নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
সোনারগাঁয়ে উপজেলা প্রশাসন ও সওজের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ
রূপগঞ্জে পাইপগান ও দেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২
আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল!
অনিয়মের অভিযোগে ডব্লিউএইচও থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ: রয়টার্স
আমতলীতে সহপাঠীর দেওয়া আখরোট খেয়ে ৭ ছাত্রী হাসপাতালে
সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা দর্জি সেলিমের শেল্টারে ৩ সহোদরের রমরমা মাদক ব্যবসা
মাদকবিরোধী অভিযানে ধরা পড়ে না বিহারি কলোনির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা
জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়তো ঋণে
“বিদ্রোহী” চেতনায় জাগ্রত হোক নতুন প্রজন্ম : সদর ইউএনও
রূপগঞ্জে উন্নয়নকাজে কোটি টাকার চেক বিতরণ
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ আটক-২৩
রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক সম্পাদক ইউসুফ
সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা,,আটক-৩০
সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট
ফতুল্লায় জেন্ডার সংবেদনশীল গনমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
বন্দরে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফতুল্লায় বিদেশী হুইস্কিসহ কৃষকদলের সেক্রেটারী গ্রেফতার!
বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ দোকানিকে চেক প্রদান
বকশিগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
সোনারগাঁয়ে পশু খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে জরিমানা
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬
এরিবস স্কুলে শাসনের নামে বেত্রাঘাত? প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ
সীমান্ত পেরিয়ে মাদক ঢোকে, কোথায় কোথায় বসে বড় বাজার
সিদ্ধিরগঞ্জে ফের বেপরোয়া মাদকের গডফাদার কাইল্ল্যা আকতার !
বন্দরে উপ-সহকারী প্রকৌশলীর আলাদিনের চেরাগ! ৪০ হাজার টাকা বেতনে ৫০ কোটি টাকার সম্পদ!!
দেশব্যাপী ঊর্ধ্বমুখী অপরাধে উদ্বিগ্ন মানুষ
দ্য ওয়ালকে শেখ হাসিনা: আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম
ফতুল্লা সমবায় বাজারের উন্নয়ন কাজের তদারকিতে সেক্রেটারী-ক্যাশিয়ার!
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে সহপাঠীর দেওয়া আখরোট খেয়ে ৭ ছাত্রী হাসপাতালে

আমতলীতে সহপাঠীর দেওয়া আখরোট খেয়ে ৭ ছাত্রী হাসপাতালে

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি

 

আমতলীতে কোচিং চলাকালে সহপাঠীর দেওয়া আখরোট খেয়ে সপ্তম শ্রেণির সাত ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের কয়েকজনের বমি, শ্বাসকষ্ট ও খিঁচুনি দেখা দিয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।

 

অভিভাবক ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কোচিং চলছিল। এ সময় আবির (১৩) নামে এক ছাত্র তার সাত সহপাঠীকে আখরোট খেতে দেয়। আখরোট খাওয়ার কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে কয়েকজন বমি করতে শুরু করে। পরে কয়েকজনের শ্বাসকষ্ট ও খিঁচুনিও দেখা দেয়।

 

ঘটনার পর উপস্থিত অভিভাবক ও সহপাঠীরা দ্রুত অসুস্থ ছাত্রীদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

অসুস্থ ছাত্রীরা হলো—এলমা (১৩), সামিয়া (১৩), মিম (১৩), ফাতেমা (১৩), তানিয়া (১৩), উর্মি (১৩) ও মরিয়ম (১৩)। তারা সবাই সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

 

হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন ছাত্রীকে বারবার বমি করতে দেখা যায়। চিকিৎসকেরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন দেন।

 

অসুস্থ ছাত্রী ফাতেমার বাবা আবুল হোসেন বলেন, মেয়ের অসুস্থতায় তারা উদ্বিগ্ন। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

 

এলমার বাবা রিয়াজ পেদা উদ্দীন বলেন, ‘মেয়েকে স্কুলে পড়াশোনার জন্য পাঠিয়েছি। সেখানে এমন ঘটনা ঘটবে, তা কখনো আশা করিনি।’

 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসান নান্নু বলেন, কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আবির নামে এক শিক্ষার্থী ছাত্রীদের আখরোট খেতে দিয়েছিল বলে শুনেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

 

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলাইমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভেন্দু রায় শুভ বলেন, অসুস্থ হয়ে হাসপাতালে আসা শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। কী কারণে তারা অসুস্থ হয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিতভাবে বলা যাবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!