নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে গৃহবধূর আত্মহত্যা!

আমতলীতে গৃহবধূর আত্মহত্যা!

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামে বিয়ের এক বছরের মধ্যে পিতার বাড়ীতে বসে সাবিনা (১৯) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন।

সাবিনার শশুর বাড়ীর সূত্রে জানা যায়, মানিকঝুড়ি এলাকার শানু হাওলাদারের পুত্র মো. বায়েজিদের সাথে একই গ্রামের জামাল মীরের মেয়ে সাবিনার প্রেমের সর্ম্পকের সূত্রে গত এক বছর পূর্বে বিবাহ হয়। কিন্তু ওই বিবাহ কনের পিতা জামাল মীর ও তার পরিবার মেনে নেয়নি। ওই ঘটনাকে কেন্দ্র করে বিবাহের পর থেকে কনের সাথে তার পিতা-মাতার বিবাদ চলে আসছে ।

ওই বিবাদ মিটানোর জন্য গতকাল সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে স্থানীয় সাবেক ইউপি সদস্য জসিম হাওলাদার ও সংরক্ষিত নারী সদস্য সাহিদা বেগমের উপস্থিতিতে বসে ফয়সালা হওয়ার কথা ছিলো। কিন্তু নির্ধারিত সময় সালিসগন মানিকঝুড়ি স্ট্যান্ডে উপস্থিত হলেও কনের পিতা জামাল মীর ফয়সালায় বসবেন না বলে সালিশগনকে জানিয়ে দেন। ওই ঘটনাকে কেন্দ্র করে রাতে কনে সাবিনা তার পিতা-মাতার সাথে ঝগড়াঝাঁটি করে ঘুমাতে যায়। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে সাবিনা ঘুম থেকে না উঠায় তার মা রিমা বেগম সাবিনাকে ডাকতে গিয়ে তিনি দেখতে পায় বসত ঘরের দোতালার আড়ার সাথে সাবিনা গলায় কালো রংয়ের ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছে। ওই সময় সাবিনার মা রিমা বেগম ডাকা-চিৎকার শুরু করলে বাড়ীর অন্যান্য লোকজন এসে সাবিনার নিথরদেহ ঝুলে থাকতে দেখে আমতলী থানা পুলিশে খবর দেয়।

পুলিশ এসে সাবিনার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আমতলী থানায় নিয়ে যায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সাবিনার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!