নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে বৃক্ষরোপন, পরিবেশ সচেতনামূলক সভা অনুষ্ঠিত

আমতলীতে বৃক্ষরোপন, পরিবেশ সচেতনামূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

 

বরগুনার আমতলীতে ধূমকেতুর তরুবীজ কর্মসূচির আওতায় ইয়ুথ ফাউন্ডেশনের সহযোগিতায় বৃক্ষরোপন, পরিবেশ সচেতনামূলক সভা ও মাদক বিরোধী শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ওই কর্মসূচির আয়োজন করে।

 

বুধবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় উদয়ন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ সোলায়মান হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কালের কণ্ঠের আমতলী উপজেলা প্রতিনিধি মোঃ হায়াতুজ্জামান মিরাজ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিখিল চন্দ্র, খাদ্য অফিসের সহকারী ইসরাত জাহান, সংবাদকর্মী মোঃ মাইনুল ইসলাম রাজু, সিনিয়র শিক্ষক আঃ মান্নান, বাইজিদ আহম্মেদ প্রমুখ।

 

বক্তব্য রাখেন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, অর্থ সম্পাদক আল আমিন, কর্মসূচি সম্পাদক সজিব, সদস্য শাকিল ও রাহাত প্রমুখ।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথ পাঠ করান স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম। তিনি বলেন, আমরা মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি। তিনি আরো বলেন, আমরা আমাদের হাত খরচের টাকা বাঁচিয়ে সমাজের উন্নয়নমূলক কাজে তা ব্যয় করি। একটি গাছ মানে একটি প্রাণ এই বিশ্বাসে আমরা কাজ করে যাচ্ছি। মাদক ও বাল্যবিবাহের বিরদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা একটি ক্রান্তিকাল অতিবাহিত করছি। মাদকের ছোবলে আমাদের যুব সমাজ আজ ধ্বংসের দারপ্রান্তে। বাদ যাচ্ছে না স্কুল কলেজের শিক্ষার্থীসহ কিশোররাও। দিন দিন বিপদগামী হচ্ছে আমাদের সন্তানরা। এর থেকে উত্তোরনের জন্য বর্তমান সময়ের এমন উদ্যোগ নেয়া প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজন। স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন সত্যিই আমতলীতে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। আমি সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তাদের সকল ভালো কাজে সার্বিক সহযোগিতা করে যাবো, ইনশাআল্লাহ।

 

অনুষ্ঠান শেষে ওই বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা দিয়ে মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন করে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়া হয় এবং সবাইকে গাছ লাগানোর অঙ্গীকার করানো হয়।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!