। নিহত রাহিম দক্ষিণ বারপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এক প্রবাসীর […]
বকশীগঞ্জে আল্ট্রাসনোগ্রাফি মেশিন চালু ও ইসিজি রুম উদ্বোধন

রাশেদুল ইসলাম রনি জামালপুরের বকশীগঞ্জে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নতুন মাত্রা যোগ হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নতুন আল্ট্রাসনোগ্রাফি মেশিন চালু ও ইসিজি রুম উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে আল্ট্রাসনোগ্রাফি মেশিন চালু ও ইসিজি রুমের ফিতা কেটে কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। উপজেলা প্রশাসন ও এলজিইডির অর্থায়নে এই মেশিনটি ক্রয় করা […]
বকশীগঞ্জে বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ মামলা

রাশেদুল ইসলাম রনি জামালপুরের বকশীগঞ্জে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সভাপতিসহ ৬ জনের নামে মাদরাসার ছাত্রী অপহরণের মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বকশীগঞ্জ থানায় অপহরণ ও নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ওই মাদরাসা ছাত্রীর বাবা। মামলায় উপজেলার বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন আকন্দ ও ইউনিয়ন ছাত্রদলের […]
জামালপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।।জামালপুরে নাশকতা ও বিষ্ফোরক মামলায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জামালপুর শহরের পশ্চিম কাচারিপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) […]
রুপগঞ্জে আগের মত এখনও মানুষকে ভয় দেখিয়ে রাখা হয় : সেলিম প্রধান

জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান বলেছেন, আমাদের সমাজে যদি কেউ ভাল কিছু করতে চায় তাহলে তাকে বিভিন্ন ভাবে হয়রানি করা হয়। তার পেছনে একটি চক্র লেগে যায়, তাকে খারাপ বানাতে উঠে পড়ে লাগে সবাই। আমি সব সময় চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছি, আর আমার বিরুদ্ধে গত ৫ আগস্ট একটি চাঁদাবাজি মামলা করেছে গাজী বাহিনীর মজিবর। […]
শেখ হাসিনার পরিবারের ৫ সদস্যের বাড়ি ও জমি জব্দের আদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের পাঁচ সদস্যের বাড়ি ও জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। জব্দ হওয়া সম্পত্তির মধ্যে সায়মা ওয়াজেদ পুতুলের রাজধানীর বারিধারার চার কোটি ৯৮ লাখ টাকার বাড়ি রয়েছে। খুলনার দিঘলিয়ায় শেখ রেহানা, সায়মা ওয়াজেদ পুতুল ও সজীব ওয়াজেদ জয়ের নামে থাকা ৬১ […]
সোমবার দেশে ফিরতে পারেন খালেদা জিয়া , সঙ্গে ফিরবেন দুই পুত্রবধূ

যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার দেশে ফিরতে পারেন। তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার চেষ্টা চলছে। এজন্য সহযোগিতা চেয়ে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সেটা সম্ভব না হলে সাবেক এই প্রধানমন্ত্রী উড়োজাহাজের বিজনেস ক্লাসে দেশে ফিরতে পারেন। খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বুধবার সমকালকে বলেন, রোববার […]
সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীই ছিলেন ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ তালিকায় আরো যারা

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। ওই সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ছিলেন আ ক ম মোজাম্মেল হক। মুক্তিযোদ্ধার তালিকা বৃদ্ধি, যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ না করাসহ বিভিন্ন বিষয়ে বিতর্কিত ছিলেন তিনি। তবে এবার জানা গেল সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীই ছিলেন ‘ভুয়া মুক্তিযোদ্ধা’। মোজাম্মেল হকসহ বিগত সরকারের সাত মন্ত্রীর বিরুদ্ধে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’র অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। […]
ফতুল্লায় জিনিয়াস কিশোর গ্যাং গ্রুপের মুল হোতা রিয়াজ ও শুভ গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কিশোর গ্যাং জিনিয়াস গ্রুপের মূল হোতা রিয়াজ ও শুভ কে আটক করেছে পুলিশ। আটকদের বিরুদ্ধে ট্রাক লুটের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। এসময় স্থানীয়রা ধাওয়া করে রাম দা ছুরিসহ ফাহিম নামে ওই গ্রুপের একজনকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে দিয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় ফতুল্লার মাহমুদপুর […]
সোনারগাঁয়ে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নদীতে ভাসমান হাত-পা বাঁধা অবস্থা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ি পুলিশ। বুধবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদীতে মরদেহটি পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার (তদন্ত ওসি) রাশেদুল হাসান খান। ওই নারীর বয়স আনুমানিক ৩৫-৩৬ বছর। নিহতের পরিচয় পেতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে […]
আড়াইহাজারে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যুবক হত্যায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার আড়াইহাজারের সেন্দি এলাকার রুস্তম আলীর ছেলে শামীম (৩০) ও […]
দূর্নীতির মহারানী নবীগঞ্জ গালর্স স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ

ষ্টাফ রিপোর্টার: নবীগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সায়মা খানমের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলেছে প্রতিষ্ঠানটির শিক্ষক ও অভিভাবক। এ বিষয়ে সম্প্িরত দুর্নীতি দমন কমিশন, শিক্ষাসচিব, ঢাকা শিক্ষা বোর্ড নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। শিক্ষক ও অভিভাবকরা অভিযোগ করেন, পলাতক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা […]
