নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে গভীর রাতে বাসে আগুন, পুড়ে ছাই

আমতলীতে গভীর রাতে বাসে আগুন, পুড়ে ছাই

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

 

নিষিদ্ধ আওয়ামীলীগের লকডাউনকে কেন্দ্র করে বৃহস্পতিবার গভীর রাতে আমতলীতে সড়কে দাড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দৃবৃত্তরা। বাসটি পুরে ছাই হওয়ায় প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এঘটনায় মামলার প্রস্ততি চলছে। বাসটি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের মরহুম রুস্তুুম আলী গাজী বাড়ির সামনে পার্কিং করা ছিল।

আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে মরহুম রুস্তুম আলী গাজী বাড়ির সামেনে স্বর্না পরিবহন নামের (নম্বর (পটুয়াখালী ব-১১-০০৪৬) একটি বাসে আগুন দেওয়ার খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের সহায়তায় বাসটির আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষনে বাসটির   সম্পূর্ন পুরে ছাই হয়ে গেছে।

আমতলী উপজেলা বাস মালিক সমিতির সভাপতি মো. নিজাম প্যাদা বলেন, বিগত কয়েক বছল ধরে আমরা বাসগুলো গাজী বাড়ির সামনের সড়কে পার্কি কওে রাখি কখনো কোন দুর্ঘটনা ঘটেনি। একই সমিতির সাধারন সম্পাদক ওহিদুজ্জামান সজল বলেন, বরিশাল-কুয়াকাটা রুটে চলাচলকারী স্থানীয় বাসগুলো সারাদিন চলাচল শেষে রাতে পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের মরহুম রুস্তুুম আলী গাজী বাড়ির সামনে সড়কের উপর পার্কিং করে রাখা হয়। সেখানে পরিস্কার পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় মেরামতের কাজও সারা হয়। পরের দিন আবার যে যার ট্রিপ অনুয়ায়ী চলে যায়।  বৃহস্পতিার রাতের বাস পোরানোর ঘটনাটি খুবই মর্মান্তিক। তিনি এঘটনার সাথে জড়িতদের বিচার দাবী করেন।

বাসের হেলপার মো. রাব্বি বলেন, আমি বাসের মধ্যে ঘুমিয়ে ছিলাম। আগুনোর শব্দ পেয়ে কোন রকম জীব বাঁচিয়ে নীচে নেমে দেখি বাসের সব দিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। থারা ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিবায়। যে ভাবে বাসটি পোরানো হয়েছে তাতে সারানোর মত আর কোন কায়দা নেই।

বাস মালিক মো. শহীদুল ইসলাম জানান, সারাদিন বরিশাল-কুয়াকাটা রুটে চলাচল করার পর সন্ধ্যায় বাসটি আমতলী পৌরসভার পাঁচ  নম্বর ওয়ার্ডের রুস্তুম আলী গাজী বাড়ির সামনে সড়কে পার্কিং করা ছিল।  রাত আনুমানিক সোয়া ১২ টার সময় হেলপারের নিকট থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি অগ্নিকান্ডে আমার বাসটির ভিতওে সিট, মেসিনের যাবতীয় যন্ত্রাংশ, দরজা জানালা সব পুরে ছাই হয়ে গেছে।  এখন শুধু কঙ্কালের মত লোহার খাচাটি দাড়িয়ে আছে। তিনি কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, আমার সকল সম্বল শেষ করে  বাসটি কিনেছি। বাসের আয় দিয়ে আমার সংসার চলে। ছেলে মেয়েদের লেখা পরা করাই। বাসটি পুরে ছাই হয়ে যাওয়ায় আমি এখন পথের ফকির হয়ে গেছি। সারানোর মত টাকাও আমার হাতে নেই। এখন আমি কি করবো কোন কিছু ভেবে পাচ্ছি না।

অগ্নিকান্ডের পরপরই আমতলী থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতা কর্মীকে আটক করেছে। আটককৃতরা হল উপজেলা ছাত্রলীগ নেতা মো. আতাউর রহমান (২৯), উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. পারভেজ খান (২৮), পৌর যুবলীগ নেতা মো. তস্ময় গাজী (৩৩), সাবেক পৌর ছাত্রলীগ নেতা মো. কাওছার আহম্মেদ রনি (৩৩), সাবেক ছাত্রলীগ নেতা মো. ছগির মল্লিক (২৩)।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, এঘটনায় পাঁচ ছাত্রলীগের নেতা কর্মীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!